দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বৃহস্পতিবার | ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৭ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি | সকাল ১১:১৮
মনিরামপুরে ৩ হাজার ৮৮০ কৃষকের হাতে প্রণোদনা
অন্ধ ঘোড়ার দেখভাল করা কলেজছাত্র সোহানের পাশে তারেক...
শ্যামনগরে ফুটবল ম্যাচ শেষে সংঘর্ষ, আহত-৫
শ্যামনগরে ৫ লাখ টাকা চাঁদা না দেওয়ায় মাছের...
তালায়  সড়ক দূর্ঘটনায় স্কুল ছাত্র নিহত
শ্যামনগরে শিবিরের বিক্ষোভ মিছিল
ঈশ্বরীপুরে সাইবার ইউজার দলের ২১ সদস্য বিশিষ্ট কমিটি
সাতক্ষীরায় কৃষি কর্মকর্তার বিরুদ্ধে চার লাখ টাকার দূনীতি...
কালিগঞ্জে মাছের ঘের থেকে যুবকের মরদেহ উদ্ধার, পরিবারের...
কালিগঞ্জে ধান-চাল সংগ্রহে কর্মকর্তাদের কোটি টাকা ঘুষ বানিজ্য
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
আন্তর্জাতিক

ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করতে চাইলে যুক্তরাষ্ট্রের হাতে একাধিক অপশন আছে: মার্ক মিলে

কর্তৃক kobirubel.satnadee মার্চ ২৪, ২০২৩
মার্চ ২৪, ২০২৩ ০ কমেন্ট 335 ভিউস

আন্তর্জাতিক ডেস্ক:

যুক্তরাষ্ট্রের জয়েন্ট চিফ অব স্টাফ জেনারেল মার্ক মিলে সতর্ক করে বলেছেন, ‘দুই সপ্তাহের কম সময়ের মধ্যে ইরান ফিসাইল ম্যাটেরিয়াল তৈরি করতে পারবে। এরপর প্রকৃত পরমাণু বোমা বানাতে তাদের মাত্র কয়েক মাস সময় লাগবে।’ তবে সত্যিকার অর্থে ইরান পরমাণু অস্ত্র তৈরি করতে চাইলে যুক্তরাষ্ট্রের হাতে একাধিক বিকল্প আছে বলেও মন্তব্য করেন তিনি।

জেরুজালেম পোস্টের খবরে বলা হয়েছে, হাউস অ্যাপ্রোপ্রিয়েসন কমিটির সামনে বক্তৃতায় মার্ক মিলে এই মন্তব্য করেন। যুক্তরাষ্ট্রের এই কমিটি সাধারণত প্রতিরক্ষা খাতের বাজেট অনুমোদন দিয়ে থাকে। ওই বৈঠকে উপস্থিত ছিলেন, যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন। কমিটির সামনে মার্ক মিলে বলেন, ‘ইরান মধ্যপ্রাচ্যকে অস্থিতিশীলতার মধ্যে ঠেলে দেওয়ার হুমকি হয়ে উঠছে।’

যুক্তরাষ্ট্রের এই জেনারেল বলেন, আমরা এই নীতির প্রতি প্রতিশ্রুতিবদ্ধ যে, ইরান পারমাণবিক অস্ত্রের ভূমি হবে না। হাউস প্যানেলকে মার্ক মিলে আরও বলেন, ইরান প্রকৃত পারমাণবিক বোমা তৈরি করতে চাইলে যুক্তরাষ্ট্রের নেতাদের বিবেচনার জন্য একাধিক বিকল্প রাখা হয়েছে। তবে সেই বিকল্প কী সেটা জানাননি তিনি।

চলতি মাসের শুরুতে ইরানের চিরশত্রু ইসরায়েল মার্কিন জেনারেল মার্ক মিলের সঙ্গে এক বৈঠকে বসে। ওই বৈঠকে ইরান যাতে পারমাণবিক অস্ত্র তৈরি না করতে পারে তার জন্য উভয় দেশের মধ্যে পারস্পারিক সহযোগিতা প্রয়োজন বলে সম্মত হয়।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
রুনিকে ছাড়িয়ে ইংল্যান্ডের সেরা কেইন
পরবর্তী পোস্ট
সিরিয়ায় যুক্তরাষ্ট্রের বিমান হামলা, নিহত ১১

রিলেটেড পোস্ট

ভারতের মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন আ.লীগের সাবেক এমপি...

জুন ২৭, ২০২৬

প্রিপেইড মিটারে রিচার্জ সংকট, সাতক্ষীরায় ওজোপাডিকো কার্যালয়ে গ্রাহকদের...

জুন ৮, ২০২৬

আমি যা বলবো, নেতানিয়াহু সেটাই করবেন: ট্রাম্প

মে ২০, ২০২৬

মাথা উঁচু করে দ্রুত ফিরব: আনন্দবাজারকে শেখ হাসিনা

মে ১৯, ২০২৬

৬৮ হাজার টন ডিজেল নিয়ে রাতে আসছে আরও...

এপ্রিল ১৪, ২০২৬

মোস্তাফিজ ইস্যুতে দুঃখ প্রকাশ আইপিএল চেয়ারম্যানের

এপ্রিল ২, ২০২৬

এবার আকাশসীমা ব্যবহারে যুক্তরাষ্ট্রের অনুরোধ প্রত্যাখ্যান করলো অস্ট্রিয়া

এপ্রিল ২, ২০২৬

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলা ‘তুচ্ছ’, ‘আরও বিধ্বংসী’ জবাবের হুঁশিয়ারি ইরানের

এপ্রিল ২, ২০২৬

ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন ঘাঁটি শত্রুদের নাগালের সম্পূর্ণ...

এপ্রিল ২, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting