দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সোমবার | ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৭ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি | রাত ৪:০৬
আশাশুনিতে ইউপি চেয়ারম্যানসহ ৬ জন গ্রেফতার
পাইকগাছায় একটি সড়কের হোল দশা
নোয়াখালীতে যানবাহনের ধাক্কায় বৃদ্ধ নিহত
অভিযোগের মুখে খুলনার জেলা খাদ্য নিয়ন্ত্রক বদলি
খুলনায়  গাঁজাসহ নারী গ্রেফতার
শ্যামনগরে সুশীলনের বিরুদ্ধে স্কুল ফিডিংয়ে পুষ্টির বদলে নষ্ট...
শহীদ কাজল স্মৃতি পশ্চিম জোড়দিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের...
শোক বার্তা
মাদক, সন্ত্রাস ও অপরাধ দমনে কাজ করবেন নবাগত...
সাতক্ষীরা আলিপুর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ে এডহক কমিটির সভা...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
আন্তর্জাতিক

উত্তপ্ত বাক্য বিনিময়ের পর সংবাদ সম্মেলন ছাড়লেন ক্ষুব্ধ ট্রাম্প

কর্তৃক kobirubel.satnadee মে ১২, ২০২০
মে ১২, ২০২০ ০ কমেন্ট 313 ভিউস

করোনাভাইরাস নিয়ে প্রশ্নের জেরে এক সাংবাদিকের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময়ে জড়িয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরে আরও এক সাংবাদিকের সঙ্গে বাদানুবাদের পর আকস্মিকভাবে সোমবারের ওই সংবাদ সম্মেলনস্থল ছেড়ে উঠে যান তিনি। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ট্রাম্পের এমন কাণ্ডের ভিডিও।

সোমবার হোয়াইট হাউসের রোজ গার্ডেনে ওই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে প্রায় ঘণ্টাখানেক সাংবাদিকদের সঙ্গে আলাপ করেন মার্কিন প্রেসিডেন্ট। প্রথমেই ট্রাম্প তার প্রশাসন করোনা পরীক্ষার জন্য কত ডলার দিয়েছে সেই তথ্য তুলে ধরেন। তবে এটি জানাতে গিয়ে তিনি ১১ বিলিয়নের জায়গায় ভুল করে ১ বিলিয়নের কথা উল্লেখ করেন।

সব কিছু ঠিকঠাকই চলছিল। তবে বিপত্তি বাদে চীনা বংশোদ্ভূত সিবিএস নিউজ-এর হোয়াইট হাউস প্রতিনিধি ওয়েজিয়া জিয়াং-এর প্রশ্নের জেরে। তিনি বলেন, ‘আপনি বহুবার বলেছেন অন্যান্য দেশের চেয়ে যুক্তরাষ্ট্র করোনা পরীক্ষায় ভালো করছে।’ সঙ্গে সঙ্গে ট্রাম্প বলেন, ‘হ্যাঁ।’ তখন ওয়েজিয়া জিয়াং বলেন, ‘যেখানে ৮০

 হাজারেরও বেশি মার্কিন নাগরিক মারা গেছে, সেখানে তিনি কেন করোনা পরীক্ষাকে একটি বৈশ্বিক প্রতিযোগিতা হিসাবে দেখছেন?’ উত্তরে ট্রাম্প বলেন, ‘সম্ভবত এই প্রশ্নটি আপনার চীনকে করা উচিত। আমাকে নয়। ঠিক আছে?’

এরপর ট্রাম্প প্রশ্নের জন্য পরবর্তী সংবাদিককে ডাকতে চাইলে ওয়েজিয়া জিয়াং বলেন, ‘স্যার এটা বিশেষ করে আমাকে কেন বলছেন?’ পাল্টা উত্তরে ট্রাম্প বলেন, ‘আমি কাউকে নির্দিষ্ট করে বলছি না। এমন কাউকে বলছি যে, বাজে প্রশ্ন করে। আমি তোমাকে বলেছি।’

জবাবে ওয়েজিয়া জিয়াং প্রতিবাদ করে বলেন, ‘এটা কোনও বাজে প্রশ্ন নয়।’ তখন ট্রাম্প অন্যদের কাছ থেকে প্রশ্ন নিতে অন্যদিকে তাকান। জানতে চান আর কারও প্রশ্ন আছে কিনা? এ সময় তাকে বেশ ক্রুব্ধ দেখাচ্ছিল। এ পর্যায়ে মাইক্রোফোন নেন সিএনএন-এর সাংবাদিক কেইটলান কলিন্স। তিনি বলেন, ‘আমার দুইটি প্রশ্ন আছে।’ উত্তরে ট্রাম্প বলেন, ‘না। অন্য কেউ।’ এ নিয়ে আরেক দফা উত্তপ্ত বাক্য বিনিময়ে জড়ান মার্কিন প্রেসিডেন্ট। এর এক পর্যায়ে আর কাউকে না ডেকে সংবাদ সম্মেলনের ইতি টানেন তিনি। ‘লেডিস অ্যান্ড জেন্টলম্যান, থ্যাঙ্ক ইউ ভেরি মাচ’ বলে সম্মেলনস্থল থেকে বেরিয়ে যান ক্ষুব্ধ ট্রাম্প।

ট্রাম্পের এমন আচরণকে হতাশাজনক হিসেবে আখ্যায়িত করেছেন ভারমন্টের সিনেটর বার্নি স্যান্ডার্স। টুইটারে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ট্রাম্প এমন এক কাপুরুষ, যে নিজেকে শক্তিশালী হিসেবে অনুভব করতে অন্যদের ডুবিয়ে দেয়।’

সূত্র: দ্য গার্ডিয়ান, সিএনএন।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
তালায় ৮০টি প্রতিবন্ধী পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ
পরবর্তী পোস্ট
দেশে করোনায় প্রথম কারাবন্দির মৃত্যু

রিলেটেড পোস্ট

প্রিপেইড মিটারে রিচার্জ সংকট, সাতক্ষীরায় ওজোপাডিকো কার্যালয়ে গ্রাহকদের...

জুন ৮, ২০২৬

আমি যা বলবো, নেতানিয়াহু সেটাই করবেন: ট্রাম্প

মে ২০, ২০২৬

মাথা উঁচু করে দ্রুত ফিরব: আনন্দবাজারকে শেখ হাসিনা

মে ১৯, ২০২৬

৬৮ হাজার টন ডিজেল নিয়ে রাতে আসছে আরও...

এপ্রিল ১৪, ২০২৬

মোস্তাফিজ ইস্যুতে দুঃখ প্রকাশ আইপিএল চেয়ারম্যানের

এপ্রিল ২, ২০২৬

এবার আকাশসীমা ব্যবহারে যুক্তরাষ্ট্রের অনুরোধ প্রত্যাখ্যান করলো অস্ট্রিয়া

এপ্রিল ২, ২০২৬

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলা ‘তুচ্ছ’, ‘আরও বিধ্বংসী’ জবাবের হুঁশিয়ারি ইরানের

এপ্রিল ২, ২০২৬

ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন ঘাঁটি শত্রুদের নাগালের সম্পূর্ণ...

এপ্রিল ২, ২০২৬

রাশিয়ার তেল আমদানিতে বাংলাদেশের অনুরোধে ইতিবাচক যুক্তরাষ্ট্র

এপ্রিল ১, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting