দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৪শে জিলহজ, ১৪৪৭ হিজরি | রাত ১১:৫৭
এখন টিভির প্রতিষ্ঠা বার্ষিকীতে ছাত্রদল নেতা বাপ্পী-শাহিনের শুভেচ্ছা
মুক্তিযোদ্ধারা দেশ ও জাতির শ্রেষ্ঠ সন্তান : জেলা...
চাঁদার দাবীতে তালায় সংখ্যালঘু নেতাকে মারধোর
চাঁদার টাকা না দিয়ে বিপাকে নায়েব
জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে নারকেলতলা ট্রাক শ্রমিক ইউনিয়নের...
পাইকগাছায় ৩ দিন ব্যাপী চিংড়ি চাষ প্রশিক্ষণ
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে তালতলা হাইস্কুলে আলোচনা সভা
খুলনায় পরিবেশ সুরক্ষা, মাদক ও বাল্যবিবাহমুক্ত সমাজ গঠনে...
পাইকগাছায় গণধোলাইয়ের পর যুবক আটক
মেঘনায় নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
কলারোয়া

কলারোয়ায় সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশী দামে সার বিক্রি, চাষীরা চরম বিপাকে

কর্তৃক kobirubel.satnadee আগস্ট ১৩, ২০২২
আগস্ট ১৩, ২০২২ ০ কমেন্ট 435 ভিউস

নিজস্ব প্রতিবেদক: কলারোয়ায় সরকার নির্ধারিত মূল্যের ৪ টাকা থেকে ১৬ টাকা বেশী দামে রাসায়নিক সার বিক্রি হচ্ছে। অর্থনৈতিক সংকটে দিশেহারা চাষীরা বেশী দামে সার কিনতে যেয়ে আমন চাষে চরম বিপাকে পড়েছে।
জানা গেছে, শ্রাবণ মাসের দ্বিতীয় সপ্তাহ শেষে প্রয়োজনীয় বৃষ্টিপাতের অভাবে বাড়তি খরচ করে সেচ দিয়ে আমন চাষ শুরু করে। বাড়তি সেচ খরচের পর বাড়তি দামে সার কিনে আমন চাষে চরম বিপাকে পড়েছে বলে কৃষকরা জানান। গতকাল শনিবার সরেজমিন শাকদা গ্রামের কৃষক খোরশেদ আলম জানান, সরকার নির্ধারিত ২২ টাকা কেজির ইউরিয়া ২৬ টাকা, ২২ টাকা কেজির টিএসপি ৩০ টাকা, ১৫ টাকা কেজির পটাশ ৩০ টাকায় কিনতে হচ্ছে। গেল বছর প্রাকৃতিক দূর্যোগে আমন ধান, সরিষা, আম, বোরো ক্ষতিতে টাকার অভাবে প্রয়োজনীয় সার কিনতে পারছে না। লাউডুবি গ্রামের আরিজুল জানান, ইউরিয়া ও ডিএপি’র কেজি ২৬ টাকা, পটাশ ও টিএসপি ৩০ টাকা দরে বিক্রি হচ্ছে। তাই টাকার অভাবে সার না দিয়ে আমন রোপন করেছি। এখন আয় করতে হবে, আর তাই দিয়ে সার কিনে ক্ষেতে দিতে হবে। সোনাবাড়িয়া গ্রামের কৃষক বাশার জানান, প্রচণ্ড আর্থিক সংকটের মধ্যে ২৫ টাকা কেজি ইউরিয়া, ২৮ টাকা কেজি পটাশ এবং ২৫ টাকা কেজি ডিএপি কিনে আমন ধান চাষ করতে হয়েছে। উপজেলা কৃষক লীগের সাবেক সভাপতি বামনখালীর কৃষক সমরেশ ঘোষ জানান, কোন মেমো ছাড়াই সার বিক্রি হচ্ছে। দোকানের সামনে লাল সালুতে বিধিবদ্ধ মূল্য তালিকা ঝুলানো নেই। এই সুযোগে ব্যবসায়ীরা বেশী দামে সার বিক্রির সুযোগ পাচ্ছে। দেয়াড়া গ্রামের মুজিবর রহমান, তুলসীডাঙ্গার সিরাজুল, পাচপোতার আলফাজ জানান, গেল বছর আংশিক ভাবে আমনে ক্ষতি হয়। সরিষা ৯০% ক্ষতি হয়। শীতকালিন সবজি, উচ্ছে, কমড়া, পটল ক্ষতি হয়। আমের ফলন ২০% নেমে আসে। ৬০% বোরো ধান ক্ষতি হয়। ফলে প্রচণ্ড অর্থনৈতিক সংকট চলছে। এই অবস্থায় বাড়তি দামে সার কিনতে কৃষক দেনায় জড়িয়ে পড়বে। অথবা টাকার অভাবে প্রযোজনীয় সার না দিতে পারায় ধান উৎপাদন ব্যহত হবে। এব্যাপারে নাম প্রকাশে অনেচ্ছুক দেয়াড়া ও সোনাবাড়িয়া ইউনিয়নের ২ জন গ্রাম্য সার ব্যবসায়ী জানান, বিসিআইসি ডিলারের কাছ থেকে মেমো ছাড়াই ৫০ কেজির বস্তা ইউরিয়া ১১৯০ টাকা, ডিএপি ১২০০ টাকা, পটাশ সাড়ে ১৩’শ টাকা এবং টিএসপি ১৪৭০ টাকা বস্তা কিনতে হচ্ছে। এতে বাজারে সারের দাম বৃদ্ধি পেয়েছে। এরপর পরিবহণ খরচ বাদে তারা কোন সারে .৫০ পয়সা কোন সারে এক টাকা লাভ করেন। বিসিআইসি ডিলার হাসিব এণ্টারপ্রাইজ ও উচ্ছাস এণ্টারপ্রাইজ বেশী দামে সার বিক্রি অভিযোগ অস্বীকার করেন। এ ব্যাপরে যোগাযোগ করা হলে উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, বেশী দামে সার বিক্রির কথা তার জানা নেই। তবে বেশী দামে সার বিক্রির অভিযোগ পেলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
‘দলের জন্য প্রস্তুত আছি, ডাক দিলে যাব’- সোহেল তাজ
পরবর্তী পোস্ট
বিএনপি ও এলডিপি নেতাদের জাপায় যোগদান

রিলেটেড পোস্ট

মুক্তিযোদ্ধারা দেশ ও জাতির শ্রেষ্ঠ সন্তান : জেলা...

জুন ১০, ২০২৬

সাতক্ষীরা সীমান্তে ১৩ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ

জুন ৯, ২০২৬

সরকারী আদেশ উপেক্ষা করে কলারোয়ার ধানদিয়ায় রাস্তার উপর...

জুন ৯, ২০২৬

কলারোয়ায় সর্বস্তরের মানুষের ভালবাসায় সিক্ত হলেন-হাবিব

জুন ৫, ২০২৬

জেলা পরিষদের প্রশাসক হাবিবকে প্রেসক্লাব নেতৃবৃন্দের শুভেচ্ছা

জুন ৪, ২০২৬

কলারোয়ায় ইভটিজিং ও শিশু নির্যাতন প্রতিরোধ বিষয়ে আলোচনা...

জুন ৪, ২০২৬

সাবেক এমপি মুজিবুর গ্রেপ্তার

জুন ৩, ২০২৬

সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হলেন হাবিবুল ইসলাম হাবিব

জুন ৩, ২০২৬

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হলেন হাবিব কন্যা অরনী

জুন ২, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting