দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সোমবার | ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৩রা জিলকদ, ১৪৪৭ হিজরি | সকাল ৯:১৮
প্রাথমিক বৃত্তি পরীক্ষাঃ কক্ষ পরিদর্শকদের নিরপেক্ষতা নিয়ে অভিযোগ...
সাতক্ষীরায় ইজিবাইকের ধাক্কায় স্কুলছাত্রীর মৃত্যু
রূপান্তরের আয়োজনে মানব  পাচার প্রতিরোধ ক্যাম্পেইন
আশাশুনিতে ট্রাকলোডে চাঁদা না  পেয়ে ব্যবসায়ীকে পিটিয়ে জখম
বাংলাদেশ রিটেইল অ্যাওয়ার্ডস ২০২৬-এ ‘সেরা ই-কমার্স প্ল্যাটফর্ম (বি-টু-বি)’...
তেলের দাম বৃদ্ধির সিদ্ধান্ত আত্মঘাতি : মোমিন মেহেদী
কলারোয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু 
আশাশুনির বড়দলে পহেলা বৈশাখ উপলক্ষে জমজমাট সাংস্কৃতিক সন্ধ্যা...
 প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে কটুক্তির প্রতিবাদে শ্যামনগরে  বিএনপি...
চুকনগরের আপার ভদ্রা নদী খনন প্রকল্পের কারণে উচ্ছেদ...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সাতক্ষীরা সদর

করোনায় ফ্রি অক্সিজেন সেবা দিয়ে প্রশংসা কুড়িয়েছে দু’টি সংগঠন

কর্তৃক kobirubel.satnadee জুলাই ৭, ২০২১
জুলাই ৭, ২০২১ ০ কমেন্ট 303 ভিউস

মনিরুল ইসলাম মনি: সাতক্ষীরায় সরকারি-বেসরকারি হাসপাতাল গুলোতে যখন শয্যা ও অক্সিজেন সংকট, করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবা নিয়ে ডাক্তর ও রোগীর স্বজনরা হিমশিম খাচ্ছেন, করোনা ডেডিকেটেড ২৫০ শয্যা মেডিকেল কলেজ হাসপাতালে শয্যা সংকটে রোগী ভর্তি করতে না পেরে বাসা-বাড়ীতে চিকিৎসা সেবা নিচ্ছেন, ঠিক সেই সংকট মুহুর্তে অসহায় আক্রান্ত মানুষকে বাঁচাতে অক্সিজেন ব্যাংক খুলে বিনা মূল্যে অক্সিজেন সেবা ও ঔষধ সরবরাহ কার্যক্রম করে সাতক্ষীরা জেলায় বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন সাতক্ষীরা-৯৩ এর এসএসসি’র শিক্ষার্থী ও সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের এক্স স্টুডেন্ট এ্যাসোসিয়েশন। অক্সিজেন সংকটের খবর তাদের কাছে আসলেই অক্সিজেন সিলিন্ডার নিয়ে পৌছে যাচ্ছেন হাসপাতাল কিংবা বাসা-বাড়ীতে। শুধু অক্সিজেন সেবা নয় চিকিৎসা পরামর্শ ও প্রয়োজনীয় ঔষধ সামগ্রী, মাক্স বিতরণ অব্যাহত রেখেছেন। করোনার দূর্দিনে সংগঠন দু’টির এই সেবা কার্যক্রম জেলা ব্যাপী প্রশংসা কুড়িছে। বিনা মূল্যে অক্সিজেন সেবা কার্যক্রমে খুশি রোগীর স্বজন ও জেলা প্রশাসন।

দেশের সর্ব দক্ষিন-পশ্চিমের জনপদ সাতক্ষীরায় উদ্বেগজন হারে বৃদ্বি পেয়েছে করোনা সংক্রমন। প্রতিদিনই মৃত্যুর মিছিল দীর্ঘ হচ্ছে। করোনার শুরু থেকে এ পর্যন্ত উপসর্গে ৩৭৫ জনের মৃত্যু আর আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে আরও ৭৫ জন। স্থানীয় স্বাস্থ্য বিভাগের তথ্য মতে বর্তমানে সাতক্ষীরায় করোন আক্রান্ত রোগীর সংখ্যা ৯৯৯ জন। এর মধ্যে ৪১০ সাতক্ষীরা করোনা ডেডিকেটেড মেডিকেল কলেজ হাসপাতাল ও জেলার বিভিন্ন বেসরকারি ক্লিনিকে চিকিৎসা নিচ্ছেন। বাকীরা আসন সংকটে বাধ্য হয়ে বাসা-বাড়ীতে চিকিৎসা নিচ্ছেন। ফলে দিন দিন আক্রান্তের হার বৃদ্বি পাওয়ায় অক্সিজেন সংকট তীব্র আকার ধারন করেছে। ঠিক এই সংকট মুহুর্তে সাতক্ষীরায় এসএসসি-৯৩ ব্যাচের শিক্ষার্থীরা ফ্রি অক্সিজেন ব্যাংক সেবা কার্যক্রম চালু করেছে। সাতক্ষীরা-৯৩ ব্যাচের এসএসসির সাবেক শিক্ষার্থী বিশিষ্ট ব্যবসায়ী ওবায়েদুর রহমান লিটন, সাংবাদিক সৈয়দ মহিউদ্দিন হাশেমি তপু, এক্সিম ব্যাংকের আইটি প্রধান শেখ নাজমুর রহমান, নওরোজ বুক প্রকাশনির মঞ্জুর খান চৌধুরী চঞ্চল, প্রফেসার হাবিবুল্লাহ, ডেইলি অবজারভাব পত্রিকার ক্রাইমের চিফ সাংবাদিক মামুনুর রশিদ, খুলনা মেডিকেল কলেজের নিউরোবিভাগের প্রধান মোঃ শহিদুল ইসলাম, এম আলী এন্টার প্রাইজের সত্ত্বাধিকারী শাহিনুর রহমান বাবু, ব্যবসায়ী মাসুদ বাবুসহ তাদের এসএসসি সাতক্ষীরা-৯৩ ব্যাচের বন্ধুরা প্রাথমিক ভাবে ৩০টি অক্সিজেন সিলিন্ডার দিয়ে অক্সিজেন ব্যাংক সেবা কার্যক্রম শুরু করেছে। এই অক্সিজেন সেবা কার্যক্রম উদ্বোধন করেন নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ন কবির। শহরের নিউমার্কেট সংলগ্ন এলাকায় সাতক্ষীরা-৯৩ নামে একটি অফিস নিয়ে সংগঠনটি তাদের সেবা কার্যক্রম পরিচালনা করে আসছে।

এদিকে এপ্রিল ও মে মাসে জেলায় অক্সিজেন সংকটে মানুষের মৃত্যু ও সংক্রমের হার বৃদ্ধি হার যখন চরমে। অক্্িরজেন সংকট ও চিকিৎসা সেবা নিয়ে হিমশিম খাচ্ছেন হাসপাতাল গুলো। ঠিক সেই মূহুর্তে মানব কল্যাণে এগিয়ে আসেন সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের এক্স স্টুডেন্ট এ্যাসোসিয়েশন। নিশ্চিন্তে নিঃশ্বাস এই স্লোগান নিয়ে তারা গ্রামের অসহায় মানুষের দারে দারে পৌছে দিচ্ছেন বিনামুল্যে অক্সিজেন সেবা ও ঔষধ সরবরাহ কার্যক্রম। করোনাকালিন গড়ে উঠা এই সেচ্ছাসেবী সংগঠনের এডমিন কামরুজ্জামান রাসেল ও জিবি মীর তাজুল ইসলাম রিপন, লস্কর টেডার্সের সত্বাধিকারি জুনাইদ হোসেন বায়রন, স্থানীয় দৈনিক যুগেরবার্তা পত্রিকার সম্পাদক ও প্রকাশক সাংবাদিক আ.ন.ম মো: আবু সাঈদ, শিশু বিশেষজ্ঞ ডাক্তার এস এম জাকির হোসেন জানান, এই মূহুর্তে তাদের ৯২টি অক্সিজেন সিলিন্ডার দিয়ে মানবসেবা দিয়ে যাচ্ছেন। ২০৩ জন করোনা আক্রান্ত রোগীকে সেবা প্রদান করেছেন। অক্সিজেন রিফিল করেছেন সাড়ে ৪০০। অক্সিজেন সংকট ও টাকার অভাবে অক্সিজেন ও ঔষধ কিনতে পারছেন না এমন সংবাদ পেলেই খোজ খবর নিয়ে নিজেদের দায়িত্বে পৌছে দিচ্ছেন ফ্রি অক্্িরজেন সিলিন্ডার। অসচ্ছল ও হতদরিদ্রদের মাঝেও ঔষধ সামগ্রী পৌছে দিয়ে জেলা ব্যাপী প্রশংসা কুড়িয়েছে সংগঠনটি।

জেলা শহর বা গ্রামগঞ্জে অক্সিজেন সংকটের খবর আসলেই তারা জেলা সদরের তাদের কার্যালয় থেকে অক্সিজেন সিলিন্ডার নিয়ে পৌছে যাচ্ছেন হাসপাতাল কিংবা বাসা-বাড়ীতে। ফ্রি অক্সিজেন সেবা পেয়ে খুশি আক্রান্ত রোগীর স্বজনরা। সেবা মূলক এই কর্মকান্ডে এসএসসি সাতক্ষীরা-৯৩ ব্যাচ ও সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের পৃথক এই সমাজসেবা ও মানবকল্যাণ কার্যক্রমকে সাধুবাদ জানিয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ন কবির ও জেলা সিভিল সার্জন ডা.হুসাইন সাফায়াত।

মানুষ মানুষের জন্য, তাই করোনা মাহামারির এই সংকটে সরকারের পাশাপাশি অসহায় মানুষের পাশে দাঁড়াতে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানিয়েছেন সাতক্ষীরা এসএসসি সাতক্ষীরা-৯৩ ব্যাচ ও সাতক্ষীরা গভমেন্ট হাই স্কুলের এক্স স্টুডেন্ট এ্যাসোসিয়েশন।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
সাতক্ষীরায় রেড ক্রিসেন্টের রান্না করা খাবার বিতরণ
পরবর্তী পোস্ট
বৈশাখী টিভির সাতক্ষীরা প্রতিনিধি শামীম পারভেজের সুস্থ্যতা কামনা

রিলেটেড পোস্ট

সাতক্ষীরায় ইজিবাইকের ধাক্কায় স্কুলছাত্রীর মৃত্যু

এপ্রিল ১৯, ২০২৬

সাতক্ষীরায় ডক্টরস প্রিমিয়ার লিগের ফাইনালে চ্যাম্পিয়ন ফারজানা ক্লিনিক

এপ্রিল ১৯, ২০২৬

সাতক্ষীরায় হামের টিকাদান কার্যক্রম জোরদারে প্রেসব্রিফিং অনুষ্ঠিত

এপ্রিল ১৯, ২০২৬

ভোমরা সিঅ্যান্ডএফ এজেন্টস্ এসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

এপ্রিল ১৮, ২০২৬

র‍্যাবের অভিযানে ২৫২০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

এপ্রিল ১৮, ২০২৬

ক্রীড়া ও সমাজসেবায় মীর তাজুল ইসলাম রিপনের চার...

এপ্রিল ১৮, ২০২৬

সাংবাদিক জিন্নাহর উপর হামলাকারী মামুনকে কারাগারে পাঠালো আদালত

এপ্রিল ১৫, ২০২৬

সাতক্ষীরায় বসতবাড়িতে হামলা ও ভাঙচুর শিক্ষক দম্পতিকে কুপিয়ে...

এপ্রিল ১৫, ২০২৬

সাতক্ষীরা সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপের বার্ষিক তাঁবুবাস...

এপ্রিল ১৫, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting