দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শনিবার | ৩রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ২২শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি | ভোর ৫:২৩
আদালতের আদেশ অমান্য করে সাতক্ষীরায়  জমি দখলের পায়তারা
সাতনদী পত্রিকার সম্পাদককে হুমকি: পাইকগাছা প্রেসক্লাবের নিন্দা ও...
আশাশুনিতে বজ্রপাতে কাঠমিস্ত্রী নিহত
শ্যামনগর উপজেলা নাগরিক উন্নয়ন ফোরামের নবগঠিত কমিটি ঘোষণা
ছেলে ও পৌত্রের নির্যাতনের অভিযোগে হাসপাতালে ৮০ বছরের...
কলারোয়ায় জলাবদ্ধতায় মানিকনগর প্রাথমিক বিদ্যালয়: ভোগান্তিতে শিক্ষার্থীরা
নগরঘাটায় ফুটবল টুর্নামেন্টের বিজয়ী দলের পুরস্কারের গরু-ছাগলের মাংসে...
আগরদাঁড়ী মাদ্রাসা ছাত্রশিবিরের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
সাতক্ষীরা জেলার সার্বিক উন্নয়ন অগ্রগতি ও সম্ভাবনা
পাইকগাছায় মাদক ও অপহরণ মামলার আসামিসহ গ্রেফতার ৪:...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
কালিগঞ্জ

কালিগঞ্জে বাবাকে হত্যার ঘটনায় ঘাতক পুত্রের বিরুদ্ধে মায়ের হত্যা মামলা

কর্তৃক kobirubel.satnadee ফেব্রুয়ারি ৯, ২০২০
ফেব্রুয়ারি ৯, ২০২০ ০ কমেন্ট 422 ভিউস

হাফিজুর রহমান, কালিগঞ্জ প্রতিনিধি: কালিগঞ্জে বাবাকে লাঠি দিয়ে পিটিয়ে হত্যার ঘটনায় ঘাতক পুত্রের বিরুদ্ধে মা থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে। শনিবার (৮ ফেব্রুয়ারী) রাতে মা হালিমা খাতুন বাদী হয়ে এ হত্যা মামলা দায়ের করে। মামলা নং-১৫। গরুকে মারপিটের ঘটনাকে কেন্দ্র করে শনিবার সকাল আনুমানিক ১০টার সময় কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের শাহাপুর গ্রামে শামছুদ্দিন ঢালিকে পিটিয়ে হত্যা করে ঘাতক পুত্র মিয়ারাজ ঢালী। হত দরিদ্র শামছুদ্দিন ঢালী এবং তার একমাত্র পুত্র মিয়ারাজ ঢালী গত কিছুদিন আগে ৪টি গরু কিনে লালন-পালন করছিল। গরু অন্যের ফসল নষ্ট করার ঘটনায় ক্ষিপ্ত হয়ে গৃহকর্তা শামসুদ্দিন ঢালী গরু গুলোকে বেধড়ক মারপিট করে জখম করে। উক্ত ঘটনায় ক্ষিপ্ত হয়ে তার পুত্র মিয়ারাজ ঢালী সকালে বাজার থেকে এসে প্রথমে তার মা হালিমা খাতুকে মারপিট করে বাবাকে খুজতে পাশের বিলে যায়। ঐ সময় বাবা-ছেলে ঝগড়ায় লিপ্ত হয়ে হাতাহাতির এক পর্যায়ে বাবা পালিয়ে যাওয়ার সময় আশারাফ ঢালী নামক প্রতিবেশির বাড়ীর কাছে পৌছানো মাত্রই পিছন দিক থেকেই ছেলে লাঠি দিয়ে আঘাত করলে বাড়ীর দেওয়ালে ধাক্কা লেগে রক্তাত অবস্থায় ঘটনাস্থলে মারা যায়। খবর পেয়ে বেলা ১১টার সময় পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে থানায় এনে ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠায়। ময়না তদন্ত শেষে রাত ১০টার সময় নিহতের লাশ পারিবারিক কবর স্থানে দাফন সম্পন্ন করে। উক্ত ঘটনায় শনিবার রাতেই হালিমা খাতুন বাদী হয়ে স্বামী হত্যার ঘটনায় পুত্র মিয়ারাজের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করে। ঘটনার পর হতে ঘাতক মিয়ারাজকে এখনো গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। মামলা দায়েরের ঘটনা কালিগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ দেলোয়ার হুসেন স্বীকার করে বলেন হত্যাকারিকে খুব তাড়াতাড়ি গ্রেপ্তার করা হবে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
শ্যামনগরে বিশ্রামে ডাক্তার, হাসপাতালের জরুরী বিভাগে কুকুর
পরবর্তী পোস্ট
সাংবাদিক রানার পিতা অসুস্থ, সাতক্ষীরা প্রেসক্লাবের সুস্থতা কামনা

রিলেটেড পোস্ট

কালিগঞ্জে ইয়াবা সহ   মাদকের গডফাদার ওবায়দুল্লাহ আটক

সেপ্টেম্বর ২৯, ২০২৬

কালিগঞ্জে তৃষ্ণা জুয়েলার্সে দুর্ধর্ষ চুরি

সেপ্টেম্বর ২৭, ২০২৬

উন্নয়ন ও সাম্প্রদায়িক সম্প্রীতিকে সামনে রেখে নির্বাচনী মাঠে...

সেপ্টেম্বর ২৭, ২০২৬

লুটপাট অফিসারের বিদায় ঘন্টা ‘প্রেতাত্মা’ কৃষি অফিসে

সেপ্টেম্বর ২৬, ২০২৬

কালিগঞ্জের বিষ্ণুপুরে ইউনিয়ন পরিষদ নির্বাচনের সমীকরণে একক প্রার্থী...

সেপ্টেম্বর ২৩, ২০২৬

কালিগঞ্জে ‘মানবতার সেবায় রক্তের সন্ধানে’ সংগঠনের নতুন কমিটি...

সেপ্টেম্বর ২১, ২০২৬

গণপিটুনিতে মৃত্যু: মামলা নিয়ে নিরাপরাধ মানুষকে হয়রানির অভিযোগ

সেপ্টেম্বর ২০, ২০২৬

বিদেশে কাজ দেওয়ার নামে একাধিক পরিবারকে নিঃস্ব করে...

সেপ্টেম্বর ১৯, ২০২৬

কালিগঞ্জে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের সাংগঠনিক সভা...

সেপ্টেম্বর ১৯, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting