দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শনিবার | ৩রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ২২শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি | বিকাল ৪:৪৫
বুড়িগোয়ালিনী তারুণ্যের শক্তি ইয়ুথ টিমের উদ্বোধন
মারামারি ঠেকাতে গিয়ে ছুরির আঘাতে প্রাণ গেল কিশোরের
সখিপুর ফাজিল মাদ্রাসায় নিয়োগ পরীক্ষা ঘিরে দূনীতির অভিযোগ
আদালতের আদেশ অমান্য করে সাতক্ষীরায়  জমি দখলের পায়তারা
সাতনদী পত্রিকার সম্পাদককে হুমকি: পাইকগাছা প্রেসক্লাবের নিন্দা ও...
আশাশুনিতে বজ্রপাতে কাঠমিস্ত্রী নিহত
শ্যামনগর উপজেলা নাগরিক উন্নয়ন ফোরামের নবগঠিত কমিটি ঘোষণা
ছেলে ও পৌত্রের নির্যাতনের অভিযোগে হাসপাতালে ৮০ বছরের...
কলারোয়ায় জলাবদ্ধতায় মানিকনগর প্রাথমিক বিদ্যালয়: ভোগান্তিতে শিক্ষার্থীরা
নগরঘাটায় ফুটবল টুর্নামেন্টের বিজয়ী দলের পুরস্কারের গরু-ছাগলের মাংসে...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
কলারোয়া

কলারোয়ায় মামলা তুলে নিতে সন্ত্রাসী কর্তৃক জীবন নাশের হুমকি

কর্তৃক kobirubel.satnadee অক্টোবর ২০, ২০১৯
অক্টোবর ২০, ২০১৯ ০ কমেন্ট 333 ভিউস

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরার কলারোয়ায় গাছের সাথে বেঁধে মারপিট, বসতঘর ভাংচুর, লুটপাট ও জোর পূর্বক সম্পত্তি দখল চেষ্টার ঘটনায় থানায় মামলায় করায় সন্ত্রাসীরা মামলা তুলে নিতে জীবন নাশের হুমকি দেয়ার অভিযোগে ও সম্পত্তি দখল চেষ্টাকারী সন্ত্রাসীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রোববার সাতক্ষীরা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন উপজেলার বাকসা গ্রামের আজিজুল ইসলামের ছেলে ওসমান গণি।
তিনি তার লিখিত বক্তব্যে বলেন, একই এলাকার দুধর্ষ সন্ত্রাসী হাফিজুল ইসলাম, নজরুল ইসলাম ও রফিকুল ইসলামগং এর সাথে আমার জমি জায়গা সংক্রান্ত বিষয় নিয়ে দীর্ঘদিন বিরোধ চলে আসছিল। এরই জের ধরে গত ১৮ অক্টোবর ভোরে তাদের নেতৃত্বে ইব্রাহিম, মোজাহিদ, মোস্তাফিজুর, আশরাফুল ইসলাম, মিন্টু, আবু তাহের, হাসান আলী, সুফিয়ান, জলিল, সেলিম, ফিরোজসহ ১৫/২০ জনের একটি সংঘবদ্ধ বাহিনী লাটিসোটা, দা, কুড়ালসহ ধারালো অস্ত্র সস্ত্রে সজ্জিত হয়ে আমার বসতবাড়িতে প্রবেশ করে আমার উপর আতর্কিত হামলা চালায়। এ সময় তারা আমাকে হত্যা উদ্দেশ্যে বেধড়ক মারপিট করে গুরুতর আহত করে এবং গাছের সাথে বেধে রাখে। এছাড়া আমার ঘুমন্ত স্ত্রীকে ঘর থেকে তুলে এনে এলোপাতাড়ি মারপিট করে আহত করে ও তার শ্লীলতাহানি ঘটায় এবং আমার ঘুমন্ত ৭ বছরের শিশুপুত্রকেও মারপিট করে। এ ঘটনায় এখনো পর্যন্ত আমার শিশুটি আতংকিত অবস্থায় রয়েছে। উল্লিখিত আসামীরা সে সময় আমার ঘরের বাক্স ভেঙে নগদ ২লক্ষ টাকা, ৭৫ হাজার টাকা মূল্যে স্বর্ণের গহনা লুটপাট করে নিয়ে যায়। আমি জীবন বাঁচাতে পুলিশের ৯৯৯ নাম্বারে ফোন দিলে পুলিশ ঘটনাস্থলে পৌছে তাদের হাত থেকে আমাদের উদ্ধার করে এবং ঘটনাস্থল থেকে ৬ জনকে আটক করে। এ ঘটনায় আমি ওইদিনই কলারোয়া থানায় একটি মামলা দায়ের করি। উক্ত মামলায় আটক হওয়া ৬জন আসামী জামিনে মুক্তিপেয়ে স্থানীয় সাবেক ইউপি চেয়ারম্যান ভুট্টোলাল গাইন ও সাবেক ইউপি সদস্য আব্দুল গফুরের প্রত্যক্ষ মদদে মামলা তুলে নিতে খুন, জখম, বসত বাড়িতে অগ্নিসংযোগ করে পুড়িয়ে হত্যা ও মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানির হুমকি প্রদর্শন করে যাচ্ছে। এছাড়া গত ১৯ অক্টোবর তারা আমার বাড়িতে অগ্নিসংযোগও করে। কিন্তু স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনতে পারায় তেমন কোন ক্ষতি হয়নি। এমতাবস্থায় তিনি উক্ত সন্ত্রাসীদের হাত থেকে তার সম্পত্তি রক্ষাসহ তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য সাতক্ষীরা পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন। সংবাদ সম্মেলনে এ সময় তার পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
কুশখালী সীমান্তে বিজিবির অভিযানে ১৪ বোতল ফেন্সিডিলসহ এক চোরাকারবারী আটক
পরবর্তী পোস্ট
সাতনদী অনলাইনে সংবাদ প্রকাশে ভিক্ষুক ছকিনার পরিবারের দায়িত্ব নিলো উপজেলা প্রশাসন

রিলেটেড পোস্ট

কলারোয়ায় জলাবদ্ধতায় মানিকনগর প্রাথমিক বিদ্যালয়: ভোগান্তিতে শিক্ষার্থীরা

অক্টোবর ২, ২০২৬

কলারোয়ায় পানিতে ডুবে দুই ভাই-বোনের মৃত্যু

অক্টোবর ১, ২০২৬

তালার নগরঘাটায় প্রশাসক হাবিবের ৩০০ শিক্ষার্থীর মাঝে চারা...

অক্টোবর ১, ২০২৬

শাশুড়ির পরকিয়া ধরাই কাল হল পুত্রবধুর

সেপ্টেম্বর ২৯, ২০২৬

কলারোয়ায় পুলিশি অভিযানে গ্রেফতার দুই

সেপ্টেম্বর ২৭, ২০২৬

কলারোয়ায় সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দ্রুত শিক্ষা...

সেপ্টেম্বর ২৬, ২০২৬

কলারোয়ায় যুবদলের সন্ত্রাসবিরোধী সমাবেশ ও মিছিল

সেপ্টেম্বর ২২, ২০২৬

কলারোয়ার প্রয়াত ডাঃ আনিছুর রহমানের পঞ্চম মৃত্যুবার্ষিকী আজ

সেপ্টেম্বর ১৯, ২০২৬

কলারোয়ায় হাসপাতালসহ বিভিন্ন দপ্তর পরিদর্শনে– ইজ্জত উল্লাহ এমপি

সেপ্টেম্বর ১৪, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting