দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বৃহস্পতিবার | ১লা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ২০শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি | দুপুর ১:০৯
স্বর্ণ ছিনিয়ে নেওয়ার ঘটনায় সাতনদীতে সংবাদ প্রকাশ: যুবদল...
সাতক্ষীরায় হ্যাণ্ডকাপ পরা অবস্থায় আদালত চত্ত্বর থেকে পালানোর...
আশাশুনির বুধহাটা ইভটিজিংয়ের প্রতিবাদ করায় পিটিয়ে জখম, দুজন...
খুঁটিতে বাঁধা বাবা, পাশে ছোট্ট তুবা— বদলে যেতে...
গুরুতর অসুস্থ কে এম মোজাহিদুল ইসলাম প্রিন্স: চিকিৎসকদের...
শ্যামনগরে জলবায়ু সচেতনতা ক্যাম্পেইন ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
দেবহাটা সখিপুরের মেম্বার নজরুলের উদ্যোগে শিশুদের মাঝে খেলাধুলার...
সাতক্ষীরায় নদীকৃত্য দিবস পালিত দখল-দূষণমুক্ত জীবন্ত নদীর দাবি
তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকীতে সাতক্ষীরা রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের আনন্দ...
নবারুন স্কুলের বহিস্কৃত প্রধান শিক্ষক মালেক গাজীর বিরুদ্ধে...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
খুলনা

এনডিএফ বিডি ৭ম খুলনা বিভাগীয় বিতর্ক উৎসব ২০২৩ সম্পন্ন

কর্তৃক kobirubel.satnadee অক্টোবর ১৫, ২০২৩
অক্টোবর ১৫, ২০২৩ ০ কমেন্ট 363 ভিউস

মেহেদী হাসান, খুলনা: দক্ষিণা বাতাসে যুক্তির সপ্তমী সুর” স্লোগানে শনিবার “এনডিএফ বিডি ৭ম খুলনা বিভাগীয় বিতর্ক উৎসব ২০২৩” খুলনা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে অনুষ্ঠিত হয়। দিনব্যাপী বর্ণিল এ আয়োজনে ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশ চেয়ারম্যান একেএম শোয়েবের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন খুলনা বিশ্ববিদ্যালযের ছাত্র বিষয়ক পরিচালক শরীফ হাসান লিমন। উদ্বোধনী পর্বে স্বাগত বক্তব্য প্রদান করেন এনডিএফ বিডি ৭ম খুলনা বিভাগীয় বিতর্ক উৎসব ও পরিচালক ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশ খুলনা অঞ্চলের আহবায়ক তারক চন্দ্র মন্ডল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াপাড়া সরকারি কলেজের অধ্যক্ষ মো. রবিউল হাসান, খুলনা পাবলিক কলেজের সহকারী অধ্যাপক ও ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশ খুলনা অঞ্চলের মডারেটর মো.তাকদীরুল গনী। দিনব্যাপী এ উৎসবে বর্ণাঢ্য, উদ্বোধনীপর্ব, প্রদর্শনী শিশু বিতর্ক, প্লানচেট ডিবেট, সনাতনী বিতর্ক, বারোয়ারি বিতর্ক, সংসদীয় বিতর্ক প্রতিযোগিতা, বিতর্ক কর্মশালা, উন্মুক্ত কুইজ, তারকা-আড্ডা, সাংস্কৃতিক অনুষ্ঠান, পুরস্কার ও সার্টিফিকেট বিতরণীসহ বর্ণিল আয়োজনে মুখরিত হয়ে উঠে। খুলনা বিভাগের দশটি জেলার স্বনামধন্য স্কুল, কলেজ, মাদ্রাসা ও বিশ্ববিদ্যালয়ের বিতর্কপ্রেমী প্রায় ছয়শতাধিক শিক্ষক-শিক্ষার্থীসহ দেশসেরা বির্তর্কিকেরা এ অনুষ্ঠনে অংশ নেন। ডিবেট অ্যান্ড ক্যারিয়ার স্কুলিং প্রোগ্রাম ২০২৩ এর সমাপনী পর্বে ডিবেট এন্ড ক্যারিয়ার স্কুলিং প্রোগ্রামের, রেক্টর, ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশ এর মহাপরিচালক এম আলমগীর এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা পাবলিক কলেজের অধ্যক্ষ লে.কর্নেল মো.শামীমুল আহসান শামীম। বিশেষ অতিথি ছিলেন, ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশের মহাসচিব আশিকুর রহমান আকাশ। ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশ খুলনা অঞ্চল এর প্রধান উপদেষ্টা ও সরকারি সুন্দরবন আদর্শ কলেজ উপাধ্যক্ষ প্রফেসর ড. মিজানুর রহমানের সভাপতিত্বে উৎসবের সমাপনী পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডা.মেহেদী নেওয়াজ। অতিথিরা তাদের বক্তব্যে বলেন আজকের বিতার্কিকরাই হবে আগামীর স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের প্রধান হাতিয়ার। বিতর্ক শিল্পকে সারাদেশের শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দেওয়ার মাধ্যমে একটি যুক্তিবাদী তারুণ্যদীপ্ত সমাজ বিনির্মাণের লক্ষ্যে ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশ (এনডিএফ বিডি) অবিরামভাবে কাজ করে যাচ্ছে। একুশ বছরের দীর্ঘ পথ পরিক্রমায় ইতোমধ্যে ১৫টি জাতীয় বিতর্ক উৎসব, ৮টি জাতীয় মেডিকেল বিতর্ক উৎসব, প্রায় ৩৮ টি বিভাগীয় বিতর্ক উৎসবসহ ৬টি খুলনা বিভাগীয় বিতর্ক উৎসব সফলভাবে সম্পন্ন করেছে। এনডিএফ বিডি ৭ম খুলনা বিভাগীয় বিতর্ক উৎসব ২০২৩ সম্পন্নআমেরিকান কর্নার খুলনা এর পৃষ্ঠপোষকতায় স্কুল ডিবেট চ্যাম্পিয়নশিপ এ খুলনা কালেক্টরেট স্কুল এন্ড কলেজ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।সকলের অংশগ্রহণে যুক্তি উৎসব মহামিলন মেলায় রূপান্তরিত হয়।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
সড়ক দুর্ঘটনা রোধকল্পে গণসচেতনতা মূলক কর্মশালা
পরবর্তী পোস্ট
সাতক্ষীরায় সরকারি কলেজে কর্মরত বেসরকারি কর্মচারীদের চাকরি জাতীয়করণের দাবিতে মানববন্ধন

রিলেটেড পোস্ট

৪ হাজার ২৬১ কোটির রেলপথ, গন্তব্যে ছুটছে মাত্র...

সেপ্টেম্বর ২৮, ২০২৬

খুলনা মেডিকেলে বিভাগীয় প্রধান নিয়োগের প্রতিবাদে ইন্টার্নদের কর্মবিরতি

সেপ্টেম্বর ২৬, ২০২৬

ডাম্পিং গ্রাউন্ড না থাকায় গ্যারেজে পড়ে নষ্ট কোটি...

সেপ্টেম্বর ২৪, ২০২৬

ভৈরবের ভাঙনে ঘরহারা মানুষ, এবার মেয়েদের বিয়েতেও বাধা

সেপ্টেম্বর ২৩, ২০২৬

ভাত চুরির অভিযোগ থেকে আজমুলের মৃত্যু: ৬০ ঘণ্টা...

সেপ্টেম্বর ২১, ২০২৬

সেপ্টেম্বর ১৪, ২০২৬

সরকারি সরবরাহে ওষুধ, তবু বাইরে থেকে কিনছেন রোগীরা

সেপ্টেম্বর ৮, ২০২৬

খুমেকের ক্যান্টিনে ‘অদৃশ্য’ হাত, মিলছে না মালিকের হদিস

সেপ্টেম্বর ৭, ২০২৬

খুলনায় ডাবের দামে পুড়ছে পকেট

সেপ্টেম্বর ৫, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting