দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বৃহস্পতিবার | ২০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ৭ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | বিকাল ৫:২৪
শ্যামনগরে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বৃক্ষরোপণ কর্মসূচি
সাতক্ষীরায় মিছিলের প্রস্তুতি কালে কালিগঞ্জের যুবলীগ-ছাত্রলীগের ৪ নেতাকর্মী...
কলকাতার হোটেলে আগুন প্রাণ গেল কালিগঞ্জের ২ জনের:-
শ্যামনগরে নওয়াবেঁকী মাদরাসায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার...
সাংবাদিক ও সাংবাদিকতা
সাতক্ষীরায় কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের চার কর্মী আটক
আদালতের নোটিশের মধ্যেই বিরোধপূর্ণ জমিতে দোকান বসানোর অভিযোগ
দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রুটিন পরিদর্শন করলেন সাতক্ষীরার...
আশাশুনিতে বৃক্ষরোপণ কর্মসূচি ও আইনশৃঙ্খলা বিষয়ক সমাবেশ
কাদায় বেহাল কৈখালীর ‘আলহাজ্ব মরহুম আদম গাজীর কেয়ার’...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
কলারোয়া

কলারোয়ায় চলছে বোরো ধান কাটার কাজ, কৃষকের ঘরে উৎসবের আমেজ

কর্তৃক kobirubel.satnadee এপ্রিল ১৯, ২০২১
এপ্রিল ১৯, ২০২১ ০ কমেন্ট 343 ভিউস

কলারোয়া ব্যুরো: কলারোয়ার সর্বত্র শুরু হয়েছে বোরো ধান কাটা ও সংগ্রহের কাজ। অল্প কিছুদিনের মধ্যেই বোরো ধানের ফসলের মাঠ ফাঁকা হয়ে যাবে। করোনা ভাইরাসের ঝুঁকির মধ্যেও কৃষকদের মাঝে এক ভিন্ন ধরণের উৎসবমুখরতা বিরাজ করছে। কারণ খরচের তুলনায় এবার ধানের দাম দ্বিগুণ। যদিও শনিবার সন্ধ্যা রাতে ঝড়-বৃষ্টির সম্ভাবনা দেখা দেওয়ায় কিছুটা বিরূপ অবস্থা সৃষ্টি করলেও শেষ পর্যন্ত বৃষ্টি না হওয়ায় বড় ধরণের সমস্যার মুখে পড়তে হয়নি কৃষকদের। সবমিলিয়ে রোপা ইরির বাম্পার ফলন হওয়ায় হাসি ফুটেছে কৃষকদের মুখে। তারা এখন ব্যস্ত সময় পার করছেন ধান কাটা ও সংগ্রহের কাজে। তাদের সাথে কৃষাণীরাও পূর্ণ সহযোগিতা করে যাচ্ছেন। এছাড়া এবার আশার কথা হলো, স্বেচ্ছাপ্রণোদিত হয়ে অনেক জায়গায় কৃষক নন এমন পেশার মানুষও ধান কাটার কাজে সহায়তার হাত বাড়িয়েছেন। যা কৃষকদের উদ্দীপ্ত করেছে অনেকাংশে।

কৃষকদের সাথে কথা বলে জানা যায়, গত বছর এক মণ ধানের দাম ছিল ৮শ থেকে ৯শ টাকা এবার সেখানে ১ হাজার থেকে ১২শ টাকা। অর্থাৎ ধানের দাম অনেকাংশে বেড়েছে । বিগত কয়েক বছরের মধ্যে কৃষকেরা ধানের দাম এই পরিমাণ পাননি বলে অনেকে জানান। এভাবে দাম পেলে কৃষকেরা ধানের আবাদ বাড়িয়ে দেবে বলে সংশ্লিষ্টরা মনে করেন।

কলারোয়া উপজেলার সীমান্তবর্তী কাদপুর গ্রামের কৃষক হবিবর  রহমান, বিক্রমপুর ও বয়ারডাঙ্গা গ্রামের লিয়াকত আলী, সুলতানপুর গ্রামের আজগার আলী জানান, তারা একেক জন দুই বিঘা-পাঁচ বিঘা, ৬ বিঘা নিজস্ব জমির পাশাপাশি আরও দুই-তিন বিঘা জমি বর্গা নিয়ে ইরি আবাদ করেছিলেন। প্রথম বীজতলা তৈরি করার পর তা গতবছরের তুলনায় চলতি বছরে ঠান্ডা কম থাকায় নষ্ট হয়েছে সীমিত। বীজতলা তৈরি ও জমির আনুষঙ্গিক খরচ মিলে তারা সেই মোতাবেক ধান উৎপাদন করতে পারবেন না বলে সংশয় প্রকাশ করেছিলেন। তবে ধান কাটার এমৌসুমে তারাই বলছেন, ধানের দাম বেশি থাকায় সে ক্ষতি কাটিয়ে উঠতে পারবো।

এদিকে, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রফিকুল ইসলাম জানান, উপজেলার সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে ইরি-বোরো আবাদ হয়েছে।তিনি জানান, আবহাওয়া যদি অনুকূলে থাকে তাহলে লক্ষ্যমাত্রা ৭৫ হাজর মেট্রিকটন  উৎপাদনে ছাড়িয়ে যাবে। করোনা প্রাদুর্ভাবের মধ্যে ঝুঁকি নিয়ে তিনিসহ উপসহকারী কৃষি কর্মকর্তারা মাঠ পর্যায়ে নিবিড় ভাবে কাজ করে যাচ্ছেন। কৃষি অফিসার আরো জানান, বড়ো ধরণের দুর্যোগ না হলে আগামী ১৫ থেকে ২০ দিনের মধ্যে ধান কাটার কাজ শেষ হবে। সেই সাথে ফলনও আশানুরূপ হবে বলে তিনি জানান।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
নগরঘাটার মিঠাবাড়ি হতে নারীর মরদেহ উদ্ধার
পরবর্তী পোস্ট
সাতক্ষীরা সদরের শাল্যে প্রতিপক্ষের হামলায় সংবাদকর্মী জখম

রিলেটেড পোস্ট

সাতক্ষীরায় মাদক সহ গ্রেফতার-১

আগস্ট ৪, ২০২৬

কলারোয়ায় জেলা প্রশাসক ফুটবল টুর্নামেন্টের প্রস্তুতিমূলক সভা

আগস্ট ৩, ২০২৬

কলারোয়া হাসপাতালে মিলবে জলাতঙ্ক প্রতিরোধী ভ্যাক্সিন

জুলাই ২৮, ২০২৬

কলারোয়ায় দুর্নীতিবিরোধী বিতর্ক ও রচনা প্রতিযোগিতার উদ্বোধন

জুলাই ২৬, ২০২৬

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

জুলাই ২২, ২০২৬

সাতক্ষীরায় আইসক্রিম ফ্যাক্টরী ও কনফেকশনারিতে ভোক্তা-অধিকারের অভিযান ২৯,৫০০...

জুলাই ২২, ২০২৬

কলারোয়ায় নিজস্ব অর্থায়নে অসহায়দের জন্য ঘর নির্মাণ করছেন...

জুলাই ১৯, ২০২৬

প্রাথমিক শিক্ষার ভিত্তি যত শক্তিশালী হবে, তত এগিয়ে...

জুলাই ১৯, ২০২৬

কলারোয়ায় বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপিত

জুলাই ১২, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting