দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শনিবার | ৩রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ২২শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি | রাত ৩:০৬
আদালতের আদেশ অমান্য করে সাতক্ষীরায়  জমি দখলের পায়তারা
সাতনদী পত্রিকার সম্পাদককে হুমকি: পাইকগাছা প্রেসক্লাবের নিন্দা ও...
আশাশুনিতে বজ্রপাতে কাঠমিস্ত্রী নিহত
শ্যামনগর উপজেলা নাগরিক উন্নয়ন ফোরামের নবগঠিত কমিটি ঘোষণা
ছেলে ও পৌত্রের নির্যাতনের অভিযোগে হাসপাতালে ৮০ বছরের...
কলারোয়ায় জলাবদ্ধতায় মানিকনগর প্রাথমিক বিদ্যালয়: ভোগান্তিতে শিক্ষার্থীরা
নগরঘাটায় ফুটবল টুর্নামেন্টের বিজয়ী দলের পুরস্কারের গরু-ছাগলের মাংসে...
আগরদাঁড়ী মাদ্রাসা ছাত্রশিবিরের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
সাতক্ষীরা জেলার সার্বিক উন্নয়ন অগ্রগতি ও সম্ভাবনা
পাইকগাছায় মাদক ও অপহরণ মামলার আসামিসহ গ্রেফতার ৪:...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
দেবহাটা

কুলিয়া ইউপি চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে কটুক্তির প্রতিবাদে মানববন্ধন

কর্তৃক kobirubel.satnadee অক্টোবর ৮, ২০২০
অক্টোবর ৮, ২০২০ ০ কমেন্ট 354 ভিউস

কুলিয়া প্রতিনিধি: দেবহাটা উপজেলার কুলিয়া ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান আলহাজ্ব মো: ইমাদুল ইসলাম ও প্যানেল চেয়ারম্যান আলহাজ্ব মো: আসাদুল ইসলামের নামে অপপ্রচারে নিন্দা জানিয়ে গতকাল বিকাল ৩টায় কুলিয়া ইউনিয়ন পরিষদ চত্ত¡রে মানববন্ধন ও বিশাল প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। উল্লেখ্য যে, গত ৩ অক্টোবর ৯নং ওয়ার্ডের গোবরাখালী সাইক্লোন সেন্টারে কুলিয়া ইউপি এর সাবেক চেয়ারম্যান মো: আছাদুল হকের কর্মী সমাবেশ মঞ্চে ৫নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মোশারাফ হোসেন বক্তৃতা দেওয়ার সময় কুলিয়া ইউপির বর্তমান চেয়ারম্যান আলহাজ্ব মো: ইমাদুল ইসলাম ও প্যানেল চেয়ারম্যান আলহাজ্ব মো: আসাদুল ইসলামের নামে অশ্লীল, কটুক্তীমূলক, মিথ্যা ও কাল্পনিক কথা বার্তা বলা হয়। যার প্রেক্ষিতে বৃহস্পতিবার ৮ই অক্টোবর কুলিয়া ইউনিয়ন পরিষদে সকল ইউপি সদস্য ও ইউনিয়নের হাজার হাজার সাধারন মানুষ এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করে। প্রতিবাদ সমাবেশে কুলিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আসাদুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সাবেক ইউপি চেয়ারম্যান ও বর্ষীয়ান আ’লীগ নেতা নুরুল মমিন, ইউপি সদস্য বিকাশ সরকার, ভরত চন্দ্র সরকার, অচিন্ত কুমার মন্ডল, প্রেম কুমার, দেবহাটা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রেজাউল ইসলাম, সাবেক সাধারন সম্পাদক হাফিজুল রহমান, ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক নাজমুল হুদা। এসময় কুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান ইমাদুল ইসলাম ভিডিও কনফারেন্সের মাধ্যমে ইউনিয়নের হাজারও মানুষের উদ্দেশ্যে কথা বলেন এবং কুলিয়া ইউনিয়নের পূর্বের অবস্থান আর বর্তমান অবস্থান তুলে ধরেন। তার কথা শুনে হাজারও মানুষের করতালি ও ¯েøাগানে মূখরিত হয়ে উঠে ইউনিয়ন পরিষদ চত্বর। এসময় ভারপ্রাপ্ত চেয়ারম্যান আসাদুল ইসলাম তার আপন খালাতো ভাই মোশারাফ হোসেনের মিথ্যা কটুক্তি মূলক বক্তব্যের প্রতিবাদে বলেন, সে যখন অসুস্থ হয়ে হাসপাতালে পড়ে ছিলো তখন তার সকল খরচ সহ তাকে বিভিন্ন সময় অর্থনৈতিক সহযোগিতা করে আসছি। আমরা দখলবাজী করে ক্ষমতায় আসিনি। ইউনিয়নের মানুষের ভালবাসায় আজকে এই চেয়ারে বসতে পেরেছি। জনগন চাইলে আবারও নির্বাচিত হয়ে ইউনিয়ন পরিষদে আসবো আর না চাইলে আসবো না। জনগনের ভালবাসা নিয়ে ইউনিয়ন পরিষদে নির্বাচিত হয়ে এসেছি, ভালবাসা নিয়েই থাকতে চাই। এসময় উপস্থিত ছিলেন, ইউপি সদস্যা ফাতেমা খাতুন, শিরিনা রসুল, শ্যামলী রাণী, সদস্য রওনক-উল-ইসলাম রিপন, আমিরুল ইসলাম, দেবহাটা উপজেলা আ’লীগের প্রস্তাবিত কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক সামছুজ্জোহা, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আশুতোষ সরকার, কুলিয়া বাজার কমিটির সভাপতি এস এম মজনুর রহমান, আ’লীগ নেতা দিলীপ কুমার, মোসলেম মোল্যা প্রমূখ। এসময় মঞ্চে উপস্থিত নেতৃবৃন্দ ছাড়াও মানববন্ধব ও প্রতিবাদ সমাবেশে উপস্থিত হাজার হাজার সাধারন মানুষ কুলিয়া ইউনিয়ন চেয়ারম্যান ইমাদুল ইসলাম ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান আসাদুল ইসলামের বিরুদ্ধে কটুক্তি মূলক বক্তব্যের প্রতিবাদে ব্যাপক ক্ষোভ প্রকাশ করে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
সাতক্ষীরায় সড়ক দূর্ঘটনায় যুবকের মৃত্যু, আহত -১
পরবর্তী পোস্ট
শ্যামনগরে ব্র্যাক ভিশন সেন্টারের বিনামূল্যে চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত

রিলেটেড পোস্ট

দেবহাটায় উৎসবমুখর পরিবেশে ওসির বিভিন্ন মন্দির পরিদর্শন

অক্টোবর ১, ২০২৬

দেবহাটা সখিপুরের মেম্বার নজরুলের উদ্যোগে শিশুদের মাঝে খেলাধুলার...

সেপ্টেম্বর ৩০, ২০২৬

দেবহাটার গণ্ডি পেরিয়ে ফেয়ার মিশনের আন্তর্জাতিক যাত্রা

সেপ্টেম্বর ২৯, ২০২৬

দেবহাটায় জামাত নেতার স্ত্রী’র মৃত্যুতে কুলিয়া আঞ্চলিক প্রেসক্লাবের...

সেপ্টেম্বর ২৮, ২০২৬

দেবহাটায় শিশুদের মাঝে ডেঙ্গু প্রতিরোধে স্বাস্থ্য শিক্ষা প্রদান

সেপ্টেম্বর ২৭, ২০২৬

দেবহাটায় কেমিষ্ট এন্ড ড্রাগিস্টস্ সমিতির সাংগঠনিক সভা ও...

সেপ্টেম্বর ২৬, ২০২৬

দেবহাটা কুলিয়া ইউনিয়নকে মডেল ও আধুনিক করে গড়তে...

সেপ্টেম্বর ২৫, ২০২৬

যুবদলের নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে দেবহাটায় আনন্দ মিছিল

সেপ্টেম্বর ২৩, ২০২৬

দেবহাটায় পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে...

সেপ্টেম্বর ২২, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting