দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সোমবার | ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১লা জিলহজ, ১৪৪৭ হিজরি | রাত ৯:২৩
সুন্দরবনে ‘বনবিভাগের’ গুলিতে কাঁকড়া জেলে নিহতের অভিযোগ
জেন্ডার ও জলবায়ু পরিবর্তন বিষয়ক আন্ত স্কুল বিতর্ক...
আশাশুনিতে আইডিয়ালের প্রতিবন্ধী সনাক্তকরণ ও চিহ্নিতকরণ প্রশিক্ষণ 
আশাশুনিতে আইডিয়ালের প্রতিবন্ধী শিশু ও যুবদের পুনর্বাসন স্ক্রিনিং...
সাতক্ষীরার তালায় মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি ও ক্রেস্ট...
সরকারি কাজে চাঁদাবাজির বিরুদ্ধে, প্রশাসনের হস্তক্ষেপ চায় পানি...
শ্যামনগরে সরকারি কাজে চাঁদাদাবীর অভিযোগ জামায়ত নেতার বিরুদ্ধে ...
সাতক্ষীরায় টিআরসি পদে চাকরি পেলেন ৩৭ জন
ধর্মীয় শিক্ষক না থাকার কারণে দুই শিক্ষা প্রতিষ্ঠানে...
কলারোয়া বিএনপি নেতা তুহিনের সংবাদ সম্মেলন
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শিক্ষা

কারিগরিক শিক্ষর্থী‌দের‌ ব্যবহারিকের প্রতি বেশি গুরুত্ব দিতে বল‌লেন শিক্ষা উপমন্ত্রী

কর্তৃক kobirubel.satnadee মার্চ ১২, ২০২৩
মার্চ ১২, ২০২৩ ০ কমেন্ট 424 ভিউস

শিক্ষা ডেস্ক:

কারিগরি শিক্ষার্থীদের উদ্দেশ্যে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল এমপি ব‌লে‌ছেন, এই শিক্ষায় শুধু নোট মুখস্ত করে নিলে হবে না। কারণ বর্তমানে শুধু জ্ঞান দিয়ে বিশ্ব চলে না। তুমি যে পারো সেটা দেখাতে হবে। আর সেটা দেখাতে হলে তোমাকে ব্যবহারিক এর দিক দিয়ে বেশি গুরুত্ব দিতে হবে। জানাটা একটা বড় দক্ষতা নয়। পারাটাই একটা বড় দক্ষতা। তাই পারাটার বিষয়ে তোমাদের এগিয়ে থাকতে হবে।

র‌বিবার শ্যামলী আইডিয়াল পলিটেকনিক ইনস্টিটিউটে ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রমের শিক্ষার্থীদের “কর্মমুখী শিক্ষার গুরুত্ব ও নবীন বরণ-২০২৩” অনুষ্ঠা‌নে তি‌নি এসব কথা ব‌লেন।

নও‌ফেল ব‌লেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন কারিগরি শিক্ষা কে মূলধারায় নিয়ে আসতে হবে। ব্যবহারিক প্রশিক্ষণ সবকিছুর প্রতি নজর দিতে হবে। তাই চিন্তার কোন বিষয় নেই।

তিনি বলেন, আমাদের ছেলেরা ইউরোপে ঢোকার চেষ্টা করছে। এবং অনেকেই ভূমধ্যসাগরে ডুবে মরছে। এই ছেলে-মেয়েরা যদি বাংলাদেশ থেকে ডিপ্লোমা বা প্রশিক্ষণ নিতো তাহলে তারা এ ধরনের ভুল কাজ করতো না। সারা বিশ্বে বর্তমানে প্রকৌশলী দক্ষ কর্মীর সংকট। তারা যদি কারিগরি শিক্ষা অর্জন করে বিদেশে পাড়ি জমাতো তাহলে তাদের জীবন উন্নত হতো। শুধু তাদের জীবন নয় দেশের বৈদেশিক মুদ্রা উপার্জন হতো। দেশ ও আরও এগিয়ে যেতো। তোমরাই সবচেয়ে এগিয়ে আছো। তবে তোমাদের ব্যবহারিক শিক্ষার ক্ষেত্রে মন দিতে হবে। মন দিয়ে ব্যবহারিক শিক্ষাগুলো ভালোভাবে অর্জন করতে হবে।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, যারা বলেন- কারিগরি শিক্ষা থেকে উচ্চশিক্ষায় যাওয়া যাবে না তারা ভুল ভাবছে। বিজ্ঞানী আইনস্টাইন ও কারিগরি শিক্ষার্থী ছিলেন। তিনি উচ্চশিক্ষা অর্জন করেছেন। তাই তোমরা সে বিষয়টা নিয়ে চিন্তা করবা না। তোমাদের সব সময় জানার ইচ্ছা থাকতে হবে। জানবা এবং নতুন নতুন জানার ইচ্ছে থাকতে হবে। তাহলে তোমরা কাঙ্ক্ষিত পর্যায় যেতে পারবা। তোমাদের বিভিন্ন ভাষা শিখতে হবে। আরবি ভাষা শুধু তেলাওয়াতের মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না। আরবি ভাষাটাও শিখতে হবে। আরও বিভিন্ন ভাষাও আয়ত্তে আনতে হবে।

সভাপতির বক্তব্যে এম এ সাত্তার বলেন, যারা ব্যবহারিক এর দিকে বেশি গুরুত্ব দেয় তারা ভালো করতে পারে। কারিগরি শিক্ষার বিকল্প অন্য কিছু নেই। বর্তমান সরকারের উদ্যোগে কারিগরি শিক্ষা এগিয়ে যাচ্ছে। ২০০৮ ছিল এক পার্সেন্ট এখন সেটা ১৮ থেকে ১৯ পার্সেন্ট এসে দাঁড়িয়েছে। মেয়েরা তো উপবৃত্তি পায় বর্তমানে ছেলেরাও উপবৃত্তি পাচ্ছে। তাই নিজেকে কখনো অন্যদের থেকে পিছিয়ে আছো মনে করবা না। তোমরা এগিয়ে আছো এবং সেটা প্রমাণ করবে কাজের মাধ্যমে।

প্রতিষ্ঠানের অধ্যক্ষ এম এ সাত্তারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছি‌লেন কারিগরি শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত সচিব ও মহাপরিচালক ড. ওমর ফারুক, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডর চেয়ারম্যান আলী আকবর খান প্রমুখ।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
ফেব্রুয়ারিতে মূল্যস্ফীতি বেড়ে ৮.৭৮ শতাংশ
পরবর্তী পোস্ট
মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রথম রাফসান জামান

রিলেটেড পোস্ট

জেন্ডার ও জলবায়ু পরিবর্তন বিষয়ক আন্ত স্কুল বিতর্ক...

মে ১৮, ২০২৬

সাতক্ষীরার তালায় মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি ও ক্রেস্ট...

মে ১৮, ২০২৬

প্রাথমিক বৃত্তি পরীক্ষাঃ কক্ষ পরিদর্শকদের নিরপেক্ষতা নিয়ে অভিযোগ...

এপ্রিল ১৯, ২০২৬

ক্রীড়া ও সমাজসেবায় মীর তাজুল ইসলাম রিপনের চার...

এপ্রিল ১৮, ২০২৬

বুধহাটা পশ্চিম পাড়া জামে মসজিদ ও হেফজ খানায়...

এপ্রিল ১৮, ২০২৬

আশাশুনিতে কেন্দ্র সচিব ও  প্রতিষ্ঠান প্রধানদের নিয়ে সভা

এপ্রিল ১৬, ২০২৬

শ্যামনগরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় দূর্ণীতির অভিযোগ ।

এপ্রিল ১৫, ২০২৬

সাতক্ষীরা দিবা-নৈশ কলেজ অধ্যক্ষের ওপর হামলার প্রতিবাদে সভা...

এপ্রিল ৬, ২০২৬

সংবর্ধনা অনুষ্ঠানে রাজনৈতিক পরিচয়ে আর কেউ শিক্ষা প্রতিষ্ঠানের...

এপ্রিল ৪, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting