দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
রবিবার | ১৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৩০শে জিলকদ, ১৪৪৭ হিজরি | রাত ১০:২৪
ধর্মীয় শিক্ষক না থাকার কারণে দুই শিক্ষা প্রতিষ্ঠানে...
কলারোয়া বিএনপি নেতা তুহিনের সংবাদ সম্মেলন
কালিগঞ্জে মুদি দোকানে আগুন লেগে ব্যাপক ক্ষতি
আশাশুনিতে ঘের লুটপাট অগ্নি সংযোগ ও যুবদল নেতাকে...
আশাশুনির বাঁকড়ায় সড়কের গাছ কেটে আত্মসাৎ ও বনায়নের...
একটি ফুলের তোড়া
মোটরসাইকেলের ওপর প্রস্তাবিত কর প্রত্যাহারের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন
লিঙ্গ ন্যায়সঙ্গত নেতৃত্ব, অন্তর্ভুক্তিমুলক শাসন এবং শান্তিপূর্ন সামাজিক...
জলবায়ু সহনশীলতা গড়ে তুলতে  শ্যামনগরের আটুলিয়া ইউনিয়ন পরিষদে বাজেট...
মেয়াদ শেষের পথে কেবিএস প্রকল্প, সংসদ সদস্য ও...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বিনোদন

একসঙ্গে অভিনয়ের প্রস্তাব কেন বারবার ফিরিয়ে দেন অক্ষয়-রানী

কর্তৃক kobirubel.satnadee এপ্রিল ১২, ২০২৩
এপ্রিল ১২, ২০২৩ ০ কমেন্ট 417 ভিউস

বিনোদন ডেস্ক :

অক্ষয় কুমার ও রানী মুখার্জি- বলিউড পাড়ার এই দুই তারকা প্রায় তিন দশক সময় কাটিয়ে ফেলেছেন। কিন্তু এত বছর একই ইন্ডাস্ট্রিতে কাজ করেও একসঙ্গে কোনও ছবিতে অভিনয় করতে দেখা যায়নি দুজনকে।

নব্বইয়ের দশকের গোড়াতেই বলিউডে পদার্পণ করেছিলেন অক্ষয়। অন্য দিকে বাংলা ছবির মাধ্যমে অভিনয় শুরু করেছিলেন রানী। রানী যখন হিন্দি ছবিতে কাজ শুরু করলেন, তখন তার কাছে ‘খিলাড়িয়ো কা খিলাড়ি’ ছবিতে অভিনয়ের প্রস্তাব আসে। রানী প্রথমে এই ছবিতে কাজ করার জন্য রাজি হয়ে গিয়েছিলেন। কিন্তু পরে অভিনেতার নাম শুনে পিছিয়ে যান।

‘খিলাড়িয়ো কা খিলাড়ি’ ছবির অভিনেতা ছিলেন অক্ষয় কুমার। অক্ষয়ের বিপরীতে অভিনয় করতে হবে শুনে নাকি রানী ছবি নির্মাতাদের প্রস্তাব নাকচ করে দেন।

সূত্রে খবর, অক্ষয় তখন বলিউডে নবাগত ছিলেন বলেই নাকি রানী ‘খিলাড়িয়ো কা খিলাড়ি’ ছবির প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন। রানীর বদলে রাবিনা টান্ডনকে ওই চরিত্রে অভিনয়ের প্রস্তাব দেওয়া হয়েছিল।

‘খিলাড়িয়ো কা খিলাড়ি’ ছবির প্রস্তাব নাকচ করে দেওয়ার তিন বছর পর মুক্তি পায় তনুজা চন্দ্র পরিচালিত ‘সংঘর্ষ’ ছবিটি। এই ছবিতে নায়িকার চরিত্রের জন্য ছবি নির্মাতাদের প্রথম পছন্দ ছিল রানিকে। কিন্তু রানী যখন জানতে পারেন যে, তাকে অক্ষয়ের বিপরীতে অভিনয় করতে হবে তিনি আবার ছবির প্রস্তাব নাকচ করে দেন। রানীর পরে প্রীতি জ়িন্তাকে সেই ছবিতে অভিনয়ের প্রস্তাব দেওয়া হয়। প্রীতি এই ছবিতে কাজ করতে রাজিও হন।

‘সংঘর্ষ’ ছবি মুক্তির পরেও আবার একই ঘটনার পুনরাবৃত্তি হয়। তিন বছর কেটে যাওয়ার পর ‘আওয়ারা পাগল দিওয়ানা’ ছবি মুক্তি পায়। এই ছবির পরিচালনার দায়িত্বে ছিলেন বিক্রম ভট্ট। অক্ষয় এই ছবিতে অভিনয় করেন।

অক্ষয় পরে জানতে পারেন যে, নায়িকার চরিত্রে বিক্রম প্রথমে রানীকে প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু রানী নাকি তার প্রস্তাব নাকচ করে দেন। অক্ষয়ের বুঝতে আর দেরি হয়নি। তিনি বুঝে যান যে, তার কারণেই রানী এই ছবির প্রস্তাব ফিরিয়ে দেন।

তিন বার একই ঘটনা ঘটে যাওয়ার পর অক্ষয় সিদ্ধান্ত নিয়ে ফেলেন যে, তিনিও রানীর সঙ্গে কোনও ছবিতে অভিনয় করবেন না। সেই সুযোগ পেয়েও যান অভিনেতা।

রানী যখন তার ক্যারিয়ারের মধ্যগগনে, তখন পরপর তার তিনটি ছবি ফ্লপ করেছিল। ‘লাগা চুনারি মে দাগ’, ‘থোড়া প্যার থোড়া ম্যাজিক’ এর মতো কয়েকটি ছবি তারকাখচিত হলেও বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে।

রানীর স্বামী আদিত্য চোপড়া তখন স্ত্রীর ক্যারিয়ার আবার আগের ছন্দে ফিরিয়ে আনার জন্য ব্যতিব্যস্ত হয়ে পড়েন। আদিত্য তখন নিজেই একটি ছবি তৈরির পরিকল্পনা করেন। কিন্তু ছবির নায়ক হিসেবে অক্ষয়কে পছন্দ করেছিলেন আদিত্য। নায়কের কাছে ছবির স্ক্রিপ্ট নিয়েও যান তিনি। এবার অক্ষয়ের কাছে সুযোগ আসে।

অক্ষয় যখন জানতে পারেন যে, ছবির নায়িকা হিসেবে আদিত্য তার স্ত্রী রানীকে বেছে নিয়েছেন, সেই মুহূর্তে আদিত্যকে মুখের উপর মানা করে দেন অভিনেতা।

ক্যারিয়ারের শুরুতে দুই তারকার মধ্যে যে অদৃশ্য লড়াই চালু হয়েছিল, সেই লড়াইয়ে আর দাঁড়ি টানেননি অক্ষয় এবং রানীর মধ্যে কেউই। প্রায় তিন দশক হিন্দি ফিল্মজগতে কাজ করেও কোনও ছবিতে অক্ষয় এবং রানীকে একসঙ্গে অভিনয় করতে দেখা যায়নি। সুযোগের অভাব নয়, এর নেপথ্যে রয়েছে দুই তারকার ঠান্ডা লড়াই।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
পাশাপাশি দুই বাড়ির ছেলে-মেয়ের প্রেমের ঘটনা নিয়ে নাটক
পরবর্তী পোস্ট
আইসিসির মার্চের সেরা ক্রিকেটার সাকিব

রিলেটেড পোস্ট

বিয়েতে দাওয়াত না দেওয়ায় মহাসড়কে বন্ধুদের বিক্ষোভ

মে ১৫, ২০২৬

দুঃস্থ ও অসহায়দের মাঝে নোঙ্গরের ঈদ সামগ্রী বিতরণ...

মার্চ ১৭, ২০২৬

পথচারীকে ‘মারধর’, রাশিয়ান মডেল মনিকার বিরুদ্ধে আদালতে মামলা

মার্চ ১২, ২০২৬

বন্ধুত্ব থেকে বোনুয়া, হঠাৎ মিমিকে নিয়ে আবেগী নুসরাত

ফেব্রুয়ারি ১১, ২০২৬

এবার ১৭ অভিনয়শিল্পীর নামে মামলা

এপ্রিল ২৯, ২০২৫

আশাশুনি মিত্র তেঁতুলিয়া হাইস্কুলে পিঠা উৎসব

জানুয়ারি ২২, ২০২৫

অসামাজিক কাজে যুক্ত থাকার খবরে যা বললেন নায়িকা...

সেপ্টেম্বর ৮, ২০২৪

২০২৪ সালে টিকটকে আয়ের নতুন সুযোগ

মার্চ ১০, ২০২৪

এমএলএম প্রতারণার শিকার তিন তারকা!

মার্চ ৫, ২০২৪

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting