দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শনিবার | ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৫ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি | রাত ৯:০৯
পদ্মপুকুর চাউলখোলায় টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবি
শ্যামনগরে রোকেয়া মাইনুল আল রাহমা ফাউন্ডেশনের উদ্যোগে সেলাই...
লুটপাট অফিসারের বিদায় ঘন্টা ‘প্রেতাত্মা’ কৃষি অফিসে
দেবহাটায় কেমিষ্ট এন্ড ড্রাগিস্টস্ সমিতির সাংগঠনিক সভা ও...
পাইকগাছায় জমি জবরদখল ও মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ...
সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান
সাতক্ষীরায় যুব নেতৃত্বে অধিকার ও জলবায়ু সহনশীলতায় ‘এনগেজ’...
উচ্চশিক্ষার ক্ষেত্রে বৈষম্য দূর করতে হবে
খুলনা মেডিকেলে বিভাগীয় প্রধান নিয়োগের প্রতিবাদে ইন্টার্নদের কর্মবিরতি
কলারোয়ায় সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দ্রুত শিক্ষা...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
কলারোয়াসাতক্ষীরা জেলা

কলারোয়ায় সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দ্রুত শিক্ষা কার্যক্রমের দাবিতে মতবিনিময় সভা

কর্তৃক Satnadee Satkhira সেপ্টেম্বর ২৬, ২০২৬
সেপ্টেম্বর ২৬, ২০২৬ ০ কমেন্ট 7 ভিউস

কলারোয়া প্রতিবেদক: সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আসন্ন শিক্ষাবর্ষে নিয়মিত শিক্ষা কার্যক্রম চালু ও শিক্ষার্থী ভর্তির দাবিতে কলারোয়ায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় কলারোয়া মহিলা কলেজে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।সভায় সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম দ্রুত শুরু, আসন্ন শিক্ষাবর্ষে শিক্ষার্থী ভর্তি এবং বিশ্ববিদ্যালয় বাস্তবায়নের দাবিতে বিভিন্ন পর্যায়ের শিক্ষাবিদ, আইনজীবী, সাংবাদিক, সমাজসেবক ও আন্দোলন সংশ্লিষ্ট প্রতিনিধিরা অংশ নেন।সভায় বক্তারা বলেন, সাতক্ষীরায় একটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা এ অঞ্চলের উচ্চ শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তাই প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম দ্রুত সম্পন্ন করে আসন্ন শিক্ষাবর্ষেই নিয়মিত শিক্ষা কার্যক্রম চালু ও শিক্ষার্থী ভর্তির উদ্যোগ নেওয়া প্রয়োজন। বক্তারা আরও বলেন, সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়, এটি সাতক্ষীরার উচ্চশিক্ষা, গবেষণা ও প্রযুক্তিনির্ভর মানবসম্পদ তৈরির একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। তাই কোনো ধরনের দীর্ঘসূত্রতা না করে দ্রুত বিশ্ববিদ্যালয়ের নিয়মিত কার্যক্রম শুরু করতে হবে। মতবিনিময় সভায় আলোচনা করেন ও উপস্থিত ছিলেন অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুল মজিদ, মাওলানা আব্দুল বারী, অধ্যাপক মো. আবু নসর, অধ্যাপক মো. আবু বকর সিদ্দীক, মো. রইছ উদ্দীন, মো. আবুবকর ছিদ্দীক, এস এম মাহবুবর রহমান, ড. খান মিজানুল ইসলাম সেলিম, আর এম ফরহাদ, অ্যাডভোকেট এবিএম সেলিম, অ্যাডভোকেট কাজী আব্দুল্লাহ আল হাবিব, মো. মেহেদী হাসান ও মো. রেজাউল ইসলামসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।এ সময় সাতক্ষীরা জেলা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন আন্দোলন পরিষদের বিভিন্ন শাখার আহ্বায়ক ও প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে অধ্যক্ষ মো. আহম্মদ আলী, অধ্যক্ষ মো. ফারুক হোসেন, অধ্যক্ষ মো. আশফাকুর রহমান বিপু, এস এম মহিদার রহমান, সহকারী অধ্যাপক মো. আনোয়ারুল ইসলাম, সহকারী অধ্যাপক মোস্তফা নাসির উদ্দীন, সহকারী অধ্যাপক জহিরুল ইসলাম, সহকারী অধ্যাপক মো. সাঈদ হোসেন, সহকারী অধ্যাপক মো. হারুন-অর-রশীদ বকুল, সহকারী অধ্যাপক মো. ইসমাইল হোসেন, সহকারী অধ্যাপক রফিকুল ইসলাম, অধ্যক্ষ ডা. আব্দুল বারিক ও প্রধান শিক্ষক মো. রুহুল আমিন উল্লেখযোগ্য। এ ছাড়া সভায় সাতক্ষীরা জেলা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন আন্দোলন পরিষদ, সুন্দরবন বিশ্ববিদ্যালয় সাতক্ষীরা জেলা বাস্তবায়ন কমিটি, সময়ের দাবি সাতক্ষীরা সিটি কর্পোরেশন এবং সমৃদ্ধ সাতক্ষীরা জেলা বাস্তবায়ন পরিষদের প্রতিনিধিরা অংশ নেন।

 

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
শ্যামনগরে হয়রানিমূলক মামলার প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন
পরবর্তী পোস্ট
খুলনা মেডিকেলে বিভাগীয় প্রধান নিয়োগের প্রতিবাদে ইন্টার্নদের কর্মবিরতি

রিলেটেড পোস্ট

পদ্মপুকুর চাউলখোলায় টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবি

সেপ্টেম্বর ২৬, ২০২৬

শ্যামনগরে রোকেয়া মাইনুল আল রাহমা ফাউন্ডেশনের উদ্যোগে সেলাই...

সেপ্টেম্বর ২৬, ২০২৬

লুটপাট অফিসারের বিদায় ঘন্টা ‘প্রেতাত্মা’ কৃষি অফিসে

সেপ্টেম্বর ২৬, ২০২৬

দেবহাটায় কেমিষ্ট এন্ড ড্রাগিস্টস্ সমিতির সাংগঠনিক সভা ও...

সেপ্টেম্বর ২৬, ২০২৬

সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

সেপ্টেম্বর ২৬, ২০২৬

সাতক্ষীরায় যুব নেতৃত্বে অধিকার ও জলবায়ু সহনশীলতায় ‘এনগেজ’...

সেপ্টেম্বর ২৬, ২০২৬

শ্যামনগরে হয়রানিমূলক মামলার প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

সেপ্টেম্বর ২৬, ২০২৬

সুন্দরবনের অভয়ারণ্য এলাকায় মাছ ধরার সময় ৪ অনুপ্রবেশকারী...

সেপ্টেম্বর ২৬, ২০২৬

পরিকল্পিত নৈরাজ্য ও সন্ত্রাস সৃষ্টির প্রতিবাদে সাতক্ষীরায় শ্রমিক...

সেপ্টেম্বর ২৬, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting