দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বৃহস্পতিবার | ১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৫শে জিলহজ, ১৪৪৭ হিজরি | সকাল ৯:৫৮
এখন টিভির প্রতিষ্ঠা বার্ষিকীতে ছাত্রদল নেতা বাপ্পী-শাহিনের শুভেচ্ছা
মুক্তিযোদ্ধারা দেশ ও জাতির শ্রেষ্ঠ সন্তান : জেলা...
চাঁদার দাবীতে তালায় সংখ্যালঘু নেতাকে মারধোর
চাঁদার টাকা না দিয়ে বিপাকে নায়েব
জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে নারকেলতলা ট্রাক শ্রমিক ইউনিয়নের...
পাইকগাছায় ৩ দিন ব্যাপী চিংড়ি চাষ প্রশিক্ষণ
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে তালতলা হাইস্কুলে আলোচনা সভা
খুলনায় পরিবেশ সুরক্ষা, মাদক ও বাল্যবিবাহমুক্ত সমাজ গঠনে...
পাইকগাছায় গণধোলাইয়ের পর যুবক আটক
মেঘনায় নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
কলারোয়া

কলারোয়ায় স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী পলাতক

কর্তৃক kobirubel.satnadee মার্চ ৩১, ২০২১
মার্চ ৩১, ২০২১ ০ কমেন্ট 429 ভিউস

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরার কলারোয়ায় এক গৃহবধূকে যৌতুকের জন্য নির্যাতন চালিয়ে হত্যার পর মুখে বিষ ঢেলে আত্মহত্যা বলে প্রচারের অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিহতের স্বামী এলাকা ছেড়ে পালিয়েছেন।

মঙ্গলবার (৩০ মার্চ) রাতে উপজেলার হেলাতলা ইউনিয়নের দামাদারকাটি গ্রামে এ ঘটনা ঘটে।

ওই গৃহবধূ মর্জিনার বাবা সাতক্ষীরা সদর উপজেলার শিবনগর গ্রামের কৃষক আহমদ আলী সরদার জানান, তার মেয়ে মর্জিনার সঙ্গে চার বছর আগে কলারোয়ার নেদু সরকারের ছেলে আশরাফুল সরকারের বিয়ে হয়। এরপর থেকেই যৌতুকের জন্য নির্যাতন চালাতো স্বামী আশরাফুল।

দুই বছর আগে একটি কন্যা সন্তানের জন্ম দেয় মর্জিনা। কন্যা সন্তান জন্মের পর তার নির্যাতন আরও বেড়ে যায়। সবশেষ মঙ্গলবার রাতে মর্জিনাকে নির্যাতন চালিয়ে হত্যার পর মুখে বিষ ঢেলে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করে তার স্বামী। হত্যার পর থেকে তার স্বামী আশরাফুল এলাকা ছেড়ে পালিয়ে গেছে।

এসময় তার কন্যা হত্যার বিচার দাবি করেন এবং দ্রুত আশরাফুলকে আইনের আওতায় আনার জন্য সাতক্ষীরার পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করেন নিহতের বাবা।

অভিযুক্ত আশরাফুলের বাবা নেদু সরকার জানান, তার ছেলে একটু অবুঝ টাইপের এবং তার মধ্যে পাগলামীও আছে। স্বামী স্ত্রী গণ্ডগোল হওয়ার কারণে মর্জিনা তার বাবার বাড়ি যেতে চাচ্ছিলেন। এতে বাঁধ সাধলে তার বৌমা বিষপানে মারা যায়। তবে, তার ছেলে কোথায় আছে তা তিনি জানেন না।

কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর খায়রুল কবীর জানান, মর্জিনার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, কী কারণে মর্জিনার মৃত্যু হয়েছে সেটি ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর জানা যাবে। এর আগে এ মৃত্যুর ঘটনায় রাতে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে বলে এই পুলিশ কর্মকর্তা জানান।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
স্ত্রীর সঙ্গে পরকীয়া’ ডেকে এনে মাদ্রাসা ছাত্রকে গলা কেটে হত্যা
পরবর্তী পোস্ট
আমি আওয়ামী লীগ থেকে পদত্যাগ করেছি: কাদের মির্জা

রিলেটেড পোস্ট

মুক্তিযোদ্ধারা দেশ ও জাতির শ্রেষ্ঠ সন্তান : জেলা...

জুন ১০, ২০২৬

সাতক্ষীরা সীমান্তে ১৩ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ

জুন ৯, ২০২৬

সরকারী আদেশ উপেক্ষা করে কলারোয়ার ধানদিয়ায় রাস্তার উপর...

জুন ৯, ২০২৬

কলারোয়ায় সর্বস্তরের মানুষের ভালবাসায় সিক্ত হলেন-হাবিব

জুন ৫, ২০২৬

জেলা পরিষদের প্রশাসক হাবিবকে প্রেসক্লাব নেতৃবৃন্দের শুভেচ্ছা

জুন ৪, ২০২৬

কলারোয়ায় ইভটিজিং ও শিশু নির্যাতন প্রতিরোধ বিষয়ে আলোচনা...

জুন ৪, ২০২৬

সাবেক এমপি মুজিবুর গ্রেপ্তার

জুন ৩, ২০২৬

সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হলেন হাবিবুল ইসলাম হাবিব

জুন ৩, ২০২৬

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হলেন হাবিব কন্যা অরনী

জুন ২, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting