দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সোমবার | ১৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | রাত ১:২৩
সেচ প্রকল্পের অনিয়ম ও অতিরিক্ত টাকা আদায়ের বিরুদ্ধে...
দেবহাটার পারুলিয়ায় ফ্যামিলি কার্ডের কর্মসূচির উদ্বোধন
দেবহাটার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে সাতক্ষীরা জেলা প্রশাসক মিজ...
শ্যামনগরে গ্রাম ডাক্তারদের নিয়ে কুমুদিনী ওষুধ কোম্পানির প্রশিক্ষণ
আশাশুনিতে পূজামন্ডপ পরিদর্শনে এএসপি বায়েজিদ ইসলাম
ইউপি নির্বাচন: সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে চায়ের কাপে নির্বাচনী ঝড়
শ্যামনগরে বিএনপির সদস্য সচিবের সঙ্গে মতবিনিময়: অপরাধে জড়িত...
কলারোয়ায় প্রাথমিক শিক্ষায় সুশাসন ও জবাবদিহিতা নিশ্চিতে কর্মশালা
শ্যামনগরে উপজেলা স্বেচ্ছাসেবক দলের লিফলেট বিতরণ
সুন্দরবনের অভয়ারণ্যে অভিযানে ৮ জেলে আটক
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
কালিগঞ্জনির্বাচিত খবর

কালিগঞ্জ স্বাস্থ্য ও প.প. কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম, দূর্নীতির তদন্ত অনুষ্ঠিত

কর্তৃক SK Ferdous নভেম্বর ৩, ২০২০
নভেম্বর ৩, ২০২০ ০ কমেন্ট 346 ভিউস

হাবিবুল্লাহ বাহার:

কালিগঞ্জে উপজেলা স্বাস্থ্য পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শেখ তৈয়েবুর রহমানের বিরুদ্ধে নানা অনিয়ম, দূনীতির তদন্ত সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (৩-নভেম্বর) সকাল সাড়ে ৯টার সময় যশোর জেলার সিভিল সার্জন ডা: শেখ আবু শাহিন কালিগঞ্জ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে সরেজমিনে অভিযোগকারী স্বপ্না খানম সহ স্থানীয় গ্রামবাসীদের মৌখিক এবং লিখিত বক্তব্য গ্রহন করেন।

অভিযোগকারী স্বপ্না খানম জানান জানান, আমি কালিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে- এস,কে,সি, এমও পদে র্দীঘ ৯ মাস কর্মরত ছিলাম। আমি যোগদান করার পরেই হাসপাতালের কোয়াটারে থাকার অনুমতি দেন ডা: শেখ তৈয়েবুর রহমান। কিন্তু আমার নামে কোয়টারের কোন বরাদ্ধ দেয়নি। আমি যখন ডা: শেখ তৈয়েবুর রহমানের কাছে আমার নিজের নামে কোয়াটার বরাদ্ধ চাই। তখন তিনি দিতে অস্বীকৃতি জানায়।

তার কাছে মাসিক ৪ হাজার টাকা দিলে আমার নামে কোয়াটার বরাদ্ধের প্রয়োজন হবে না বলে জানান তিনি। তার কথামত আমি প্রতি মাসে ৪ হাজার টাকা করে দিতাম। কিন্তু সে টাকা সরকারি কোষাগারে জমা না দিয়ে নিজে আতœসাৎ করেছেন। পরবর্তীতে সরকারি টাকা কোষাগারে জমা না দেয়ার প্রতিবাদ করলে ডা: শেখ তৈয়েবুর রহমানের সাথে আমার বিরোধের সৃষ্টি হয় । এরপর তার স্বীয় ক্ষমতাবলে আমাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে বদলী করেন।

পরে খুলনা ডিজির আদেশে সাতক্ষীরার সিভিল সার্জন হোসাইন সাফায়েত হোসেন আমাকে শ্যামনগর স্বাস্থ্য কমপ্লেক্সে বদলী করেন। কিন্তু ডা: শেখ তৈয়েবুর রহমান আমার ছাড়পত্র, নাদাবী পত্র, এলপিসি, আটকিয়ে রাখেন। বিষয়টি আমি সির্ভিল সার্জন মহোদয়কে অবহিত করিলে তিনি কালিগঞ্জ উপজেলা সংশ্লিষ্ট কর্মকর্তাকে আমার যাবতীয় কাগজ পত্র বুঝিয়ে দেওয়ার জন্য বলে দেন।

এরপর গত (৫ মার্চ ২০২০) তারিখে ইস্যু করেন। কিন্তু কালিগঞ্জ হিসাব রক্ষন অফিসে প্রেরণ করেন গত (৭ এপ্রিল ২০২০) তারিখে। যার কারণে আমার ২ মাসের বেতন ও বোনাস ঈদের আগে তুলতে পারিনি। এ সময় আমার মানসিক প্রতিবন্ধী বাচ্চাকে টাকার অভাবে চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যেতে পারিনি। আমি একজন সরকারি মহিলা কর্মচারী হয়েও বিগত ২ মাসে যে হয়রানির শিকার হয়েছি, তার প্রতিকার চেয়ে স্বাস্থ্য অধিদপ্তরের মহা-পরিচালক বরাবর লিখিত অভিযোগ করি।

তারই পরিপ্রেক্ষিতে মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের মহা-পরিচালক নির্দেশে যশোর জেলা সিভিল সার্জন তদন্তে আসেন এবং আমার কাছে হাসাপাতালের অনিয়র দূনীতির বিষয়ে বিস্তারিত জানাতে চান। এছাড়া স্থানীয় অনেক ভুক্তভোগী সিভিল সার্জনের নিকট হাসাপাতালের ডা: শেখ তৈয়েবুর রহমানের বিরুদ্ধে নানা অনিয়ম ও দূনীতির চিত্র তুলে ধরেন।
অনিয়ম ও দূনীর্তির বিষয়ে জানতে চাইলে সাংবাদিকদের সাথে উপজেলার স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা ডা: শৈখ তৈয়েবুর রহমান মুখ খুলতে রাজি হয়নি।

তদন্ত শেষে প্রেস বিফিংয়ের মাধ্যমে সিভিল সার্জন ডা: শেখ আবু শাহিন সাংবাদিকদের জানান, স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশে আমি কালিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে তদন্তে এসেছি। স্থানীয় এলকাবাসি ও আমাদের স্বাস্থ্য কর্মী স্বপ্না খানমের মৌখিক এবং লিখিত অভিযোগ নিয়েছি। যে অধিদপ্তর থেকে আমাকে পাঠিয়েছে অভিযোগের লিখিত কপি আমি সেখানে প্রেরণ করবো। পরবর্তী ব্যবস্থা স্বাস্থ্য অধিদপ্তর বা স্বাস্থ্য বিভাগ নিবেন বলে জানান তিনি।

এছাড়া তিনি আরও বলেন,মূলত অভিযোগ ছিল প্রশাসনিক ব্যবস্থায় অনিয়মের বিষয়ে। এছাড়া একজন ঔষধ কোম্পানির বিক্রয় প্রতিনিধির বিরুদ্ধে হাসপাতাল সংশ্লিষ্ট নানা ধরনের অভিযোগ উঠেছে। তবে তদন্তের স্বার্থে তিনি সাংবাদিকদের বিস্তারিত জানাননি।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
তালায় লাভজনক লতিরাজ কচুর প্রর্দশনী ও মাঠ দিবস অনুষ্ঠিত
পরবর্তী পোস্ট
কালিগঞ্জে যুবককে হত্যার অভিযোগ, গাছে ঝুলিয়ে আত্মহত্যার প্রচার, স্ত্রী আটক

রিলেটেড পোস্ট

কালিগঞ্জে দুর্গাপূজা উদযাপন প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

অক্টোবর ১২, ২০২৬

কালিগঞ্জে ঘেরে বিষ প্রয়োগ করে মাছ নিধনের অভিযোগ:...

অক্টোবর ১০, ২০২৬

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোপেডিক বিশেষজ্ঞ ডা. হুমায়ূন...

অক্টোবর ৯, ২০২৬

কালিগঞ্জে ইয়াবা সহ   মাদকের গডফাদার ওবায়দুল্লাহ আটক

সেপ্টেম্বর ২৯, ২০২৬

কালিগঞ্জে তৃষ্ণা জুয়েলার্সে দুর্ধর্ষ চুরি

সেপ্টেম্বর ২৭, ২০২৬

উন্নয়ন ও সাম্প্রদায়িক সম্প্রীতিকে সামনে রেখে নির্বাচনী মাঠে...

সেপ্টেম্বর ২৭, ২০২৬

লুটপাট অফিসারের বিদায় ঘন্টা ‘প্রেতাত্মা’ কৃষি অফিসে

সেপ্টেম্বর ২৬, ২০২৬

কালিগঞ্জের বিষ্ণুপুরে ইউনিয়ন পরিষদ নির্বাচনের সমীকরণে একক প্রার্থী...

সেপ্টেম্বর ২৩, ২০২৬

কালিগঞ্জে ‘মানবতার সেবায় রক্তের সন্ধানে’ সংগঠনের নতুন কমিটি...

সেপ্টেম্বর ২১, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting