দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ১২ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি | সকাল ১১:৩৫
কলারোয়ায় যুবদলের সন্ত্রাসবিরোধী সমাবেশ ও মিছিল
পাইকগাছায় ৪ লাখ চিংড়ির পিএল জব্দ: শিবসা নদীতে...
দেবহাটায় পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে...
জন্মস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী...
সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের...
নকশা বহির্ভূত ভাবে পৌরসভায় ৫ তলা ভবন নির্মাণ...
দেবহাটা ইউসিসিএর নির্বাচন শান্তিপূর্নভাবে সম্পন্ন: মন্টু চেয়ারম্যান নির্বাচিত
এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে শ্যামনগরে বিক্ষোভ মিছিল
ভাত চুরির অভিযোগ থেকে আজমুলের মৃত্যু: ৬০ ঘণ্টা...
সখিপুর ইউনিয়নকে একটি আদর্শ ও দুর্নীতিমুক্ত মডেল ইউনিয়ন...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
নির্বাচিত খবরসাতক্ষীরা জেলাসাংবাদিকসারাদেশ

ঈদকে সামনে রেখে সরকারি দপ্তরে হলুদ সাংবাদিকদের দৌরাত্ম্য : অতিষ্ঠ কর্মকর্তারা

কর্তৃক Satnadee Satkhira মার্চ ১৩, ২০২৬
মার্চ ১৩, ২০২৬ ০ কমেন্ট 355 ভিউস

নিজস্ব প্রতিবেদক : আসন্ন পবিত্র ঈদুল ফিতরকে সমানে রেখে সাতক্ষীরা বিভিন্ন সরকারি দপ্তরে হলুদ সাংবাদিকদের দৌরাত্ম্য বৃদ্ধি পেয়েছে। ঈদকে সামনে রেখে ঈদ সালামির নামে সরকারি কর্মকর্তাদের গিয়ে বিরক্ত করার অভিযোগ উঠেছে। ঈদ সালামির নামে সাংবাদিক পরিচয় দানকারীদের এমন কর্মকাণ্ডে বিব্রত সাতক্ষীরা মূলধারার জাতীয় গণমাধ্যমে কাজ করা একদল সাংবাদিকবৃন্দ। বিভিন্ন কৌশলে ঈদ সালামির নামে সরকারি কর্মকর্তাদের চাপ প্রয়োগ করে চলছে এরা।যেটা সাংবাদিকতার মান ক্ষুণ্ণ হচ্ছে। তীব্র ক্ষোভ জানিয়েছে মূলধারার সাংবাদিকবৃন্দ।

সরজমিনে দেখা যায়, সাতক্ষীরার বিশেষ কিছু সরকারি দপ্তরগুলোকে লক্ষ্য করে নাম সর্বস্ব ভুঁইফোড় পত্রিকার কার্ড ঝুলিয়ে সাংবাদিক পরিচয় দিয়ে চাচ্ছেন ঈদের বকশিস। ঈদ সালামির৷ নামে কর্মকর্তাদের বিড়ম্বনা পরিস্থিতি তৈরি করে ফেলেছে ইতিমধ্যে। সর্বনিম্ন ৫০০ টাকা থেকে ২০০০ টাকা দাবি করে জনপ্রতি ঈদ সালামি দাবি করছে কথিত সাংবাদিকরা। অনেক কর্মকর্তা এদের চাপে অফিস ঠিকমত করতে পারছে না।

নাম প্রকাশে অনিচ্ছুক একটি সরকারি দপ্তরের প্রধান জানান, কিছু ব্যক্তি গলায় আইডি কার্ড ঝুলিয়ে সাংবাদিক পরিচয় দিয়ে কথা বলতে এসে ঈদ সালামি দাবি করছে। ঈদের বেশ-কয়েকদিন বাকি থাকলেও আগে ভাগে টাকার তাগিদা দিচ্ছে মনে হয় এরা আমাদের কাছে পাওনা টাকা পাবে। এই পর্যন্ত পর্যন্ত ৩-৪ জন করে ১০/১৫ টি গ্রুপ ঈদ সেলামির জন্য টাকা চাওয়া হয়ে গেছে। বিশেষ তালা-পাটকেলঘাটার কিছু সাংবাদিক ঝাঁক বেঁধে আসছে টাকা না দিলে চেয়ারে বসে থাকছে।

অনেকে পত্রিকার নামে ঈদ কার্ড বানিয়ে দাওয়াত দিয়ে যাচ্ছে বিনিময়ে টাকা চাচ্ছে। আমরা বিপাকে পড়েছি অফিস করতে পারছি না।

অন্য আরেকজন সরকারি কর্মকর্তা জানান, অফিসে কাজের মধ্যে এসে একদল অপরিচিত মুখ সাংবাদিক পরিচয় দিয়ে টাকা চাচ্ছে। এদের জ্বালায় অফিসের কাজ করতে পারছি না। নাম সর্বস্ব পত্রিকার পরিচয় দিচ্ছে বলছে কেউ জেলা প্রতিনিধি,কেউ স্টাফ রিপোর্টার, আবার কেউ ক্রাইম রিপোর্টার দাবি করছে। তাদের আইডি কার্ড অনুযায়ী যেসব পত্রিকার নাম ব্যবহার করছে জীবনে নাম শুনেনি চোখে ও দেখেনি।

একটি আইডি কার্ডর জোরে তারা আমাদের অনেকসময় চাপ দিচ্ছে। এসকল সাংবাদিক পরিচয়দানকারীদের অনেকের সম্পর্কে শুনেছি কেউ বাসের হেলপার, হকার থেকে সাংবাদিক, সাইকেল মিস্ত্রী ছিল। তারা এখন আইডি কার্ড ম্যানেজ করে সাংবাদিক পরিচয় দিচ্ছে। তবে এটা সত্য মূলধারার গণমাধ্যমে যারা কাজ করে তারা কখন বিরক্ত করেনি।
তাদের সহযোগিতা কামনা করছি এমন পরিস্থিতি থেকে উত্তরণের জন্য।

নাগরিক নেতা অধ্যাপক ইদ্রিস আলী বলেন, হলুদ সাংবাদিকদের দৌরাত্ম্য বন্ধ করতে হবে এরা বিভিন্ন ভাবে মানুষকে হয়রানি করে। এরা সাংবাদিকতাকে পুঁজি করে বিভিন্ন মহলে চাঁদাবাজি করে চলছে। ঈদকে সামনে রেখে বিভিন্ন সরকারি অফিসে কর্মকর্তাদের হুমকি দিয়ে টাকা নিচ্ছে যার ফলে মূলধারার সাংবাদিকদের মান ক্ষুণ্ণ হচ্ছে। আমরা চাই সরকার এসকল হলুদ সাংবাদিকদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেক।সাংবাদিকতার মত মহানপেশাকে যেন কলঙ্কিত করতে না পারে।

বৈশাখী টেলিভিশনের সাংবাদিক শামীম পারভেজ বলেন, হলুদ সাংবাদিকরা গণমাধ্যমের ভাইরাস। এরা সাংবাদিকতাকে কলুষিত করে চলেছে। এদের কারণে সাংবাদিকদের মান ক্ষুণ্ণ হচ্ছে সাংবাদিক হিসাবে পরিচয় দিতে বিব্রতবোধ করছি। বিশেষ করে একদল হলুদ সাংবাদিক ভুঁইফোড় পত্রিকার কার্ড ঝুলিয়ে বিভিন্ন দপ্তরে ঈদ সেলামি জন্য চাপ দিচ্ছে।অনেক কর্মকর্তা অফিস করতে পারছে না এগুলো বন্ধ করা জরুরী।

ফিন্যান্সশিয়াল এক্সপ্রেস ও ভোরের আকাশের সাতক্ষীরা প্রতিনিধি খন্দকার আনিছুর রহমান বলেন, হলুদের জন্য সাংবাদিকতার পরিবেশ নষ্ট হচ্ছে। যারা বিভিন্ন অফিসে ৫০০ থেকে১০০০ টাকার জন্য সরকারি কর্মকর্তাদের চাপ প্রয়োগ করছে। ২৩ বছর সাংবাদিকতা করছি আজ মনে হচ্ছে হলুদের জন্য এই পেশা ছেড়ে দেয়।এই হলুদের তালিকা তৈরি করে জেলা প্রশাসন টানিয়ে দিক তাহলে সাধারণ মানুষ বুঝবে মূলধারার সাংবাদিক কারা।

এশিয়ান টেলিভিশনের স্টাফ রিপোর্টার মশিউর ফিরোজ বলেন, হলুদের কারণে সাংবাদিকতা নষ্ট হতে বসেছে এই পেশার ভাবধারা ফিরিয়ে আনার জন্য সিনিয়র সাংবাদিকদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করা জরুরী। সরকারি দপ্তরে যারা ঈদ সালামি চেয়ে অতিষ্ঠ করছে এদের বিরুদ্ধে প্রশাসন ব্যবস্থা নিক।

দৈনিক জনবাণীর সাংবাদিক মোস্তফা রায়হান সিদ্দিকী বলেন, হলুদে সাতক্ষীরার সাংবাদিকতা আজ বিপর্যয়ে ফেলে দিয়েছে। এরা বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তাদের ঈদ সেলামির নামে চাপ প্রয়োগ করে টাকা চাচ্ছে। টাকা না পেলে অনেক সরকারি কর্মকর্তাদের হুমকি দেওয়ার অভিযোগ রয়েছে। সাতক্ষীরার মূল ধারার সিনিয়র সাংবাদিকদের কাছে আহবান হলুদ সাংবাদিকদের দমনে আপনারা ঐক্যবদ্ধ হয়ে এই মহান পেশাকে কলঙ্ক মুক্ত করুক।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
মামলা দিয়ে জুলাই আন্দোলনের নেতৃত্ব দমন সম্ভব নয়: নাহিদ ইসলাম
পরবর্তী পোস্ট
সাতক্ষীরায় ছাত্রশিবিরের ইফতার মাহফিল

রিলেটেড পোস্ট

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের...

সেপ্টেম্বর ২২, ২০২৬

নকশা বহির্ভূত ভাবে পৌরসভায় ৫ তলা ভবন নির্মাণ...

সেপ্টেম্বর ২১, ২০২৬

দ্বিতীয় স্ত্রীর লাশ উদ্ধারের ঘটনায় শ্যামনগরে এমপি গাজী...

সেপ্টেম্বর ২১, ২০২৬

কালিগঞ্জে ‘মানবতার সেবায় রক্তের সন্ধানে’ সংগঠনের নতুন কমিটি...

সেপ্টেম্বর ২১, ২০২৬

নজরুলের স্ত্রী মরিয়মের মৃত্যুতে নতুন মোড়, যা জানাল...

সেপ্টেম্বর ২১, ২০২৬

ন্যাম ভবনে দ্বিতীয় স্ত্রীর মৃত্যু: জিজ্ঞাসাবাদের জন্য আটক...

সেপ্টেম্বর ২১, ২০২৬

সাতক্ষীরায় রবীন্দ্র–নজরুল উৎসব ও সুকান্ত জন্মশতবর্ষ উদযাপন

সেপ্টেম্বর ২১, ২০২৬

জেলা জুড়ে কৃষকরা ডিলারের দোকানে দোকানে ঘুরেও পাচ্ছেনা...

সেপ্টেম্বর ২০, ২০২৬

রাবি শিক্ষার্থী ধর্ষণের অভিযোগে ফের গ্রেফতার ব্লাকমেইল চক্রের...

সেপ্টেম্বর ২০, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting