দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বৃহস্পতিবার | ১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৩০শে সফর, ১৪৪৮ হিজরি | সকাল ৭:৪৭
অপপ্রচার চালিয়ে শ্যামনগরে এক নারী এনজিও কর্মীকে ফাঁসানোর...
এবার এস এস সিতে হাবিবার সাফল্য
কালিগঞ্জ ডায়াবেটিক হসপিটাল ঘেরাও ও মানববন্ধন
সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে প্রাইম “ব্যাংক স্কুল ক্রিকেট ২০২৬”...
সুন্দরবনে বাঘের আক্রমণে ক্ষতিগ্রস্ত তিন পরিবারকে স্বাবলম্বী করল...
তালার মহান্দী- কাটবুনিয়া সড়ক নির্মাণকাজের উদ্বোধনে জেলা পরিষদ...
শ্রেণিকক্ষ থেকে কর্মসংস্থান: উচ্চশিক্ষায় ২+২ মডেলের বিপ্লব
খুলনায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে প্রস্তুতি সভা
আশাশুনির গোদাড়ায় তিনজনকে কুপিয়ে পালিয়ে যাওয়া প্রধান আসামি...
সাতক্ষীরার ক্রীড়াঙ্গনের উজ্জ্বল নক্ষত্র ইমাদুল হক খান
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
আন্তর্জাতিক

কানাডার রেলস্টেশনে নামাজ আদায়ে বাধা, অতপর…

কর্তৃক kobirubel.satnadee মার্চ ২৫, ২০২৩
মার্চ ২৫, ২০২৩ ০ কমেন্ট 489 ভিউস

আন্তর্জাতিক ডেস্ক:

কানাডার অটোয়ায় একটি রেলস্টেশনে এক মুসলিম যাত্রীকে নামাজ আদায় করতে বাধা দেয়া হয়েছে। স্টেশনের ভেতরে ওয়েটিংরুমে নামাজ আদায়ের সময় তাকে নিষেধ করেন স্টেশনের এক নিরাপত্তারক্ষী। তাকে বাইরে গিয়ে নামাজ আদায় করতে বলেন তিনি।

এ ঘটনায় দেশটির ‍মুসলিম কমিউনিটির মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি করেছে। সমালোচনা ও বিতর্কের মুখে অবশেষে ভুল স্বীকার করে ক্ষমা চেয়েছে রেল কর্তৃপক্ষ। শুধু তাই নয়, ওই নিরাপত্তারক্ষীকে বরখাস্ত করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

ঘটনাটি গত সোমবার ঘটলেও বৃহস্পতিবার (২৪ মার্চ) প্রথম প্রতিবেদন প্রকাশ করে স্থানীয় সংবাদমাধ্যম সিটিভি। সংবাদমাধ্যমটি জানায়, আহমাদ নামে ওই যাত্রী সেদিন স্টেশনের ভেতরে একটি খালি ওয়েটিংরুমে নামাজ আদায় করছিলেন। নামাজ প্রায় শেষ হয়ে এসেছে এমন সময় সেখানে প্রবেশ করেন স্টেশনের এক নিরাপত্তারক্ষী।

নিরাপত্তারক্ষী আহমাদকে সেখানে নামাজ আদায় করতে নিষেধ করে বলেন, ‘এখানে নামাজ পড়বেন না। এখন থেকে বাইরে নামাজ পড়বেন।’ এ ঘটনার একটি ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে, নিরাপত্তারক্ষী এক যাত্রীকে ঝাঝালো সুরে বলছেন, এখানে নামাজ আদায় করলে স্টেশনের অন্য যাত্রীরা বিরক্ত হতে পারে।

সিটিভি নিউজকে আহমদ বলেছেন, ‘আমি এ ঘটনায় খুবই আহত বোধ করেছি, দুঃখ পেয়েছি। আমি বিশ্বাস করতে পারছিলাম না, এটা কি কানাডা? এটা কি রাজধানী অটোয়া?’

এ ঘটনায় কানাডা ও কানাডার বাইরে মুসলিম কমিউনিটির মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। সেই সঙ্গে শুরু হয় সমালোচনা ও বিতর্ক। অবশেষে কানাডার রেল কোম্পানি ভায়া রেল এ ঘটনার জন্য মুসলিম সম্প্রদায়ের কাছে ক্ষমা প্রার্থনা করেছে। সেই সঙ্গে এ ঘটনার তদন্ত শেষে উপযুক্ত পদক্ষেপ নেয়ারও প্রতিশ্রুতি দিয়েছে।

এছাড়া রেল কোম্পানি ও ন্যাশনাল কাউন্সিল অব কানাডিয়ান মুসলিম পরস্পর বৈঠকের পর এক যৌথ বিবৃতিতে এ ঘটনাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। রেলের কর্মকর্তারা বলেছেন, ভবিষ্যতে এ ধরনের ঘটনা যাতে না ঘটে, সে ব্যাপারে তারা সর্বোচ্চ সতর্ক থাকবেন।

রেল কোম্পানির একজন মুখপাত্র বলেছেন, ওই নিরাপত্তাকর্মী ভায়া রেলের নিয়মিত কর্মচারী নন। তাকে চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হয়েছিল। তদন্তের ফলাফল না আসা পর্যন্ত আপাতত তাকে চাকরি থেকে অব্যাহতি দেয়া হয়েছে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
মসজিদ নির্মাণ করে দিলেন কলারোয়ায় পদায়িত ওসি মোস্তাফিজুর রহমান
পরবর্তী পোস্ট
দেশে ডেঙ্গু আক্রান্ত ছয় জন হাসপাতালে

রিলেটেড পোস্ট

সহকর্মীদের সংঘর্ষে মালয়েশিয়ায় ৩ বাংলাদেশির মৃত্যু

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

জুলাই ২২, ২০২৬

অবৈধ অভিবাসীদের আশ্রয় দিয়ে বিপাকে নিয়োগকর্তা

জুলাই ৭, ২০২৬

কুয়ালালামপুরে বাংলাদেশি নাগরিকসহ ২০০ বিদেশি আটক

জুলাই ৬, ২০২৬

ভারতের মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন আ.লীগের সাবেক এমপি...

জুন ২৭, ২০২৬

প্রিপেইড মিটারে রিচার্জ সংকট, সাতক্ষীরায় ওজোপাডিকো কার্যালয়ে গ্রাহকদের...

জুন ৮, ২০২৬

আমি যা বলবো, নেতানিয়াহু সেটাই করবেন: ট্রাম্প

মে ২০, ২০২৬

মাথা উঁচু করে দ্রুত ফিরব: আনন্দবাজারকে শেখ হাসিনা

মে ১৯, ২০২৬

৬৮ হাজার টন ডিজেল নিয়ে রাতে আসছে আরও...

এপ্রিল ১৪, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting