দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বৃহস্পতিবার | ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৩ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি | রাত ২:২১
বিদ্যুৎস্পৃষ্টে  প্রতিবন্ধী যুবকের মৃত্যু
শহরের বুকে জলফুলের মায়া: সরকারি টেকনিক্যাল স্কুল ও...
সাতক্ষীরা বাইপাস সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় তরুণ নিহত
সাতক্ষীরায় চাঁদা না পেয়ে নির্মাণাধীন বাড়িতে হামলা: নারীকে...
কালিগঞ্জের বিষ্ণুপুরে ইউনিয়ন পরিষদ নির্বাচনের সমীকরণে একক প্রার্থী...
যুবদলের নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে দেবহাটায় আনন্দ মিছিল
পাইকগাছায় কৃষকদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
পাটকাঠিতেই লোকসান ঘুচছে পাইকগাছার পাটচাষিদের: রূপালী কাঠিতে অর্থনীতির...
৬ লাখ মানুষের জলাবদ্ধতা নিরসনে টিআরএম চান সাতক্ষীরার...
উপকুলে ঐতিহ্যের ধান চিনিকানি রক্ষায় সম্মিলিত উদ্যোগ: সাড়ে...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
করোনা ভাইরাসজাতীয়

করোনা আক্রান্ত শিশুর সংখ্যা বাড়ছে!

কর্তৃক kobirubel.satnadee নভেম্বর ২১, ২০২০
নভেম্বর ২১, ২০২০ ০ কমেন্ট 401 ভিউস
জাতীয় ডেস্ক: এতদিন মা-বাবারা খানিকটা দুশ্চিন্তামুক্ত থাকলেও সাম্প্রতিক হিসাব বলছে, সময় হয়েছে আরও সাবধানতার। ঢাকা শিশু হাসপাতালে এখন পর্যন্ত ৩৯৫ জন শিশু করোনায় শনাক্ত হয়েছে। পরীক্ষা হয়েছিল তিন হাজার ২০০ জনের। বহির্বিভাগে ২০ নভেম্বর পর্যন্ত পরীক্ষা হয়েছিল ৮৩৩ শিশুর। শনাক্ত হয়েছে ১৭০ জন। ২০ নভেম্বর একদিনে পজিটিভ শনাক্ত হয়েছে ১০ শিশুর।
অক্টোবরের প্রথম সপ্তাহে শিশু হাসপাতালের করোনা আক্রান্ত রোগী ছিল ১০। নভেম্বরের প্রথম সপ্তাহে সেটা হয়েছে ১৬। অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে ছিল পাঁচ আর নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে ২৩ জন।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের শিশু করোনা ইউনিটে এখন রোগী আছে ২৩ জন। একমাস আগেও ছিল ১২-১৩ জন।
ঢাকা শিশু হাসপাতাল সূত্রে আরও জানা যায়, এ হাসপাতালে করোনা আক্রান্ত হয়ে মারা যাওয়া শিশুর সংখ্যা ১৪ জন। এই ১৪ জনের ভেতর চারজন করোনার উপসর্গ নিয়ে মারা গেছে। বাকিরা অন্যান্য যে সব শারীরিক সমস্যা নিয়ে এসেছিল সেসব রোগে মারা গেছে। তবে তারা করোনাতেও আক্রান্ত ছিল।
‘এটা এখনই বলা যাচ্ছে না যে এসব শিশু শুধু করোনাতেই মারা গেছে। কিন্তু যেহেতু করোনা আক্রান্ত ছিল তাই এই তালিকাতেই রাখতে হবে।’ বললেন ঢাকা শিশু হাসপাতালের রোগতত্ত্ববিদ ডা. কিংকর ঘোষ।
আবার যখন শিশু হাসপাতালে করোনার চিকিৎসা শুরু হয়নি, কিন্তু করোনার উপসর্গ নিয়ে রোগী এসেছিল, তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল, কুর্মিটোলা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছিল। তখন কিন্তু এমন অনেক শিশু রোগীর ফলোআপ আমরা পেয়েছি। তাদের পরিবারগুলো হাসপাতালে না নিয়ে বাড়ি ফিরে গেছে। এমন ৬টি শিশু পরে বাসায় মারা গেছে।
১৩ জুলাই শিশু হাসপাতালে কোভিড ওয়ার্ড চালু হয়। এখন পর্যন্ত চিকিৎসা নিয়েছে ১০৬টি শিশু। বেশিরভাগেরই বয়স পাঁচ বছরের নিচে।
সম্প্রতি চাইল্ড হেলথ রিসার্চ ফাউন্ডেশন (সিএইচআরএফ) ও শিশু হাসপাতাল যৌথ উদ্যোগে এক গবেষণা করে ২৮ দিনের কম বয়সী শিশুদের নিয়ে। মার্চের শুরু থেকে ৮৪টি শিশুকে নিয়ে করা এ গবেষণায় দেখা যায় ২৬ জন শিশুর করোনা শনাক্ত হয়। এর মধ্যে মারা গেছে ৮ জন। এই ৮ জনের ভেতর ৪ জনই অপুষ্টিতে ভুগছিল।
শিশুরা কেন এত আক্রান্ত হচ্ছে জানতে চাইলে ডা. কিংকর ঘোষ বলেন, ‘পাঁচ বছরের কম বয়সীরা কিন্তু সাধারণত বাড়ির বাইরে যায় না, বেশিরভাগ আক্রান্ত হচ্ছে পরিবারের অন্য সদস্যদের মাধ্যমে।
 যদিও শিশুদের মৃত্যুহার খুব কম, সুস্থও হয়ে যাচ্ছে, কিন্তু তাদের মাধ্যমে আবার বাড়ির বৃদ্ধরা আক্রান্ত হচ্ছেন।’
‘আবার হাসপাতালে ভর্তি হওয়ার পর সেখান আক্রান্ত হচ্ছে কীনা সেটাও খুঁজে দেখা দরকার।’ জানালেন ডা. কিংকর।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের শিশু বিভাগের প্রধান অধ্যাপক ডা. সাঈদা আনোয়ার জানালেন, ‘১০ মে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে শিশু ইউনিট ১৪ বেড দিয়ে শুরু করলেও এখন সেখানে বেড রয়েছে ৪২টি। ‘
অধ্যাপক ডা. সাঈদা আনোয়ার বলেন, এই ইউনিটে ৫-১২ বছরের বয়সী শিশুর সংখ্যাই বেশি।তিন থেকে চার দিনের নবজাতকদেরও এখানে ভর্তি করা হয়েছে। কোভিড আক্রান্ত মায়ের সংর্স্পশে থাকার কারণেই নবজাতকরা আক্রান্ত হচ্ছেন বলে জানান তিনি।
এখন পর্যন্ত এই ইউনিটে ভর্তি হয়েছে দেড় হাজারের বেশি শিশু। তবে এর মধ্যে মৃত্যুহার শতকরা দুই দশমিক শূন্য পাঁচ শতাংশ।
স্বাস্থ্য অধিদফতরের করোনা বিষয়ক বিজ্ঞপ্তিতে (২০ নভেম্বর) জানানো হয়েছে, নবজাতক থেকে ১০ বছরের মধ্যে এখন পর্যন্ত ৩০ শিশু মারা গেছে। ১১-২০ বছরের মধ্যে মারা গেছে ৫০ জন। শতকরা হিসাবে যা শূন্য দশমিক ৪৭ ও শূন্য দশমিক ৭৯ শতাংশ।
রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)-এর উপদেষ্টা ও মহামারি বিশেষজ্ঞ ডা. মুশতাক হোসেন বলেন, ‘আইইডিসিআর জানিয়েছে শূন্য থেকে ১০ বছরের শিশুর আক্রান্তের সংখ্যা শতকরা তিন। অর্থাৎ ১০০ জনে ৩ জন শিশু আক্রান্ত হচ্ছে আর মারা যাচ্ছে হাজারে ৩ জন।
যে কোনও বয়সের মানুষ আক্রান্ত হতে পারে মন্তব্য করে ডা. মুশতাক হোসেন বলেন, পরিবারের অন্য সদস্যদের মাধ্যমে তারা আক্রান্ত হচ্ছে কিনা সেটাই মূল কথা।
ডা. মুশতাকের পরামর্শ হলো, পরিবারের অন্য সদস্যদের বাইরে থেকে আসার পর বিশেষ করে মায়েরা বাইরে থেকে এসে শিশুদের স্পর্শ করার আগে সাবান পানি দিয়ে ভালোভাবে হাত ধুয়ে নিতে হবে। গোসল করে নিলে আরও ভালো।
০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
সোহাগ পরিবহনের এলিট সার্ভিসের (এসি) উদ্বোধন
পরবর্তী পোস্ট
গোল্ডেন মনির দেড় হাজার কোটি টাকার মালিক: র‌্যাব

রিলেটেড পোস্ট

লিটারে ২০ টাকা বাড়ল জ্বালানি তেলের দাম

সেপ্টেম্বর ২০, ২০২৬

রংপুর-৩ আসনের ভোট নিয়ে প্রশ্ন: সময়ের হিসাব তুলে...

জুলাই ৩১, ২০২৬

দল থেকে ব’হি’ষ্কা’র হওয়া এমপি নজরুলের আসন শূন্য...

জুলাই ২২, ২০২৬

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

জুলাই ২২, ২০২৬

তিস্তা মহাপরিকল্পনা ও ভূরাজনীতি : বদ্বীপের অর্থনৈতিক মুক্তির...

জুলাই ২, ২০২৬

হাইকোর্টের স্থগিতাদেশ বহাল, তবুও কালুরঘাট ফেরিঘাটে দ্বিতীয় দরপত্র

জুলাই ২, ২০২৬

হৃদয়ের গুলিতে আজাদ নিহত, পুলিশ হেফাজতে ইসহাক

জুলাই ২, ২০২৬

সাতক্ষীরায় গণসংহতি আন্দোলনের গণজাগরণ: জেলা কার্যালয়ে নেতাকর্মীদের ভীড়

জুন ৩০, ২০২৬

ভারতের মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন আ.লীগের সাবেক এমপি...

জুন ২৭, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting