দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সোমবার | ৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৫শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | রাত ১০:০০
সাতক্ষীরায় বাংলাদেশ যুব অধিকার পরিষদের কমিটি ঘোষণা
দেবহাটা উপজেলার সাবেক চেয়ারম্যান মুজিবর রহমান দুটি মামলায়...
সাতক্ষীরায় শিক্ষার্থীদের নিয়ে সাইবার অপরাধ প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার
কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন
কলারোয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরণ
খুমেকের ক্যান্টিনে ‘অদৃশ্য’ হাত, মিলছে না মালিকের হদিস
পাটকেলঘাটার বলফিল্ড মোড় সড়কের বেহাল দশা
শ্যামনগরে একমাসে ১৯ ডেঙ্গুরোগী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি
সেবা দেওয়ার সময়ই অফিসে ধূমপান, সাতক্ষীরা সদর সমাজসেবা...
সাতক্ষীরায় শিক্ষার্থীদের নিয়ে সাইবার অপরাধ প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সাতক্ষীরা জেলাসাতক্ষীরা সদর

ইনতেফা কোম্পানির উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে ফলজ-বনজ গাছের চারা বিতরণ

কর্তৃক Satnadee Satkhira আগস্ট ৪, ২০২৬
আগস্ট ৪, ২০২৬ ০ কমেন্ট 237 ভিউস

সংবাদদাতা: সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুরে পরিবেশ সংরক্ষণ ও শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষরোপণের আগ্রহ সৃষ্টি করতে বালাইনাশক প্রতিষ্ঠান ইনতেফা কোম্পানির উদ্যোগে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে ডিবি ইউনাইটেড হাইস্কুল প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচিতে বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ গাছের চারা তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় ব্যাপক বৃক্ষরোপণের বিকল্প নেই। একটি গাছ শুধু পরিবেশের ভারসাম্য রক্ষা করে না, বরং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই প্রত্যেক শিক্ষার্থীর উচিত অন্তত একটি করে গাছ রোপণ এবং তার নিয়মিত পরিচর্যা করা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইনতেফা কোম্পানির খুলনা এরিয়ার ডেপুটি এরিয়া ম্যানেজার মো. নাজমুল হোসেন। বিশেষ অতিথি ছিলেন কোম্পানির অ্যাসিস্ট্যান্ট মার্কেটিং অফিসার মো. হাফিজুর রহমান।

এ সময় আরও উপস্থিত ছিলেন মেসার্স মায়ের দোয়া ট্রেডার্সের স্বত্বাধিকারী প্রো. মো. মোখলেছুর রহমান, বিশিষ্ট ইসলামী বক্তা মাওলানা মনিরুল ইসলাম ফারুকী, ডিবি ইউনাইটেড হাইস্কুলের সহকারী প্রধান শিক্ষক কঙ্কন কুমার দাশ, সহকারী শিক্ষক আকলিমা খাতুন, রমেশ, সুকুমার বিশ্বাস, আবুল হাসান, ফয়জুল ইসলাম বাবু, বিডিএফ প্রেস ক্লাবের সহ-সভাপতি মুকুল হোসেনসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, পরিবেশবান্ধব সমাজ গঠন এবং শিক্ষার্থীদের মধ্যে সবুজায়নের গুরুত্ব তুলে ধরতেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
সাতক্ষীরায় ব্লিস হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিকাণ্ড, আতঙ্ক
পরবর্তী পোস্ট
উচ্চ আদালতের নির্দেশ অমান্য করে জমি দখলের অপচেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন

রিলেটেড পোস্ট

সাতক্ষীরায় বাংলাদেশ যুব অধিকার পরিষদের কমিটি ঘোষণা

সেপ্টেম্বর ৭, ২০২৬

দেবহাটা উপজেলার সাবেক চেয়ারম্যান মুজিবর রহমান দুটি মামলায়...

সেপ্টেম্বর ৭, ২০২৬

সাতক্ষীরায় শিক্ষার্থীদের নিয়ে সাইবার অপরাধ প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার

সেপ্টেম্বর ৭, ২০২৬

কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন

সেপ্টেম্বর ৭, ২০২৬

কলারোয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরণ

সেপ্টেম্বর ৭, ২০২৬

পাটকেলঘাটার বলফিল্ড মোড় সড়কের বেহাল দশা

সেপ্টেম্বর ৭, ২০২৬

শ্যামনগরে একমাসে ১৯ ডেঙ্গুরোগী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি

সেপ্টেম্বর ৭, ২০২৬

সেবা দেওয়ার সময়ই অফিসে ধূমপান, সাতক্ষীরা সদর সমাজসেবা...

সেপ্টেম্বর ৭, ২০২৬

সাতক্ষীরায় শিক্ষার্থীদের নিয়ে সাইবার অপরাধ প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার

সেপ্টেম্বর ৭, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting