দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বৃহস্পতিবার | ১০ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৮শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | রাত ১:৫১
সাতনদী সম্পাদককে মারধরের ঘটনায় হাফিজকে আসামি করে মামলা...
শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি গঠনে দলীয়করণের অভিযোগ
শ্যামনগর পৌরসভা বাতিলের দাবিতে মানববন্ধন
সাতক্ষীরায় বাড়ছে ডেঙ্গুর ভয়াবহতা
মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায়...
তালায় এসএসসি ফলাফলে হতাশাজনক চিত্র
দেবহাটার ২টি বিদ্যালয়কে সবুজ ও সহনশীল গ্রীন স্কুল...
শ্যামনগরে হেতালখালি মানব সেবা ফাউন্ডেশনের ফুটবল বিতরণ
সরকারি চাকরি ও শিক্ষক নিয়োগের ক্ষেত্রে ডোপ টেস্ট...
ছাগলে শিমগাছ খাওয়া নিয়ে বিরোধে গরম মাড়ে নারীকে...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সাতক্ষীরা সদর

একাধিক নাশকতা মামলার আসামীকে উদয়ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে সহকারী প্রধান শিক্ষক পদে নিয়োগ!

কর্তৃক kobirubel.satnadee আগস্ট ২৬, ২০১৯
আগস্ট ২৬, ২০১৯ ০ কমেন্ট 366 ভিউস

নিজস্ব প্রতিবেদক: একাধিক নাশকতা মামলার আসামীকে সাতক্ষীরা শহরের কামালনগর উদয়ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক পদে নিয়োগ দেয়ার অভিযোগ উঠেছে। নিয়োগ প্রাপ্ত ওই শিক্ষক হলেন, সদর উপজেলার ধুলিহর খাদিজাতুল কোবরা মাদ্রাসার সাবেক সহকারী শিক্ষক আহসান হাবিব। তার নামে ২টি চার্জশিটভূক্ত মামলাসহ একাধিক নাশকতার মামলা রয়েছে বলে জানা গেছে। মামলাগুলোতে তিনি বর্তমানে জামিনে রয়েছেন বলে তিনি দাবী করেন।
এ ঘটনার সত্যতা স্বীকার করে নিয়োগপ্রাপ্ত শিক্ষক আহসন হাবিব জানান, বোঝেন তো এটি পলিটিক্যাল মামলা, জামিনে আছি। তাছাড়া মামলাও পলিটিক্যাল চাকরিও নিয়েছি পলিটিক্যাল নেতাদের ধরে। এতে কোন সমস্যা হবে না।
তিনি আরও বলেন, গত ৬ জুলাই এ নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় উদয়ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ২ জন ও বাহিরের ৪ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। এ সময় ৫ সদস্যের নিয়োগ বোর্ডে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সভাপতি ও এ. করিম মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আমিনুর রহমান উল্লাস, প্রধান শিক্ষক রুকসানা পারভীন, একজন বিদ্যুৎসাহী সদস্য, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জাহিদুর রহমান এবং ডিজি প্রতিনিধি ও জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন ।
তিনি খাদিজাতুল কোবরা মাদ্রাসা থেকে গত ৮ জুলাই ২০১৯ তারিখে চাকুরী ছেড়ে ৯ জুলাই উদয়ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে যোগদান করেছেন বলে তিনি জানান।
রাষ্ট্রদ্রোহি ও নাশকতা মামলার বিষয়ে তিনি বলেন, দুটি মামলার চার্জশীটে তার নাম রয়েছে। তবে মামলাগুলো পলিটিক্যাল, সেগুলোতে তিনি এখন জামিনে রয়েছেন বলে জানান।
এদিকে, বে-সরকারি কোন বিদ্যালয়ের শিক্ষক অন্য কোন শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি হতে পারবেনা মর্মে মহামান্য হাইকোর্ট ২০১৮ সালের ৯ মে একটি রায় দেন। কিন্তু সে রায় উপেক্ষা করে এ. করিম মাধ্যমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক আমিনুর রহমান উল্লাস দীর্ঘ দিন ধরে শহরের নবারুন বালিকা বিদ্যালয় ও উদয়ন মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছেন। তিনি সভাপতি হওয়ার পর উদয়ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক ও নবারুন বালিকা বিদ্যালয়ের তার স্ত্রীসহ একাধিক শিক্ষক নিয়োগ দিয়েছেন। বিষয়টি নিয়ে জেলা ব্যাপী এখন আলোচনা-সমালোচনার ঝড় বইছে।
এ ব্যাপারে উদয়ন মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি আমিনুর রহমান উল্লাস জানান, সহকারী প্রধান শিক্ষক আহসান হাবিবের নিয়োগের পর তার বিরুদ্ধে একাধিক নাশকতার মামলার বিষয়টি জানতে পেরে তার সকল প্রক্রিয়াসহ তার বেতনও বন্ধ রাখা হয়েছে। বে-সরকারি কোন বিদ্যালয়ের শিক্ষক অন্য কোন শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি হতে পারবেন কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, স্ব প্রতিষ্ঠান ছাড়া অন্য প্রতিষ্ঠানের সভাপতি হওয়ার বিধান রয়েছে। তিনি আরো জানান, ২০১৮ সালের ওই রায়টি কলেজের জন্য প্রযোজ্য। এটি মাধ্যমিক বিদ্যালয়ের ক্ষেত্রে প্রযোজ্য নয়।
ডিজি প্রতিনিধি ও জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল্লাহ আল-মামুন জানান, এ ব্যাপারে জানার জন্য বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি উল্লাসের কাছে ফোন দিয়েছিলাম কিন্তু তিনি ফোনটি রিসিভ করেননি। বে-সরকারি কোন বিদ্যালয়ের শিক্ষক অন্য কোন শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি হতে পারবেন কিনা এমন প্রশ্নের জবাবে তিনি এ সময় কোন সদুত্তর দিতে পারেননি।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
মুন্সীগঞ্জ হরিনগর সড়কে বিভিন্ন অংশে ফাটল
পরবর্তী পোস্ট
আলীপুরে দীর্ঘ দিনের দখলীয় পৈত্রিক সম্পত্তি ফরিদ বাহিনী কর্তৃক দখল! প্রতিবাদে সংবাদ সম্মেলন

রিলেটেড পোস্ট

সাতক্ষীরায় বাড়ছে ডেঙ্গুর ভয়াবহতা

সেপ্টেম্বর ৯, ২০২৬

সাতক্ষীরায় অ্যাডভান্স ও ভেটেরিনারি সার্টিফিকেট কোর্সের পরীক্ষা শুরু

সেপ্টেম্বর ৮, ২০২৬

দেবহাটায় পানি কমিটির সভায় জলাবদ্ধতা দূর ও সরকারি...

সেপ্টেম্বর ৮, ২০২৬

সাতক্ষীরায় দই-মিষ্টির কারখানায় ভোক্তা অধিকারের অভিযান, দুই প্রতিষ্ঠানকে...

সেপ্টেম্বর ৮, ২০২৬

পবিত্র সিরাতুন্নবী (সা.) উপলক্ষে সাতক্ষীরায় ছাত্রশিবিরের কুইজ প্রতিযোগিতার...

সেপ্টেম্বর ৮, ২০২৬

কৃষকদল নেতা হাফিজের নেতৃত্বে সাতনদী সম্পাদকের উপর হামলা

সেপ্টেম্বর ৭, ২০২৬

 সাতক্ষীরায় ৫৬ বোতল কোরেক্স সিরাপসহ দুই পুলিশ সদস্য...

সেপ্টেম্বর ৭, ২০২৬

সাতক্ষীরায় বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ও ছাত্রনেতা বাপ্পির...

সেপ্টেম্বর ৭, ২০২৬

সাতক্ষীরায় শিক্ষার্থীদের নিয়ে সাইবার অপরাধ প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার

সেপ্টেম্বর ৭, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting