দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বৃহস্পতিবার | ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি | রাত ৪:১৭
নগরঘাটা ইউপি চেয়ারম্যান পদে তিন প্রার্থীর লড়াইয়ের গুঞ্জন
রাত নামলেই ‘বর্ডারলেস’ বাংলাদেশ! বিজিবি-পুলিশের নামে উঠছে চাঁদা
শ্যামনগরে  নব্বই দশকের ব্রীজ সংস্কারের দাবী 
সাতক্ষীরায় ছাত্রদলের আংশিক কমিট ঘোষনা 
আমরাও কার্ড এনেছি, লাল কার্ড: নাসীরুদ্দীন পাটওয়ারী
সাতক্ষীরায় বুশরা গ্রুপের চেয়ারম্যানকে অপহরনের অভিযোগ
অর্জন ফাউন্ডেশন ও বিএনপিএস’র উদ্যোগে নারী, শান্তি ও...
শ্যামনগর পৌরসভার মাহমুদপুর এলাকার প্রধান সড়কটি সংস্কারের দাবী...
আশাশুনিতে মাছের ঘের দখলচেষ্টার অভিযোগে মানববন্ধন, রিপন-ছট্টুর বিরুদ্ধে...
সাতক্ষীরা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর খাইরুল ইসলামের...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
কলারোয়া

কলারোয়ায় শহীদদের নামে সড়কের নামকরণ দাবি

কর্তৃক kobirubel.satnadee জানুয়ারি ১৩, ২০২১
জানুয়ারি ১৩, ২০২১ ০ কমেন্ট 357 ভিউস

নিজস্ব প্রতিবেদক: ব্রিটিশ শাসন ও পাকিস্তানী শোষণ থেকে মুক্তির সংগ্রামে সাতক্ষীরার কলারোয়ায় এক অন্যন্য নাম। স্বাধীনতার জন্য এ জেলার মানুষের সংগ্রামের ইতিহাস চিরস্মরণীয়। এখানকার একঝাঁক সাহসী সংগ্রামী যোদ্ধার বীরত্বে গর্বিত উত্তরের প্রাচীনতম এই জনপদ। কালের বিবর্তনে সেই সাহসী সন্তানদের নাম যেন ইতিহাস থেকে মুছে না যায়, এজন্য শহীদদের নামে কলারোয়ায় সড়কগুলোর নামকরণের দাবি তুলেছেন সচেতন নাগরিক সমাজ। সচেতন নাগরিক সমাজের দাবি, নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরতে হলে স্থানীয় স্বাধীনতা সংগ্রামীদের নাম পরিচয় জানানো প্রয়োজন। সমৃদ্ধ ইতিহাসের চর্চা এবং মুক্তিযুদ্ধের চেতনা সবার মধ্যে ছড়িয়ে দেয়ার অংশ হিসেবে সড়কের নামকরণ শহীদদের নামে হওয়া জরুরি হয়ে পড়েছে। প্রয়োজনে সাহসী সংগ্রামী জীবিত ভাষা সৈনিক ও মুক্তিযোদ্ধাদের নামেও সড়ক হতে পারে। এর জন্য কলারোয়া পৌরসভার অভিভাবকসহ উপজেলা প্রশাসন ও রাজনৈতিক মহলকে উদ্যোগ গ্রহণের আহবান জানানো হয়েছে। এদিকে সচতেন মহলের অনেকেই বলছেন, গত শতাব্দীতে কলারোয়া পৌরসভার বিভিন্ন স্থানে শহীদদের নামে অনেকগুলো সড়কের নামকরণ ও ফলক লাগিয়ে ছিলেন। কিন্তু পরবর্তী সময়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদারকি ও প্রচারণার অভাবে নামকরণের সেই ফলক ও সাইনবোর্ডগুলো বিলীন হয়ে যায়। তবে এখনো পৌর শহরের বিভিন্ন সড়কে দুই একটা সাইনবোর্ড এই সত্যতা ইঙ্গিত বহন করছে। হীদদের নামে কলারোয়ার সড়কগুলোর নামকরণের দাবি তুলেছেন সচেতন নাগরিক সমাজ। এব্যাপারে কলারোয়া পৌরসভার ২নং ওয়ার্ড কাউন্সিলর ও ভারপ্রাপ্ত মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুল বলেন, কলারোয়ায় মুক্তিযুদ্ধের আন্দোলন সংগ্রামে শহীদ হন গোপালগঞ্জের মুন্সী সাহেব আলী, মুন্সী মহাসীন আলী, সুভাষ চন্দ্র, শিশির চন্দ্র, মনোরঞ্জনসহ ৫ বীর যুদ্ধা। সেই ৫শহীদ যুদ্ধার নামে কলারোয়ার প্রাণীসম্পদ অফিসের সামনের রাস্তা থেকে পশুহাট পর্যন্ত সড়কের নামকরণ হওয়া উচিত। এই সড়কেই ওই বীর যুদ্ধাদের রক্ত ঝড়েছে। তিনি বলেন, এক সময় কলারোয়া শহরের অনেক সড়কের নাম শহীদদের নামকরণে হয়েছিল। কিন্তু নামকরণের পর সড়কগুলোর নাম ব্যবহার করতে আমাদের সচেতনতার অভাবে আজ সেই সব নাম হারিয়ে গেছে। ১৯৭১সালের ১৭ই মে মহান মুক্তিযোদ্ধা শহীদদের স্মরণে দেশের উন্নয়নের প্রকল্পের আওতায় ২০১৮-২০১৯ সালে কলারোয়া বাজার বলফিল্ড সংলগ্ন ৬গণকবর মেরামত ও সংরক্ষণ করে এলজিইডি কর্তৃপক্ষ। এরপর থেকে অবহেলায় অযত্নে পড়ে রয়েছে এই ৫ বীর যুদ্ধার গণকবর। বীর মুক্তিযোদ্ধারের স্মৃতি তুলে ধরে কথা বলেন,এ্যাডভোকেট শেখ কামাল রেজা। তিনি দীর্ঘদিন ধরে ইতিহাস চর্চা, গবেষণা ও লেখালেখির কাজ করছেন। এই লেখক বলেন, আমি নিজের চোখেই কলারোয়া পাকা ব্রীজ থেকে পাইলট হাইস্কুলের সামনে পর্যন্ত শহীদদের নামে সরণির নামফলক দেখেছি। কলারোয়া পৌরসভার দলিল অনুসারে শহরের বিভিন্ন সড়কের নাম মুক্তিযোদ্ধা ও শহীদের নামে হয়েছিল। ইতিহাসের চর্চা এবং মুক্তিযুদ্ধের চেতনা সবার মধ্যে ছড়িয়ে দেয়ার অংশ হিসেবে সড়কের নামকরণ শহীদদের নামে হওয়া জরুরি বলে তিনি দাবী করেন। সাবেক পৌরসভার মেয়র গাজী আক্তারুল ইসলাম বলেন, কলারোয়া পৌর শহরের অনেক সড়ক বিভিন্ন সময়ে নামকরণ করা হয়েছে। কিন্তু আমাদের নিজেদের দায়িত্বহীনতার কারণে সেই সরণিগুলো এখন নতুন প্রজন্মের কাছে অজানা অপরিচিত। মুক্তিযুদ্ধের চেতনার বিকাশে একেকটি নাম অনেক গুরুত্ববহ। অথচ এব্যাপারে কারো কোনো উদ্যোগ নেই। এদিকে যুদ্ধকালীন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোসলেম উদ্দীন বলেন, পৌরসভার মেয়র ও তার পরিষদ চাইলে নব্বই দশকের দলিল বের করে সড়কগুলোর নাম নিশ্চিত হয়ে পুনরায় সড়কের নামফলক ও ফলক লাগিয়ে দেয়া সম্ভব। এতে অন্তত আগামী প্রজন্ম জানতে পারবে, চিনতে পারবে আমাদের মহান মুক্তিযুদ্ধে আত্মাহুতি দেয়া কলারোয়ার বীর শহীদদের। পাশাপাশি শহীদদের নামের সড়কগুলোর নাম ব্যবহার ও প্রচার করতেও সকলকে সচেতন করতে হবে। তবেই পূর্ণতা পাবে নামকরণ স্বার্থকতা। এদিকে গোপালগঞ্জের মুন্সী সাহেব আলী, মুন্সী মহাসীন আলী, সুভাষ চন্দ্র, শিশির চন্দ্র, মনোরঞ্জনসহ ৫ বীর যুদ্ধার নামে কলারোয়ার প্রাণীসম্পদ অফিসের সামনের রাস্তা থেকে পশুহাট পর্যন্ত সড়কের নামকরণের দাবী জানিয়েছে সচেতন নাগরিক সমাজের নেতৃবৃন্দ।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
ভিবিডি’র সাতক্ষীরা জেলা বোর্ড নির্বাচন: বিজয়ী হলেন যারা
পরবর্তী পোস্ট
সদরের ১৪ টি ইউনিয়নে জেলা পরিষদের কম্বল বিতরণ

রিলেটেড পোস্ট

কলারোয়ায় সোনাই নদীতে অবৈধ নেট-পাটা অপসারণ

মে ৬, ২০২৬

কলারোয়ায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে মোটরভ্যান ও ছাগল...

মে ৪, ২০২৬

কলারোয়ায় মানবপাচার প্রতিরোধ কমিটির সভা

মে ৩, ২০২৬

কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন 

মে ২, ২০২৬

সংবাদ সংক্রান্ত জের ধরে কলারোয়া সাংবাদিককে মারধোর

এপ্রিল ২৮, ২০২৬

কলারোয়ায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা 

এপ্রিল ২৮, ২০২৬

কলারোয়ার অবৈধভাবে মাটি বিক্রির মহোৎসব: নষ্ট হচ্ছে গ্রামীণ...

এপ্রিল ২৬, ২০২৬

কলারোয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু 

এপ্রিল ১৯, ২০২৬

কলারোয়ায় হাম-রুবেলা টিকা ক্যাম্পেইনের অ্যাডভোকেসি সভা 

এপ্রিল ১৬, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting