দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
রবিবার | ৪ঠা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৩শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি | রাত ১১:৪৩
মধু পল্লীতে গাছতলায় শ্রেণিকক্ষ: ২৭১ শিশুর শিক্ষাজীবনে অনিশ্চয়তা
আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্স অনিয়মের আখড়া: জনভোগান্তি চরমে
দেবহাটায় অবৈধ বালু উত্তোলনে ৫০ হাজার টাকা জরিমানা,...
তালায় রাস্তায় বন্ধ করে একটি পরিবারকে উচ্ছেদের পাঁয়তারা
আশাশুনিতে ইট আত্মসাৎ ও অন্য রাস্তার ইটে কাজ...
কলারোয়ায় ইয়াবাসহ আটক: ৫ জনের কারাদণ্ড ও জরিমানা
সাতক্ষীরা জেলা মটর শ্রমিক ইউনিয়নের নির্বাচন সম্পন্ন: সভাপতি...
কিশোর গ্যাংয়ের অপতৎপরতা বৃদ্ধি, তা দমনে প্রয়োজনীয় প্রশাসনিক...
শ্যামনগর টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজে নবীন বরণ
একটি ইটের সড়কও নেই, মাটির পথেই যুগের পর...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সাতক্ষীরা জেলা

করোনার প্রভাবে ব্যবসা-বাণিজ্যে ধ্বস: ভোমরা স্থলবন্দরে বেকার হয়ে পড়বে ৩০ হাজার শ্রমিক

কর্তৃক kobirubel.satnadee মার্চ ১৭, ২০২০
মার্চ ১৭, ২০২০ ০ কমেন্ট 454 ভিউস

আকরামুল ইসলাম:
করোনা ভাইরাসের প্রভাব পড়তে শুরু করেছে সাতক্ষীরা ভোমরা স্থল বন্দরে। বন্দর দিয়ে আমদানি রপ্তানী কার্যক্রম স্বাভাবিক নিয়মে চললেও ব্যবসায়ীরা রয়েছেন আতঙ্কে। আমদানিকারকদের মতে, বাংলাদেশ সরকার ভারতে যাতায়াত ও ইমপোর্ট পারমিশান (আইপি) বন্ধ করে দেওয়ায় বিপাকে পড়েছেন ব্যবসায়ীরা। ব্যবসায়ীরা যেমন নতুন কোন পণ্য আমদানীর আইপি করতে পারছে না তেমনি পণ্য আমদানী-রপ্তানীর জন্য ভারতে প্রবেশ করতে পারছে না। ফলে, আমদানি-রপ্তানীতে ধ্বস নেমে যাবে। যার প্রভাব পড়তে শুরু করেছে ভোমরা বন্দরে। বেকার হয়ে পড়বে ৩০ হাজার শ্রমিক।
ব্যবসায়ীদের সংগঠণ ভোমরা সিন্ডএফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান নাসিম জানান, করোনা ভাইরাসের কারণে বন্দর দিয়ে এখন কম ট্রাক প্রবেশ করছে। আমদানিকৃত পণ্যবাহী ভারতীয় ট্রাকের সঙ্গে একজন চালক ও হেলপার আসছে। তাদের শরীরে করোনা ভাইরাস রয়েছে কিনা সেটি ইমিগ্রেশনে স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে। স্বাস্থ্য পরীক্ষার জন্যও কিছুটা সময় প্রয়োজন। সময় পার হওয়ার কারণে পূর্বের থেকে বর্তমানে কম পণ্যবাহী ট্রাক দেশে প্রবেশ করছে। এর প্রভাব পড়ছে ব্যবসায়ীদের উপর।
অন্যদিকে, ভোমরার আমদানিকারক প্রতিষ্ঠাণ এমএণ্ডএস ট্রেডিংয়ের সত্ত্বাধিকারী এএসএম মাকসুদ খান বলেন, কাঁচামাল পণ্য আমদানীর জন্য ভারতে যেতে পারছি না। এখন কোন পণ্য আমদানি করতে গেলে ভারত থেকে ব্যবসায়ীরা আমাকে কি পণ্য দিবে সেটি না দেখেই আমাকে নিতে হবে। পণ্যটি ভালো না খারাপ সেটি দেখার সুযোগ ব্যবসায়ীরা পাচ্ছে না। মূল কারণ, করোনা ভাইরাসের কারণে বাংলাদেশী যাত্রীদের ভারতে যাতায়াত বন্ধ ঘোষনা করেছে বাংলাদেশ সরকার। এর প্রভাব ইতিমধ্যে ব্যবসায়ীদের উপর পড়তে শুরু করেছে।
তিনি আরও বলেন, আগামী এক মাস ভারতে যাতায়াত বন্ধ থাকায় ব্যবসায়ীরা পণ্য আমদানি কমিয়ে দিতে শুরু করেছে। তাছাড়া ফেব্রুয়ারী মাসে যে সকল ব্যবসায়ীদের আইপি (ইমপোর্ট পারমিশান) করা তারাই এলসি করতে পারছেন। নতুন কোন ব্যবসায়ী আইপি করতে পারছে না। বাংলাদেশ সরকার বর্তমানে পণ্য আমদানির আইপি বন্ধ ঘোষনা করেছে। পণ্য আমদানি কম হওয়ায় বন্দর সংশ্লিষ্ট ৩০ হাজার কর্মচারি, শ্রমিকরা বেকার হয়ে পড়বে।
তবে বর্তমান পর্যন্ত ভোমরা বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম স্বাভাবিক রয়েছে জানিয়ে ভোমরা বন্দরের রাজস্ব কর্মকর্তা শেখ এনাম হোসেন বলেন, করোনা ভাইরাসের কারণে ভোমরা বন্দরের ব্যবসায়িকভাবে এখনো তেমন কোন প্রভাব পড়েনি। তবে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত বন্ধ হওয়ায় সেটির উপর প্রভাব পড়েছে।
তিনি বলেন, গত ফেব্রুয়ারী মাসে ভোমরা বন্দর দিয়ে বিভিন্ন পণ্যের উপর রাজস্ব আদায় হয়েছে ৭১ কোটি ৬ লাখ ৫৮ হাজার ১৫৮ টাকা। চলতি মাসের ১৫ মার্চ পর্যন্ত রাজস্ব আদায় হয়েছে ৫২ কোটি ৭৩ লাখ ৯২ হাজার ৮২৬ টাকা।
ইমপোর্ট পারমিশান (আইপি) বন্ধের প্রভাবের কথা উল্লেখ করে তিনি বলেন, নতুন করে যেহেতু ব্যবসায়ীরা আইপি করতে পারছে না সেহেতু বন্দরে আমদানি-রপ্তানীতে ধ্বস নেমে যাবে। বেকার হয়ে পড়বে বন্দরের ৩০ হাজার কর্মচারী শ্রমিকরা।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
বঙ্গবন্ধু ও তার আদর্শের মৃত্যু নেই
পরবর্তী পোস্ট
সাতক্ষীরার প্রতিটি থানায় হাত ধুয়ে প্রবেশ করতে হবে

রিলেটেড পোস্ট

তালায় রাস্তায় বন্ধ করে একটি পরিবারকে উচ্ছেদের পাঁয়তারা

অক্টোবর ৪, ২০২৬

সাতক্ষীরা জেলা মটর শ্রমিক ইউনিয়নের নির্বাচন সম্পন্ন: সভাপতি...

অক্টোবর ৪, ২০২৬

কিশোর গ্যাংয়ের অপতৎপরতা বৃদ্ধি, তা দমনে প্রয়োজনীয় প্রশাসনিক...

অক্টোবর ৪, ২০২৬

‘গুজব, অপপ্রচার ও উসকানি ঠেকাতে কঠোর নজরদারি থাকবে’-...

অক্টোবর ৪, ২০২৬

দেবহাটায় ৬৯৬ বোতল উইনকেরেক্সসহ নারী আটক

অক্টোবর ৩, ২০২৬

আশাশুনির ওসি আরিপ পুলিশ কন্ট্রোল রুমে বদলী

অক্টোবর ৩, ২০২৬

আশাশুনিতে জাতীয়তাবাদী মহিলা দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

অক্টোবর ৩, ২০২৬

শ্যামনগরে সাংবাদিকের বাড়িতে হামলা-ভাঙচুর

অক্টোবর ৩, ২০২৬

সাতক্ষীরায় সনাতন ধর্মাবলম্বী নেতাদের সঙ্গে পুলিশের মতবিনিময়

অক্টোবর ৩, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting