দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ৭ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৬শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি | রাত ৮:১৬
কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির...
সাতক্ষীরায় ২৫০ কিলোওয়াটের সৌরবিদ্যুৎ প্রকল্পের সূচনা জাতীয় গ্রিডে...
দেবহাটায় শারদীয় দুর্গাপূজায় পূজামণ্ডপের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে...
শ্যামনগরে ছাত্রদলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি
দেবহাটায় শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি: প্রতিমা শিল্পীদের ব্যস্ততায় মুখরিত...
পুলিশের ওপর মব সৃষ্টির নেতৃত্বদানকারী নুরু’র নামই বাদ...
সাতক্ষীরা কমিউনিটির নবগঠিত কমিটির আইডি কার্ড বিতরণ
পরানদাহে  পূর্ব শত্রুতার জেরে বসত বাড়িতে অগ্নিসংযোগ
শহীদ জাকারিয়া হত্যার খুনিদের বিচার বাস্তবায়নে কমিটি: ডা....
শ্যামনগরে ছাত্রীশূন্য বিদ্যালয়ে বেতন-ভাতা ও উপবৃত্তি নিয়ে প্রশ্ন:...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
কলারোয়াসাতক্ষীরা জেলা

কলারোয়ায় সড়কের দুর্ভোগ লাগবে সংস্কার কাজ শুরু

কর্তৃক Satnadee Satkhira জুলাই ৮, ২০২৬
জুলাই ৮, ২০২৬ ০ কমেন্ট 202 ভিউস

কলারোয়া প্রতিবেদক: কলারোয়ায় সেই ৪শ মিটার সড়কের দুর্ভোগ লাগবে সংস্কারকাজ শুরু হয়েছে।কলারোয়া পৌরসভার হাসপাতাল সড়ক লাগোয়া কদম আলি মেসের সামনের ভাঙাচোরা সড়কটি অবশেষে সংস্কার করা হচ্ছে। দীর্ঘ অবহেলার পর বেহাল এই সড়কের ৪শ মিটার অংশের সংস্কারকাজ বুধবার শুরু করেছে পৌর কর্তৃপক্ষ। গত শনিবার একাধিক সংবাদমাধ্যমে “দুই পাশে উন্নত সড়ক, মাঝখানে ৪শ মিটারের দুর্ভোগ” শিরোনামে সংবাদ প্রকাশের পর বুধবার থেকে সড়কটিতে সংস্কার কার্যক্রম শুরু হয়।

বুধবার সকাল থেকে পৌরসভার উদ্যোগে শ্রমিকদের নির্মাণসামগ্রী নিয়ে কাজ শুরু করতে দেখা যায়। প্রথম পর্যায়ে সড়কের ভাঙাচোরা অংশ সমতলকরণ ও চলাচল উপযোগী করার কাজ চলছে। পরে পর্যায়ক্রমে সড়কটির পূর্ণাঙ্গ উন্নয়ন ও কার্পেটিং করা হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
দীর্ঘদিন ধরে কদম আলি মেসের সামনের অংশ থেকে পৌরসভার কানিপাড়া পর্যন্ত প্রায় ৪শ মিটার সড়কটি খানাখন্দে ভরে গিয়ে জনদুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছিল। বিশেষ করে বর্ষাকালে বৃষ্টির পানিতে গর্তগুলো ভরে যাওয়ায় পথচারী, শিক্ষার্থী, চাকরিজীবী ও যানবাহনের চালকদের চরম ভোগান্তি পোহাতে হতো। স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে দাবি জানিয়েও সড়কটির সংস্কার হচ্ছিল না। সংবাদ প্রকাশের পরপরই পৌরসভা কর্তৃপক্ষ কাজ শুরু করায় তারা সন্তোষ প্রকাশ করেছেন। তবে তারা সংস্কারকাজ দ্রুত ও টেকসইভাবে সম্পন্ন করার দাবি জানান। উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক আরিফুল ইসলাম পূর্বে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী সড়কটি দ্রুত সংস্কার ও পরবর্তীতে কার্পেটিংয়ের কাজ সম্পন্ন করা হবে বলে জানিয়েছিলেন। সেই প্রতিশ্রুতির বাস্তবায়ন শুরু হওয়ায় এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক আরিফুল ইসলাম বলেন, এটি একটি ব্যস্ত ও জনগুরুত্বপূর্ণ রাস্তা। রাস্তার বেহাল দশার কথা জানতে পেরে সরেজমিন পরিদর্শন করা হয়। এই রাস্তাটি সিটিসিআরপি প্রকল্পে এনলিস্টেড আছে। প্রকল্পের কাজ শুরু হতে দেরি হওয়ায় জনদুর্ভোগ লাঘবে পৌরসভার হতে রাস্তাটি চলাচলের উপযোগী করে দেওয়া হয়েছে। জনস্বার্থে এ ধরনের উন্নয়নমূলক কাজ পৌরসভায় চলমান থাকবে বলেও তিনি জানান।

 

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
অধ্যক্ষের দুর্নীতি ও শিক্ষকদের বদলিতে ফুঁসছে শিক্ষার্থীরা
পরবর্তী পোস্ট
অবসান হলো দীর্ঘদিনের দুর্ভোগের কয়রা ও শ্যামনগরবাসীর স্বপ্নের ‘গোবরা ঘাট’ হস্তান্তর

রিলেটেড পোস্ট

কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির...

অক্টোবর ৭, ২০২৬

সাতক্ষীরায় ২৫০ কিলোওয়াটের সৌরবিদ্যুৎ প্রকল্পের সূচনা জাতীয় গ্রিডে...

অক্টোবর ৭, ২০২৬

পুলিশের ওপর মব সৃষ্টির নেতৃত্বদানকারী নুরু’র নামই বাদ...

অক্টোবর ৭, ২০২৬

সাতক্ষীরা কমিউনিটির নবগঠিত কমিটির আইডি কার্ড বিতরণ

অক্টোবর ৭, ২০২৬

পরানদাহে  পূর্ব শত্রুতার জেরে বসত বাড়িতে অগ্নিসংযোগ

অক্টোবর ৬, ২০২৬

সাতক্ষীরা সদর থানার নতুন ওসি শফিকুল ইসলামকে ‘সাতক্ষীরা...

অক্টোবর ৬, ২০২৬

কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশন কমিটি গঠন

অক্টোবর ৬, ২০২৬

সাতক্ষীরা সরকারি কলেজে শিক্ষার্থী জাকারিয়া হত্যার প্রতিবাদে মানববন্ধন:...

অক্টোবর ৬, ২০২৬

দোকান ভাড়ার টাকা চাওয়ায় ব্যাবসায়ীকে পিটিয়ে জখম

অক্টোবর ৬, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting