দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বৃহস্পতিবার | ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৭ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি | ভোর ৫:২৬
মনিরামপুরে ৩ হাজার ৮৮০ কৃষকের হাতে প্রণোদনা
অন্ধ ঘোড়ার দেখভাল করা কলেজছাত্র সোহানের পাশে তারেক...
শ্যামনগরে ফুটবল ম্যাচ শেষে সংঘর্ষ, আহত-৫
শ্যামনগরে ৫ লাখ টাকা চাঁদা না দেওয়ায় মাছের...
তালায়  সড়ক দূর্ঘটনায় স্কুল ছাত্র নিহত
শ্যামনগরে শিবিরের বিক্ষোভ মিছিল
ঈশ্বরীপুরে সাইবার ইউজার দলের ২১ সদস্য বিশিষ্ট কমিটি
সাতক্ষীরায় কৃষি কর্মকর্তার বিরুদ্ধে চার লাখ টাকার দূনীতি...
কালিগঞ্জে মাছের ঘের থেকে যুবকের মরদেহ উদ্ধার, পরিবারের...
কালিগঞ্জে ধান-চাল সংগ্রহে কর্মকর্তাদের কোটি টাকা ঘুষ বানিজ্য
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
কলারোয়া

করোনা দুর্যোগে প্রতিহিংসা নয়,  ঐক্যবদ্ধভাবে কাজ করবেন’: জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল

কর্তৃক kobirubel.satnadee এপ্রিল ২০, ২০২০
এপ্রিল ২০, ২০২০ ০ কমেন্ট 317 ভিউস
কামরুল হাসান
 করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে ত্রাণ বিতরণ ও সহায়তা প্রদানে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহবান জানিয়েছেন সাতক্ষীরা জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল।
সোমবার  দুপুরে কলারোয়ায় করোনার প্রাদুর্ভাবে ত্রাণ, সামাজিক দূরত্ব ও স্বাস্থ্য সুরক্ষা বিষয়ক এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন- ‘যারা বাইরের জেলা থেকে এসেছেন তাদের হোম কোয়ারেন্টাইনে প্রয়োজনে পাহারার ব্যবস্থা করে ঘরে রাখা নিশ্চিত করতে হবে। গত ১মার্চ থেকে ২৮মার্চ পর্যন্ত বিদেশ থেকে ১১হাজার ও সম্প্রতি দেশের বিভিন্ন জেলা থেকে ১০হাজারের বেশি লোক সাতক্ষীরায় এসেছে।
ঢাকা-নারায়নগঞ্জসহ আক্রান্ত জেলা থেকে আগত ব্যক্তিদের মাধ্যমেই দেশের বিভিন্ন জেলায় করোনার সংক্রমণ হচ্ছে, সুতরাং আমাদের সকলের ওয়াদা করতে হবে যেভাবেই হোক বাইরে থেকে আসা ব্যক্তিদের ঘরে রাখবো’ সাধারণ মানুষের পাশে সরকারি সহায়তার বিষয়ে জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল বলেন- কলারোয়া উপজেলায় ৯৯ মে.টন চাল, ৪লাখ ৩০হাজার টাকা, ৪০হাজার টাকার শিশু খাদ্য বরাদ্দ এসেছে। আরো আসবে। উপজেলা প্রশাসনের নিজস্ব রাজস্ব ফান্ড থেকে ১০লাখ টাকা পর্যন্ত মানুষের সেবায় খরচ করা যাবে। এ ফান্ড থেকে হাসপাতালে পিপিই সামগ্রি দিতে পারেন। খাদ্যবাবন্ধসহ বিভিন্ন বরাদ্দ থাকবে। তবে বরাদ্দ কীভাবে কাজে লাগাচ্ছেন ও ত্রাণ সহায়তা বিতরণ সুষ্ঠুভাবে হচ্ছে কিনা সেটাই গুরুত্বপূর্ণ বিষয়।’
জনপ্রতিনিধিদের উদ্দেশ্যে মোস্তফা কামাল বলেন-‘সমন্বয় করে সঠিক তালিকা প্রনয়নের মাধ্যমে দল-মত নির্বিশেষে নিন্ম আয়ের সকল শ্রেণি পেশার মানুষকে ওয়ার্ড ভিত্তিক বিভাজন করে সহায়তা প্রদান করতে হবে। সম্প্রসারিত তালিকা প্রনয়ণে কমিটি গঠন করা হয়েছে। পরিবহন শ্রমিকদেরও সেই তালিকায় অন্তর্ভূক্ত করতে হবে। ট্যাগ অফিসারদের মাধ্যমে ইউনিয়ন পরিষদ, পৌরসভা এগুলো বিতরণ করবেন।
জেলা ম্যাজিস্ট্রেট এসএম মোস্তফা কামাল হুশিয়ারী উচ্চারণ করে বলেন- ‘কোন অভিযোগ বরদাশত করা হবে না। অভিযোগ প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা নেয়া হবে আর অভিযোগ মিথ্যা প্রমাণিত হলে অভিযোগকারীর বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেয়া হবে। উদ্বুধ পরিস্থিতিতে কোন বিভ্রান্তি, উস্কানি, ভুয়া ও উদ্দেশ্য প্রণোদিত গুজব রটালে তাদের আইনের আওতায় আনা হবে।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশনা মনে করে দিয়ে জেলা প্রশাসক বলেন-‘সবাই মিলেমিশে ঐক্যবদ্ধভাবে কাজ করবেন। এই পরিস্থিতি কতদিন থাকবে জানি না। দুর্যোগের এই মুহুর্তে কেউ প্রতিদ্বন্দ্বিতা- প্রতিযোগিতা- প্রতিহিংসা করবেন না, সাতক্ষীরা জেলাকে কলঙ্কিত করবেন না। কেউ যদি চুরি করেন তিনি এককভাবে চোর, অন্য জনপ্রতিনিধিরা তার দায় নেবে না।

মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু, উপজেলা আওয়ামী লীগে সভাপতি ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আরএম সেলিম শাহনেওয়াজ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি)  মোঃ আক্তার হোসেন, থানার অফিসার ইনচার্জ (ওসি) আলহাজ্ব শেখ মুনীর-উল-গীয়াস, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলিমুর রহমান,  উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচ এন্ড এফপিও) ডাক্তার জিয়াউর রহমান, কলারোয়া পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র প্রধান শিক্ষক মনিরুজ্জামান বুলবুল, উপজেলা পরিষদের দুই ভাইস চেয়ারম্যান কাজী আসাদুজ্জামান সাহাজাদা ও শাহানাজ নাজনীন খুকু, যুগিখালী ইউপি চেয়ারম্যান রবিউল হাসান, লাঙ্গলঝাড়া ইউপি চেয়ারম্যান প্রধান শিক্ষক নুরুল ইসলাম, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল হামিদ সরদার, ইউপি চেয়ারম্যান আফজাল হোসেন হাবিল, ইউপি চেয়ারম্যান শেখ ইমরান হোসেন, ইউপি চেয়ারম্যান মাহাবুবুর রহমান মফে,  কৃষি অফিসার কৃষিবিদ মহাসীন আলী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সুলতানা জাহানসহ সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, গণমাধ্যমকর্মীরা।
০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
পথ ভুলে লোকালয়ে চিত্রা হরিণ, ধরে বনে দিল বন বিভাগ
পরবর্তী পোস্ট
কলারোয়ার কেঁড়াগাছিতে টিসিবি’র পণ্য বিক্রয়

রিলেটেড পোস্ট

অন্ধ ঘোড়ার দেখভাল করা কলেজছাত্র সোহানের পাশে তারেক...

জুলাই ১, ২০২৬

সাতক্ষীরায় একদিনে মিলল তিন মরদেহ

জুন ১৯, ২০২৬

কলারোয়ায় এক যুবকের মৃতদেহ উদ্ধার

জুন ১৯, ২০২৬

কলারোয়ায় কলেজ শিক্ষকদের সাথে মতবিনিময়

জুন ১৮, ২০২৬

কলারোয়ায় ক্রীড়া সংগঠকদের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা

জুন ১৩, ২০২৬

কলারোয়ায় বজ্রপাতে যুবক নিহত

জুন ১৩, ২০২৬

কলারোয়ায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

জুন ১৩, ২০২৬

মুক্তিযোদ্ধারা দেশ ও জাতির শ্রেষ্ঠ সন্তান : জেলা...

জুন ১০, ২০২৬

সাতক্ষীরা সীমান্তে ১৩ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ

জুন ৯, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting