দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
মঙ্গলবার | ২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৭ই সফর, ১৪৪৮ হিজরি | বিকাল ৪:২৯
কালিগঞ্জে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক ও রচনা প্রতিযোগিতার...
ছড়িয়ে পড়া ভিডিও নিয়ে ফেসবুক স্টাটাসে যা বললেন...
কালিগঞ্জে নিখোঁজের ১১ ঘণ্টা পর স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার,...
শিশুকে শ্লীলতাহানির অভিযোগে অটোরিকশা চালকের পুরুষাঙ্গে মরিচের গুড়া ...
দিল্লির বাংলাদেশ হাইকমিশনের নতুন প্রেস মিনিস্টার হলেন সাতক্ষীরার...
সাতক্ষীরায় ঘের থেকে গাড়িচালকের মরদেহ উদ্ধার
সাতক্ষীরায় হৃদরোগে আক্রান্ত হয়ে আর্জেন্টিনা সমর্থকের মৃত্যু
তালায় পূবালী ব্যাংকের ক্যাশলেস সেবা উদ্বোধন
কালিগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে রাতের অভিযানে...
ভাঙা মসজিদের জায়গা নির্ধারন করল বিএনপি ও জামায়াতের...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
কলারোয়াসাতক্ষীরা জেলা

কলারোয়ায় নিজস্ব অর্থায়নে অসহায়দের জন্য ঘর নির্মাণ করছেন এক চেয়ারম্যান পরিবার

কর্তৃক Satnadee Satkhira জুলাই ১৯, ২০২৬
জুলাই ১৯, ২০২৬ ০ কমেন্ট 38 ভিউস

কলারোয়া ব্যুরো: মাথা গোঁজার মতো একটি নিরাপদ আশ্রয়—অনেক অসহায় মানুষের কাছে যা কেবলই স্বপ্ন। সেই স্বপ্নই বাস্তবে রূপ দিচ্ছে কলারোয়া উপজেলার হেলাতলা ইউনিয়নের ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেনের পরিবার। সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে অসহায় ও গৃহহীন মানুষের জন্য একের পর এক ঘর নির্মাণ করে তারা মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন।
রোববার পড়ন্ত বিকেলে উপজেলার ঝাঁপাঘাট গ্রামের শেখপাড়ায় নির্মিত একটি নতুন ঘর সরেজমিনে পরিদর্শনে গিয়ে এ মানবিক উদ্যোগের বাস্তব চিত্র দেখা যায়।

নতুন ঘরের মালিক শেখ রবিউল ইসলাম(৫৫) ও তাঁর স্ত্রী ফরিদা বেগম(৪৫)। নিঃসন্তান এ দম্পতি দীর্ঘদিন ধরে মানবেতর জীবনযাপন করছিলেন। রবিউল ইসলাম অন্যের জমিতে কৃষিশ্রমিক হিসেবে কাজ করে জীবিকা নির্বাহ করেন। নিজের একটি ছোট্ট জমি থাকলেও সেখানে বসবাসের উপযোগী কোনো ঘর ছিল না। ফলে বছরের পর বছর অনিশ্চয়তার মধ্যেই কাটছিল তাঁদের জীবন।

ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেনের পরিবারের সহায়তায় সেই দুর্দশার অবসান হয়েছে। সম্পূর্ণ বিনা খরচে তাঁরা পেয়েছেন একটি নতুন পাকা ঘর। ঘরটির সঙ্গে রয়েছে প্রশস্ত বারান্দা, সংযুক্ত (অ্যাটাচড) টয়লেট এবং টিনের ছাউনিযুক্ত মজবুত নির্মাণশৈলী।

প্রায় ৫৫ বছর বয়সী রবিউল ইসলাম আবেগাপ্লুত কণ্ঠে বলেন, “চেয়ারম্যানের পরিবারের লোকজন আমার জন্য পুরো ঘরটি তৈরি করে দিয়েছেন। আমার একটি টাকাও খরচ হয়নি। এখন অন্তত নিশ্চিন্তে মাথা গোঁজার একটি ঠাঁই হয়েছে। আল্লাহ তাঁদের ভালো রাখুন।”

জানা গেছে, চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেনের পরিবারের সদস্য ও শিল্পপতি ইমাম হোসেনের সার্বিক সহযোগিতায় ২০২৪ সাল থেকে হেলাতলা ইউনিয়নের দুস্থ ও গৃহহীন মানুষের তালিকা প্রস্তুত করে একটি পারিবারিক গৃহনির্মাণ প্রকল্প গ্রহণ করা হয়। সেই উদ্যোগের আওতায় ২০২৪ সালে ২টি, ২০২৫ সালে ৭টি এবং চলতি ২০২৬ সালে আরও ১০টি ঘরের নির্মাণকাজ চলমান রয়েছে।

ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন জানান, যেসব মানুষের মাথা গোঁজার ঠাঁই নেই কিংবা আর্থিক অক্ষমতার কারণে ঘর নির্মাণ সম্ভব নয়, তাঁদের জন্য সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে এসব ঘর নির্মাণ করা হচ্ছে। কোনো সরকারি অনুদান বা প্রকল্পের ওপর নির্ভর না করে একান্ত পারিবারিক উদ্যোগেই এ কার্যক্রম পরিচালিত হচ্ছে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
প্রাথমিক শিক্ষার ভিত্তি যত শক্তিশালী হবে, তত এগিয়ে যাবে জাতি —-এমপি.ইজ্জত উল্লাহ
পরবর্তী পোস্ট
পাইকগাছায় ৪ লক্ষ অবৈধ চিংড়ি রেনু জব্দের পর শিবসা নদীতে অবমুক্ত

রিলেটেড পোস্ট

ছড়িয়ে পড়া ভিডিও নিয়ে ফেসবুক স্টাটাসে যা বললেন...

জুলাই ২১, ২০২৬

দিল্লির বাংলাদেশ হাইকমিশনের নতুন প্রেস মিনিস্টার হলেন সাতক্ষীরার...

জুলাই ২০, ২০২৬

সাতক্ষীরায় ঘের থেকে গাড়িচালকের মরদেহ উদ্ধার

জুলাই ২০, ২০২৬

সাতক্ষীরায় হৃদরোগে আক্রান্ত হয়ে আর্জেন্টিনা সমর্থকের মৃত্যু

জুলাই ২০, ২০২৬

তালায় পূবালী ব্যাংকের ক্যাশলেস সেবা উদ্বোধন

জুলাই ২০, ২০২৬

কালিগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে রাতের অভিযানে...

জুলাই ২০, ২০২৬

ভাঙা মসজিদের জায়গা নির্ধারন করল বিএনপি ও জামায়াতের...

জুলাই ২০, ২০২৬

সাতক্ষীরায় বিএনপিএস ও অর্জন ফাউন্ডেশনের উদ্যোগে নারী, শান্তি...

জুলাই ২০, ২০২৬

দ্বিতীয়বার বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হলেন বিলাল হোসেন

জুলাই ২০, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting