দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৫ই জিলকদ, ১৪৪৭ হিজরি | দুপুর ১২:৪৩
শ্যামনগরের গাবুরাতে পরিবারে আয় বাড়াতে ২৫ জন নারী-পুরুষকে...
৫ আগস্টের পর ফকির থেকে কোটিপতি! নগরঘাটায় মাদক...
পাটকেলঘাটায় সর্প দংশনে কৃষকের মৃত্যু
ইএসডিও’র নির্বাহী পরিচালকের সাতক্ষীরা জেলায় বাস্তবায়নাধীন কার্যক্রম পরিদর্শন
আশাশুনি সদর ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে ত্রৈমাসিক...
সাতক্ষীরায় নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি ও...
যুব-নেতৃত্বে বিকল্প কর্মসংস্থান, সাইবার সুরক্ষা, যুব-নারী-বান্ধব স্বাস্থ্য সেবা...
শ্যামনগরে সুপেয় পানির সংকট তুলে ধরতে দৌড়ে অংশ...
সাতক্ষীরায় জেলা মানব পাচার প্রতিরোধ নেটওয়ার্কের রিফ্রেসার প্রশিক্ষণ...
সাতক্ষীরায় জমি সংক্রান্ত বিরোধে কুপিয়ে বৃদ্ধ আহত
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
কালিগঞ্জ

কালিগঞ্জের পৈত্রিক সম্পত্তি অবৈধভাবে দখলের উদ্দেশ্যে মিথ্যা মামলায় জেল খাটিয়ে হয়রানী ও খুন জখমের হুমকির অভিযোগ

কর্তৃক kobirubel.satnadee মে ২৬, ২০২৩
মে ২৬, ২০২৩ ০ কমেন্ট 334 ভিউস

নিজস্ব প্রতিবেদক: কালিগঞ্জের দীর্ঘদিনের পৈত্রিক সম্পত্তি অবৈধভাবে দখলের উদ্দেশ্যে নারীসহ একের এক মিথ্যা মামলায় জেল হাজত খাটিয়ে হয়রানি, মারপিটসহ খুন জখমের হুমকির অভিযোগ পাওয়া গেছে। কালিগঞ্জ এর পূর্ব নলতা গ্রামের মৃত. জমাত আলী সরদারের কন্যা মোছা: রেবেকা খাতুন এ অভিযোগ করেন। রেবেকা খাতুন বলেন, ‘আমার মায়েরা ৫ বোন। আমার নানা মৃত. কামাল উদ্দিন মোলার কোন পুত্র সন্তান না থাকায় তিনি জীবিত থাকা অবস্থায় ৫০৭৩ খতিয়ান, ডিপি নং ৮২৯, মৌজা নলতা, জে এল নং- ১০। জমি জমা আমরা মা ও ৪ খালাদের নামে লিখে দিয়ে যান। সে অনুযায়ী দীর্ঘদিন যাবত আমার মা খালাসহ আমরা শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছি। জমির দলিলসহ সকল কাগজপত্র আমাদের মা খালাদের নামে রয়েছে। কিন্তু একই এলাকার মৃত কলিমউদ্দীন মোল্যার পুত্র রমজান আলী এবং তার ভাই জোহর আলী উক্ত সম্পত্তির মধ্যে থেকে ২২ শতক সম্পত্তির মধ্যে ১১ শতক সম্পত্তি অবৈধভাবে দখলের চক্রান্ত শুরু করে। বিশেষ করে সম্প্রতি ২২ শতক সম্পত্তি ভ্রমত্মকভাবে নিজেদের নামে রেকর্ড করিয়ে নেয়। কিন্তু সম্পত্তি আমাদের ভোগদখলে রয়েছে। আমরা বিষয়টি অবগত হয়ে রেকর্ড সংশোধনের জন্য উচ্চ আদালতে মামলা চলমান রয়েছে। এছাড়া উল্টো রমজান আলী উক্ত সম্পত্তি নিয়ে আদালতে ১৪৫ ধারায় আবেদন করলে আদালত দখলকারীর দখল বজায় রাখায় নির্দেশ দেন। এতে রমজান আলীগং আরো ক্ষিপ্ত হয়ে ওঠে। আমাদের বিভিন্নভাবে হয়রানি করতে মরিয়া হয়ে পড়ে। কিন্তু কাগজপত্রে আমাদের কোনভাবেই দূর্বল করতে না পেরে আমাকেসহ আমার খালাতো ভাই, বোনাই এর নামে মিথ্যা কল্পকাহিনী সাজিয়ে একের পর এক মিথ্যা চাঁদাবাজি, নাশকতা এবং ননজিআর মামলা দায়ের করে। ইতোমধ্যে আমরা দুটি মিথ্যা মামলায় জেল হাজত খেটেছি। এখনো আমার খালাতো ভাই আবু হাসান এবং বোনাই রাশেদ কারাগারে রয়েছে। মামলা গুলোর নাম্বার যথাক্রমে কালিগঞ্জ থানার ডায়েরি নং- ১০৮৩ ,নন জিআর ৯১/২২, তাং ০৬/০৯/২০২২, সিআর ৮৭৩/২২(কালি:)সহ নাশকতার মামলা। ‘ তিনি আরও বলেন, ‘আমাদের পরিবারে যে কজন পুরুষ রয়েছে সকলকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে বাড়ি পুরুষ শূণ্য করে ফেলেছে। এখন আবার বাড়ির মহিলাদেরও মামলায় জড়িয়ে দিচ্ছে। এছাড়া পর সম্পদ লোভী রমজন এবং তার ভাই জোহর প্রকাশ্যে হুমকি প্রদর্শন করে বলছেন একডজন মামলা দিয়ে তোদের ভিটেবাড়ীতে ঘুঘু চরিয়ে ছাড়বো। আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে দেবে। ভাড়াটিয়া বাহিনীর সহযোগিতায় আমাদের উচ্ছেদ করবে মর্মে হুমকি দিচ্ছে। আমাদের পরিবারের সদস্যরা সকলেই অতিদরিদ্র, কেউ ভ্যান চালিয়ে কেউ দ্বীন মজুরির কাজ করে জীবিকা নির্বাহ করে। অন্যদিকে রমজান এবং তার ভাই জোহর আলী অনেক অর্থ সম্পদের মালিক হওয়ায় তাদের অর্থের কাছে আমরা জিম্মি হয়ে পড়েছি। আমাদের বিপুল পরিমান অর্থ ব্যায় করে আমাদের পথে বসানোর পায়তারা করে যাচ্ছে। উল্লেখিত রমজান এবং জোহর আলী অতি চতুর হওয়ায় জমি জমা সংক্রান্ত মামলা না দিয়ে মিথ্যা কল্প কাহিনী সাজিয়ে চাঁদাবাজি, নাশকতা এবং ননজিআরসহ বিভিন্ন মামলার সৃষ্টি করে হয়রানি করে যাচ্ছে। আমরা বর্তমানে চরম নিরাপত্তা হীনতায় ভূগছি। মামলার কারনে পুরুষ মানুষ বাড়িতে না থাকে। এ সুযোগে রাতে আমাদের বাড়ি ঘরে আগুন লাগিয়ে দিয়ে সব কিছু পুড়িয়ে দিতে পারে বলে আশংকা করছি। তিনি ওই পর সম্পদ লোভী রমজান এবং জোহর আলী গংয়ের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিতে সাতক্ষীরা পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট র্কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।’

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
বিএমএসএস’র তালা উপজেলা কমিটি ঘোষণা সভাপতি-নব কুমার দে, সাধারণ সম্পাদক-অমিত পাল
পরবর্তী পোস্ট
লেক ভিউ ১ম বিভাগ ক্রিকেট লীগ-২০২৩ এর ফাইনালে ইয়ং বলাকা ক্রীড়া চক্র চ্যাম্পিয়ন

রিলেটেড পোস্ট

কালিগঞ্জে কার্পেটিং সড়ক নির্মাণ কাজের উদ্বোধন

এপ্রিল ১৮, ২০২৬

কালিগঞ্জে সরকারি খালের দখলদার সরকারি চাকরিজীবীর বাবা

এপ্রিল ১৮, ২০২৬

সাতক্ষীরায় বসতবাড়িতে হামলা ও ভাঙচুর শিক্ষক দম্পতিকে কুপিয়ে...

এপ্রিল ১৫, ২০২৬

শ্যামনগরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় দূর্ণীতির অভিযোগ ।

এপ্রিল ১৫, ২০২৬

কালিগঞ্জে ৫৪০০ লিটার জ্বালানি তেল উদ্ধার

মার্চ ২৫, ২০২৬

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় গ্রাম আদালতের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

মার্চ ৯, ২০২৬

নলতায় মিডিয়া কর্মশালা অনুষ্ঠিত

মার্চ ২, ২০২৬

কালিগঞ্জ প্রেসক্লাবের ইফতার মাহফিল

মার্চ ১, ২০২৬

নলতায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের ইফতার মাহফিল ও দোয়া

মার্চ ১, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting