দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বৃহস্পতিবার | ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১০ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি | বিকাল ৫:৩৫
সাতক্ষীরায় ডিসির বক্তব্য বিকৃতির প্রতিবাদে ওলামা দলের মানববন্ধন,...
ধর্মান্ধরা হামলে পড়েছে সাতক্ষীরা জেলা প্রশাসকের উপর 
শ্রীফলকাটিতে সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন পানির প্ল্যান্টের শুভ...
আলিপুর হইতে কুলিয়া বাজারে সড়কের দুপাশে অ-প্রয়োজনীয় অংশ...
আলিপুর হইতে কুলিয়া বাজারে সড়কের দুপাশে অ-প্রয়োজনীয় অংশ...
খানপুরের গৌরব: কামিল হাদিসে এ প্লাস পেয়ে বোর্ড...
সাতক্ষীরা জেলা প্রশাসকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ
বল্লী মুজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের...
শ্যামনগরে জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন ও কর্মপরিকল্পনা সভা...
শ্যামনগরে নাওয়াবেঁকী গণমুখী ফাউন্ডেশনের উদ্যোগে লবণসহিষ্ণু গাছের চারা...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
দেবহাটা

কুলিয়ায় সংখ্যালঘু পরিবারের জমি জবরদখল করে রাতারাতি স্থাপনা নির্মান

কর্তৃক kobirubel.satnadee ডিসেম্বর ৩০, ২০২১
ডিসেম্বর ৩০, ২০২১ ০ কমেন্ট 322 ভিউস

নিজস্ব প্রতিবেদক, দেবহাটা: দেবহাটার কুলিয়ায় মনিন্দ্রনাথ মন্ডল (৬০) ও বাবুরাম মন্ডল (৩৭) নামের দুই সংখ্যালঘুর জমি জোরপ‚র্বক দখল করে অবৈধ স্থাপনা নির্মানের অভিযোগ উঠেছে এক প্রভাবশালীর বিরুদ্ধে।

মঙ্গলবার সকালে উপজেলার কুলিয়া ইউনিয়নের কদমখালি গ্রামে জমি জবরদখলের ঘটনাটি ঘটে। ভুক্তভোগী মনিন্দ্রনাথ মন্ডল কদমখালি গ্রামের মৃত খগেন্দ্রনাথ মন্ডলের ছেলে এবং অপর ভুক্তভোগী বাবুরাম মন্ডল তার ভাতিজা। জবরদখল পরবর্তী অবৈধ স্থাপনা নির্মানকালে ভুক্তভোগীরা কুলিয়া ইউনিয়ন পরিষদে লিখিত অভিযোগ দিলে গ্রাম পুলিশরা ঘটনাস্থলে পৌঁছে অবৈধ স্থাপনা নির্মান কাজ বন্ধ করে দেন এবং জবরদখলকারী কদমখালি গ্রামের মৃত গহর গাজির ছেলে সইলউদ্দীন গাজীসহ তার লোকজনকে জমির স্বপক্ষের কাগজপত্র নিয়ে পরিষদে হাজির হতে নোটিশ জারি করেন।

ভুক্তভোগী মনিন্দ্রনাথ মন্ডল জানান, প‚র্ব পুরুষের আমল থেকে শুরু করে বিগত ৫০ বছরের বেশি সময় ধরে তারা পরিবার পরিজন নিয়ে কুলিয়ার কদমখালিতে বসবাস করে আসছেন। কদমখালিতে বেশিরভাগ হিন্দু স¤প্রদায়ের বসবাস। তার বাবা মৃত খগেন্দ্রনাথ মন্ডল ও দুই কাকা নগেন্দ্রনাথ ও ঈষান্দ্রনাথ মন্ডলের মৃত্যুর আগে রেখে যাওয়া জমিজমা তিনি, তার ভাতিজা বাবুরাম মন্ডলসহ অন্যান্য প‚র্বপুরুষদের উত্তরস‚রীরা ভোগদখল করছেন। কদমখালির ছোট জগন্নাথপুর মৌজার ১২৮ বাটা ৩৪০ ও ৩৪২ দাগে তাদের রেকর্ডীয় ২৭ বিঘা জমি ছিল। এছাড়া ওই জমির সাথে লাগোয়া আরোও প্রায় ১২ শতক জমি প্রায় ৫০ বছর ধরে তার প‚র্বপুরুষদের ভোগদখলের ধারাবাহিকতায় বর্তমানেও উত্তরস‚রী হিসেবে তিনি ও তার ভাতিজা বাবুরাম মন্ডল ভোগদখল করছেন। মনিন্দ্রনাথ আরোও বলেন, কয়েকবছর আগে তার কাকা নগেন্দ্রনাথ মন্ডলের ছেলে শশোধর মন্ডল স্থানীয় মৃত গহর গাজীর ছেলে সইলউদ্দীন গাজীর কাছে তাদের রেকর্ডীয় জমি থেকে ৩ বিঘা ৫ কাঠা জমি বিক্রি করেন। এরপর থেকে বাকি জমির ওপর কুনজর পড়ে সইলউদ্দীনের। ক্রয়কৃত ৩ বিঘা ৫ কাঠা জমির স্থলে এপর্যন্ত সইলউদ্দীন গাজী সাড়ে ৪ বিঘা জমি জবরদখলে নিয়ে রেখেছেন। শুধু তাই নয়, আরো জমি নিজের দখলে নিতে সইলউদ্দীন গাজী মঙ্গলবার ফের তাদের জমি দখল করে অবৈধ স্থাপনা নির্মান শুরু করে বলে জানান মনিন্দ্রনাথ মন্ডল।

অপর ভুক্তভোগী তার ভাতিজা বাবুরাম মন্ডল জানান, প্রভাবশালী সইলউদ্দীন গাজীর নাতি আলফাজ হোসেন সুরুজ ওই এলাকার চিহ্নিত চাঁদাবাজ, মাদকসেবী ও অবৈধ অস্ত্রধারী মাস্তান। আলফাজ হোসেন সুরুজ, সাদ্দাম হোসেন ও সুফিয়ান নামের তিন মাস্তানের অত্যাচারে অতিষ্ঠ ওই জনপদের সাধারণ মানুষ। তাদের একটি সক্রিয় কিশোর গ্যাং রয়েছে। কয়েকমাস আগে গণধোলাইকালে অস্ত্রসহ খালে ঝাঁপ দিয়ে প্রান বাঁচে আলফাজ হোসেন সুরুজের। প্রভাবশালী সইলউদ্দীন গাজী ওই কিশোর গ্যাংকে ব্যবহার করে জোরপ‚র্বক দফায় দফায় তাদের জমি জবরদখল করে নিচ্ছে। এমনকি সইলউদ্দীন গাজীসহ মাস্তান আলফাজ, সাদ্দাম ও সুফিয়ান বাহিনী বিভিন্ন সময়ে তাদের প্রাননাশের হুমকি দিয়ে আসছে বলেও অভিযোগ করেন বাবুরাম মন্ডল। এব্যাপারে তারা আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগীতা কামনা করেছেন।

এব্যাপারে কুলিয়ার নব-নির্বাচিত ইউপি চেয়ারম্যান আছাদুল হক বলেন, প্রভাবশালী সইলউদ্দীনের বিরুদ্ধে জমিদখলসহ নব্য মাস্তান আলফাজ, সাদ্দাম ও সুফিয়ান বাহিনীর বিরুদ্ধে এপর্যন্ত চাঁদাবাজিসহ বহু অভিযোগ আসছে। জমিজমা সংক্রান্ত বিষয়টি শালিসের মাধ্যমে উভয় পক্ষের কাগজপত্র পর্যালোচনা করে সমাধান করা হবে। অপরদিকে এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে এবং অপরাধ নির্ম‚লে এসব নব্য মাস্তানদের আইনের আওতায় আনতে প্রশাসনের প্রতি অনুরোধ জানিয়েছেন তিনি।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
কেশবপুরের ত্রিমোহিনী ইউনিয়নে হামলা-মামলার প্রতিবাদে স্বতন্ত্র প্রার্থীর মানববন্ধন
পরবর্তী পোস্ট
ব্রহ্মরাজপুর ডি.বি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে নতুন ভবনের উদ্বোধন

রিলেটেড পোস্ট

আলিপুর হইতে কুলিয়া বাজারে সড়কের দুপাশে অ-প্রয়োজনীয় অংশ...

জুন ২৪, ২০২৬

আলিপুর হইতে কুলিয়া বাজারে সড়কের দুপাশে অ-প্রয়োজনীয় অংশ...

জুন ২৪, ২০২৬

দেবহাটায় ২ দিনব্যাপী ধর্মীয় নেতৃবৃদের ডিজিটাল প্লাটফর্ম গঠন...

জুন ২৪, ২০২৬

 দেবহাটায় ভারতীয় গলদা চিংড়ি রেনু জব্দ, খালে অবমুক্ত

জুন ২৩, ২০২৬

সড়ক সংস্কারে বাঁধা নয়, শুধুমাত্র অপ্রয়োজনীয় অংশ উচ্ছেদ...

জুন ১৯, ২০২৬

জেলা প্রশাসক দেখবেন কি? দেবহাটায় সরকারি মূল্যের চেয়ে...

জুন ১৯, ২০২৬

দেবহাটায় গৃহবধুর মৃত্যু নিয়ে গুজ্ঞন

জুন ৮, ২০২৬

দেবহাটায় বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ  সম্মেলন

মে ২২, ২০২৬

দেবহাটার টিকেটে প্রতিপক্ষকের হামলায় গৃহিণী আহত: কান ছিড়ে...

মে ২০, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting