দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বৃহস্পতিবার | ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৭ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি | সন্ধ্যা ৭:১১
হাইকোর্টের স্থগিতাদেশ বহাল, তবুও কালুরঘাট ফেরিঘাটে দ্বিতীয় দরপত্র
হৃদয়ের গুলিতে আজাদ নিহত, পুলিশ হেফাজতে ইসহাক
মনিরামপুরে ৩ হাজার ৮৮০ কৃষকের হাতে প্রণোদনা
অন্ধ ঘোড়ার দেখভাল করা কলেজছাত্র সোহানের পাশে তারেক...
শ্যামনগরে ফুটবল ম্যাচ শেষে সংঘর্ষ, আহত-৫
শ্যামনগরে ৫ লাখ টাকা চাঁদা না দেওয়ায় মাছের...
তালায়  সড়ক দূর্ঘটনায় স্কুল ছাত্র নিহত
শ্যামনগরে শিবিরের বিক্ষোভ মিছিল
ঈশ্বরীপুরে সাইবার ইউজার দলের ২১ সদস্য বিশিষ্ট কমিটি
সাতক্ষীরায় কৃষি কর্মকর্তার বিরুদ্ধে চার লাখ টাকার দূনীতি...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
পাটকেলঘাটাসাতক্ষীরা জেলা

কুমিরায় আদালতে বিচারাধীন জমি দখলের চেষ্টা: দখলকারীদের হঠিয়ে দিল পুলিশ

কর্তৃক kobirubel.satnadee মার্চ ১৮, ২০২৩
মার্চ ১৮, ২০২৩ ০ কমেন্ট 370 ভিউস

নিজস্ব প্রতিবেদক:

সাতক্ষীরার পাটকেলঘাটার বিচারাধীন একটি জমিতে মন্দিরের নামে জবর দখল ব্যর্থ করে দিয়েছে পুলিশ। শুক্রবার দুপুরের পর কুমিরা বাজার মোড়ের কাছে একটি জমিতে কুমিরা গ্রামের গৌতম দে, কার্তিক কুমার দে বাবলু দে প্রতিপক্ষ হাফিজুল ইসলামের দখলে থাকা জমিতে জোরপূর্বক মন্দির স্থাপনের জন্য বাশ, খুটি, টিন দিয়ে কার্যক্রম করতে থাকে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে দখলকারীরা পালিয়ে যায়। বিষয় নিয়ে জমি দখলের নামে এমন ঘটনা না ঘটনার জন্য পুলিশের পক্ষ থেকে সর্তক করা হয়।

অভিযোগ উঠেছে কুমিরা মৌজার ৪১১৭,৪১১৯,৪১২১, ও ৪১৩৭ দাগের ৬ একর ৭০ শতাংশ জমি নিয়ে কুমিরা গ্রামের মৃত জামালউদ্দিনের সাথে সরকার পক্ষের একটি মামলা চলছে। দীর্ঘদিন ধরে সাতক্ষীরা সহকারী জজ (কালিগঞ্জ)আদালতে চলা মামলাটি রায় প্রদান করেন। রায়ে অর্পিত সম্পত্তির তালিকা হতে অবমুক্তির জন্য ডেপুটি কমিশনার সাতক্ষীরাকে ডিক্রি প্রদান করেন। এই আদেশের পর সাতক্ষীরা জজ আদালতে সরকারের পক্ষে আপিল করা হলে আদালত নিন্ম আদালতের আদেশ স্থগীত করেন। বর্তমানে মামলাটি বিচারাধীন রয়েছে। এদিকে আদালতে বিচারাধিন ওই জমিতে কুমিরা গ্রামের গৌতম দে, গৌতম দে, কার্তিক কুমার দে বাবলু দে ও স্বপন দে শুক্ররার জমিটি দখলের জন্য সেখানে বাশ খুটি, টিন দিয়ে মন্দির স্থাপনের চেষ্টা করে। বিষয়টি নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনা স্থানে গিয়ে দখল কার্যক্রম বন্ধ করে দেয়। এক পর্যায় পুলিশ চলে আসলে আবার অবৈধ দখল কার্যক্রম করা চেষ্টা করলে পুলিশের সাতক্ষীরার তালা-পাটকেলঘাটা সার্কেলর সহকারী পুলিশ সুপার ঘটনাস্থলে গেলে দখলকারীরা পালিয়ে যায়।
সহকারী পুলিশ সুপার মো: সাজ্জাদ হোসেন ঘটনাটি স্বীকার করে জানান, জমিটি নিয়ে যেহেতু আদালতে বিচারাধীন মামলা চলছে সেকারনে কোন ভাবে কোন পক্ষই নতুন করে কোন স্থাপনা সেখানে করতে পারবে না। ওই জমিতে আগেও একবার দখলের চেষ্টা করলে থানা পুলিশ তা বন্ধ করে দেয়। জমিটি নিয়ে নতুন করে যাতে দখল পাল্টা দখল না হয় সে জন্য উভয় পক্ষ কে সর্তক করা হয়েছে।

এদিকে কুমিরা গ্রামের মৃত জামলা উদ্দিনের ছেলে হাফিজুর রহমান জানান, জমিটি তারা সিএস প্রজা পূর্ণচন্দ্র মিত্রের পুত্র যতীন্দ্রনাথ মিত্রের কাছ থেকে ক্রয় করে দীর্ঘ ৫০ বছরের অধিক সময় ধরে দখল করে চাষাবাদ করছেন। পরবর্তীতে সরকার ওই জমির মধ্যে ৬ একর ৭০ শতক জমি ভুমি অর্পিত সম্পত্তির‘‘ক” তপশীল তালিকা ভুক্ক করেন। ফলে জামালউদ্দন গং বাংলাদেশ সরকারকে বিবাদী করে সহতকারী জজ আদালতে একটি মামলা দায়ের করে। যাহার মামলা নং ৮১৬/২০১২। আদালত দীর্ঘদিন পরে অর্পিত সম্পত্তি শ্রেনী থেকে ৯০ দিনের মধ্যে অর্পিত তালিকা হতে অবমুক্তির জন্য সাতক্ষীরা ডেপুটি কমিশনারকে আদেশ দেন। পরে সরকারের পক্ষে জেলা জজ আদালতে আপিল করা হয়। কিন্ত এরই মধ্যে আদালতে দখল কার্যক্রম দেখাতে কুমিরা গ্রামের কিছু দূবৃত্ত ওই বিচারাধীন জমিতে মন্দির স্থাপনের চেষ্টা করে। যা পুলিশ দখলকারীদের হঠিয়ে দেয়। মৃত জামাউদ্দিনের ছেলে হাফিজুল জানান, জমি থেকে বেখল করাতে তাদের পরিবারের লোকজনের নামে একের পর এক মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। পরিবারটি মিথ্যা মামলা থেকে রক্ষা পেতে পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করেছেন।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
হোমিওপ্যাথি মেডিকেল কলেজের কৃতী ছাত্র আহছান উল হক রুমি
পরবর্তী পোস্ট
কলারোয়ায় গ্লোবাল অল্টারনেটিভ মেডিকেল’র উদ্বোধন

রিলেটেড পোস্ট

অন্ধ ঘোড়ার দেখভাল করা কলেজছাত্র সোহানের পাশে তারেক...

জুলাই ১, ২০২৬

শ্যামনগরে ফুটবল ম্যাচ শেষে সংঘর্ষ, আহত-৫

জুলাই ১, ২০২৬

শ্যামনগরে ৫ লাখ টাকা চাঁদা না দেওয়ায় মাছের...

জুলাই ১, ২০২৬

শ্যামনগরে শিবিরের বিক্ষোভ মিছিল

জুলাই ১, ২০২৬

ঈশ্বরীপুরে সাইবার ইউজার দলের ২১ সদস্য বিশিষ্ট কমিটি

জুলাই ১, ২০২৬

সাতক্ষীরায় কৃষি কর্মকর্তার বিরুদ্ধে চার লাখ টাকার দূনীতি...

জুলাই ১, ২০২৬

কালিগঞ্জে মাছের ঘের থেকে যুবকের মরদেহ উদ্ধার, পরিবারের...

জুলাই ১, ২০২৬

কালিগঞ্জে ধান-চাল সংগ্রহে কর্মকর্তাদের কোটি টাকা ঘুষ বানিজ্য

জুন ৩০, ২০২৬

পাটকেলঘাটা সিদ্দিকিয়া মাদ্রাসার সভাপতি হলেন জেলা পরিষদের প্রশাসক...

জুন ৩০, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting