দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শনিবার | ২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৫ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি | সন্ধ্যা ৬:২৪
সাতক্ষীরায় বিএনপি অফিসের সামনে থেকে দুটি অবিস্ফোরিত ককটেল...
নেক্সাস কর্মসূচির মূল স্তম্ভ ও নীতিমালা কমিউনিটির কর্ম-পরিকল্পনা...
সাতক্ষীরা বোটানিক্যাল সোসাইটি’র কার্যনির্বাহী কমিটি গঠন
সাতক্ষীরায় প্রদীপ্ত প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার উদ্যোগে ‘ঈদ আনন্দ...
“জনগণের অধিকার প্রতিষ্ঠায় আপসহীন আন্দোলন গড়ে তুলতে হবে”-...
গণভোটের রায় না মানলে জনগণ সরকারকে নামিয়ে দেবে-...
“প্রতিশ্রুতি ভঙ্গ করলে দেশবাসী আপনাকে প্রত্যাখ্যান করবে” —...
ঐক্যের বিকল্প নেই, জনগণের অধিকার আদায়ে সবাইকে একসঙ্গে...
কুরআন তিলাওয়াত ও ইসলামী সংগীতের মধ্য দিয়ে সমাবেশ...
খুলনায় ১১ দলীয় ঐক্যের সমাবেশে যোগ দিতে জামায়াত...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
কালিগঞ্জ

কালিগঞ্জে নৌকার বিরোধিতা করলেই দল থেকে বহিষ্কার

কর্তৃক kobirubel.satnadee নভেম্বর ৪, ২০২১
নভেম্বর ৪, ২০২১ ০ কমেন্ট 324 ভিউস

কালীগঞ্জ ব্যুরো: আসন্ন তৃতীয় ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ড কর্তৃক মনোনীত নৌকার প্রার্থীর বিরোধিতা করলে আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের যে কোনো নেতাকর্মীকে দল থেকে চিরতরে বহিষ্কার করা হবে। বৃহস্পতিবার (৪ নভেম্বর) বেলা ১০টার সময় বাংলাদেশ আওয়ামী লীগ কালীগঞ্জ উপজেলা শাখার আয়োজনে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে এক জরুরি সভায় এই সিদ্ধান্তের বিষয়টি উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাস্টার নরিম আলী মুন্সি এবং সাধারণ সম্পাদক এনামুল হোসেন ছোট সাতনদীকে নিশ্চিত করেন। উক্ত সভায় কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাষ্টার নরীম আলী মুন্সী এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক চেয়ারম্যান এনামুল হোসেন ছোট, প্রস্তাবিত কমিটির যুগ্ম সম্পাদক মেহেদী হাসান সুমন,সজল মুখার্জী, প্রচার ও প্রকাশনা সম্পাদক কাজী আবদুর রহমান, যুব ও ক্রীড়া সম্পাদক মাস্টার ইকবাল আলম বাবলু, দপ্তর সম্পাদক শাহিনুর রহমান শাহিন, উপজেলা আ’লীগের নেতৃবৃন্দ ও সহযোগী সংগঠনের সভাপতি-সম্পাদকসহ অন্যান্য নেতৃবৃন্দ। এসময় উপজেলা আওয়ামী লীগের দলীয় নৌকা মনোনয়ন প্রার্থীদের মধ্যে উপস্থিত ছিলেন কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদের শামোলি অধিকারী, বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ রিয়াজ উদ্দিন, চাম্পাফুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হক গাইন, দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন পরিষদের গোবিন্দ কুমার মন্ডল, কুশিলিয়া ইউনিয়ন পরিষদের আবুল কাশেম মোহাম্মদ আব্দুল্লাহ, মৌতলা ইউনিয়ন পরিষদের রুহুলামিন সরদার, রতনপুর ইউনিয়ন পরিষদের এম আলি আল রাজি ওরফে টোকন, ধলবাড়িয়া ইউনিয়ন পরিষদের সজল মুখার্জী, মথুরেশপুর ইউনিয়ন পরিষদের ফিরোজ আহমেদ প্রম‚খ। সভায় সর্বসম্মতিক্রমে উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে দলীয় প্রার্থীর পক্ষে দলীয় নেতাকর্মী রা কাজ করা না করা নিয়ে তিন সদস্যবিশিষ্ট একটি তদারকি কমিটি গঠন করা হয়। দলীয় নির্বাচনী তদারকি কমিটির সদস্যরা হলো উপজেলা আওয়ামী লীগের প্রস্তাবিত কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক কাজী আবদুর রহমান কে আহ্বায়ক এবং যুব ও ক্রীড়া সম্পাদক ইকবাল আলম বাবলু এবং দপ্তর সম্পাদক শাহিনুর রহমান শাহীনকে সদস্য করে তিন সদস্য বিশিষ্ট তদারকি কমিটি গঠন করা হয়। কমিটির সদস্যরা উপজেলার ১২টি ইউনিয়ন ঘুরে নৌকার বিরোধিতা করলে উক্ত কমিটি উপজেলা আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের যে কোনো নেতাকর্মীকে তাৎক্ষণিকভাবে দল থেকে বহিষ্কার ঘোষণা করতে পারবে। এছাড়াও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং সাধারণ সম্পাদক সাংবাদিকদের জানান, উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে সহযোগী সংগঠনের সভাপতি এবং সাধারণ সম্পাদককে তাদের সংগঠনের নেতাকর্মীদের সভার মাধ্যমে বিষয়টি আরও বিস্তারিত জানানোর জন্য জরুরী সভা ডাকতে বলেছি। দলীয় প্রার্থী নৌকার বিরোধিতা করলে দলের যত বড়ই নেতা বা জনপ্রতিনিধি হোক না কেন কাউকে ছাড় দেওয়া হবে না।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
কালীগঞ্জে গাঁজাসহ কারবারি আটক
পরবর্তী পোস্ট
কালীগঞ্জে ইউপি নির্বাচনে ৬৭৭ প্রার্থীর মধ্যে ২ জনের মনোনয়ন বাতিল

রিলেটেড পোস্ট

সাতক্ষীরায় বিএনপি অফিসের সামনে থেকে দুটি অবিস্ফোরিত ককটেল...

জুন ২০, ২০২৬

সংখ্যালঘু পরিবার নির্যাতনের অভিযোগে কালিগজ্ঞের কৃষক দলের আহ্বায়ককে...

জুন ১৯, ২০২৬

সাতক্ষীরার কালিগঞ্জে বিএনপি নেতা রুকুনুজ্জামানের নেতৃত্বে সংখ্যালঘু পরিবারের...

জুন ১৮, ২০২৬

প্রতিবাদ বিজ্ঞপ্তি

জুন ১৮, ২০২৬

কালিগঞ্জের সংখ্যালঘু পল্লিতে সন্ত্রাসী হামলা আহত-২,জমি দখল

জুন ১৭, ২০২৬

কালিগঞ্জে সড়ক বিভাগের সম্পত্তি ৪ লক্ষ টাকায় হস্তান্তর

জুন ১৩, ২০২৬

কালিগঞ্জ থানা পরিদর্শনে সাতক্ষীরার পুলিশ সুপার

জুন ৯, ২০২৬

বিদেশে পাঠানোর নামে প্রতারনার অভিযোগ

জুন ৮, ২০২৬

নলতায় সভা অনুষ্ঠিত

জুন ৮, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting