দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
মঙ্গলবার | ৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৫ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি | রাত ২:৪১
গোবরদাড়ী দাখিল মাদ্রাসায় নিয়োগ বাণিজ্যের অভিযোগ
বরাদ্দের সাড়ে চার কোটির আড়াই কোটি ভাগা-ভাগি
দেবহাটায় মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
কালিগঞ্জে জিয়া পরিষদের কমিটি গঠন
আগরদাঁড়ীতে নিজ উদ্যোগে এলজিইডি রাস্তা সংস্কার করে দৃষ্টান্ত...
মাদককে লাল কার্ড দেখাতে শিবপুর আবাদের হাটে জমজমাট...
খুলনায় শিশুশ্রম প্রতিরোধ দিবস
ধুলিহর আর্দশ মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপন কর্মসূচী পালন
সাতক্ষীরা দিবা নৈশ ডিগ্রী কলেজের সামনে অবৈধ স্থাপনা...
খুঁড়ে ফেলে রাখা দুই শতাধিক সড়কে চরম দুর্ভোগে...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সাতক্ষীরা জেলা

করোনা উপসর্গে সাতক্ষীরায় অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তাসহ ৩ জনের মৃত্যু

কর্তৃক kobirubel.satnadee জুলাই ১৮, ২০২০
জুলাই ১৮, ২০২০ ০ কমেন্ট 283 ভিউস

সাতনদী ডেস্ক: করোনা উপসর্গ নিয়ে সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অবসরপ্রাপ্ত এক ব্যাংক কর্মকর্তাসহ তিন জনের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৭ জুলাই) ভোর থেকে দুপুর সাড়ে ১২টার মধ্যে হাসপাতালের আইসোলেশনে তারা মারা যান। সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. রফিকুল ইসলাম এ তথ্য জানান।

মৃত ব্যক্তিরা হলেন– সাতক্ষীরা সদর উপজেলার বাঁশদহা গ্রামের মৃত মহিবুর রহমানের ছেলে কৃষক বেলাল হোসেন (৫৫), শহরের পুরাতন সাতক্ষীরা এলাকার মৃত রমজান আলীর ছেলে অগ্রণী ব্যাংকের অবসরপ্রাপ্ত শাখা ব্যবস্থাপক গোলাম ইসহাক (৯০) এবং শহরের মুন্সিপাড়ার গহর আলীর ছেলে ইব্রাহীম হোসেন (৬০)।

ডা. রফিকুল ইসলাম জানান, গত ১২ জুলাই জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালের আইসোলেশনে ভর্তি হন কৃষক বেলাল হোসেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার ভোর ৪টার দিকে যান তিনি মারা যান। এর আগে গত ১৩ জুলাই তার নমুনা সংগ্রহ করে পিসিআর ল্যাবে পাঠানো হলেও রিপোর্ট এখনও পাওয়া যায়নি।

গত ১৫ জুলাই জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে ওই হাসপাতালের আইসোলেশনে ভর্তি হন অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা গোলাম ইসহাক। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে তিনিও মারা যান। গত ১৬ জুলাই তারও নমুনা সংগ্রহ করে পিসিআর ল্যাবে পাঠানো হলেও রিপোর্ট এখনও পাওয়া যায়নি।

অপরদিকে, শুক্রবার বেলা ১১টার দিকে জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতালে আইসোলেশনে ভর্তি হন শহরের মুন্সিপাড়ার ইব্রাহীম হোসেন। এরপর দুপুর সাড়ে ১২টার  দিকে তিনি সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মারা যাওয়ার পর তার নমুনা সংগ্রহ করা হয়েছে।

ডা. রফিকুল ইসলাম আরও জানান, স্বাস্থ্যবিধি মেনে ধর্মীয় রীতিনীতি মেনে তাদের লাশ দাফনের প্রস্তুতি চলছে। ইতোমধ্যে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে তাদের বাড়ি লকডাউন করা হয়েছে।

এ নিয়ে সাতক্ষীরায় করেনার উপসর্গ নিয়ে মারা গেছেন মোট ৩২ জন। জেলায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ১০ জন।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
মিলাদের মিষ্টি খাওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় মৃত্যু
পরবর্তী পোস্ট
অপরাধ ঠেকাতে বিনামূল্যে ফেসবুকসহ সোশ্যাল মিডিয়া প্যাক বন্ধ

রিলেটেড পোস্ট

গোবরদাড়ী দাখিল মাদ্রাসায় নিয়োগ বাণিজ্যের অভিযোগ

জুন ২৯, ২০২৬

বরাদ্দের সাড়ে চার কোটির আড়াই কোটি ভাগা-ভাগি

জুন ২৯, ২০২৬

কালিগঞ্জে জিয়া পরিষদের কমিটি গঠন

জুন ২৯, ২০২৬

আগরদাঁড়ীতে নিজ উদ্যোগে এলজিইডি রাস্তা সংস্কার করে দৃষ্টান্ত...

জুন ২৯, ২০২৬

সাতক্ষীরা দিবা নৈশ ডিগ্রী কলেজের সামনে অবৈধ স্থাপনা...

জুন ২৯, ২০২৬

বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উপলক্ষ্যে সাতক্ষীরায় র‍্যালি ও...

জুন ২৯, ২০২৬

হার্ডওয়্যার ব্যবসায়ী হারুন জানান, দোকান খুলতে গেলে দোকানের...

জুন ২৯, ২০২৬

শ্যামনগরে “আনিশা মেকওভার অ্যান্ড বিউটি পার্লার”-এর শুভ উদ্বোধন

জুন ২৯, ২০২৬

সাতক্ষীরায় আগাম উৎপাদন তারিখ দিয়ে বেকারি পণ্য বিক্রি...

জুন ২৯, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting