
কলারোয়া প্রতিবেদক: কলারোয়ার সীমান্তবর্তী কেঁড়াগাছি হাইস্কুল ফুটবল ময়দানে অনুষ্ঠিত আট দলীয় সোনামাটি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে কয়লা প্রগতি সংঘকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে মোকন্দপুর ইমাজিন ক্লাব।
শুক্রবার বিকেলে ফাইনাল ম্যাচে দুই দলের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হয়। নির্ধারিত সময়ের খেলা গোলশূন্যভাবে শেষ হলে ম্যাচ টাইব্রেকারে গড়ায়। সেখানে দারুণ নৈপুণ্য দেখিয়ে ৩-১ গোলের জয় তুলে নেয় যশোর জেলার ঝিকরগাছার মোকন্দপুর ইমাজিন ক্লাব। রানার্সআপ হয় কলারোয়ার কয়লা প্রগতি সংঘ।
খেলা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন দলের হাতে প্রথম পুরস্কার তুলে দেন মাওলানা ফিরোজ আহমাদ আজাদী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেঁড়াগাছি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আশরাফ হোসেন। এ সময় আরও উপস্থিত ছিলেন মকবুল হোসেন, ইসরাইল হোসেন, আকাশ, তৌহিদুজ্জামানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ক্রীড়ানুরাগীরা।

