দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বৃহস্পতিবার | ১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৩রা মহর্‌রম, ১৪৪৮ হিজরি | রাত ৮:৫৫
কলারোয়ায় কলেজ শিক্ষকদের সাথে মতবিনিময়
প্রতাপনগরে ঘূর্ণিঝড়কালীন সমন্বিত স্বাস্থ্য ঝুঁকি বিষয়ক মহড়া অনুষ্ঠিত
সাতক্ষীরার কালিগঞ্জে বিএনপি নেতা রুকুনুজ্জামানের নেতৃত্বে সংখ্যালঘু পরিবারের...
প্রতিবাদ বিজ্ঞপ্তি
সাতক্ষীরায় মানবাধিকার কর্মী সুরক্ষা আইন প্রণয়নের দাবিতে সংলাপ
আত্মহত্যা করেছেন জনপ্রিয় অভিনেত্রী ফ্রান্সিন
সাতক্ষীরায় তিন দিন নিখোঁজ গৃহবধু চন্দনা।
কৃষক দলনেতা রোকনুজ্জামান- ছাত্রদলনেতা জাকিরের নেতৃত্বে সংখ্যালঘুদের পরিবারে...
সাতক্ষীরায় জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
খুলনা-যশোর মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে আহত- ৮
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সাতক্ষীরা জেলাসাতক্ষীরা সদর

ইজারাকৃত ঘের জবর দখলের সময় বিএনপি কর্মীদের হামলায় আহত-৪

কর্তৃক mirkhairul.news জুন ১৩, ২০২৫
জুন ১৩, ২০২৫ ০ কমেন্ট 253 ভিউস

 স্টাফ রিপোর্টার : সাতক্ষীরায় ডিসিআরকৃত জমি জবরদখলের সময় বিএনপি কর্মীদের হামলায় চারজন গুরুতর আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে সদর উপজেলার ধূলিহর ইউনিয়নে। এ ঘটনায় এলাকায় আতংক বিরাজ করছে। আহতরা সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। বিএনপি কর্মীদের হামলায় আহতরা হলেন জামিনুর মোল্লা(৬৫), মোছা: মর্জিনা খাতুন(৬০), মো: সুমন হোসেন(২৭) ও মো: আবু রায়হান(২০)। খোঁজ নিয়ে জানা যায়, ধূলিহর ইউনিয়নের জামিনুর মোল্লা পানি উন্নয়ন বোর্ডের কাছ থেকে ২ বিঘা জলাধার ইজারা নিয়ে দীর্ঘদিন যাবত মাছ চাষ করে আসছিলেন। গত ২ মে তারিখে বেলা ১১টার দিকে তার কাছে চাঁদা দাবি করে স্থানীয় বিএনপি কর্মী সাইদ হোসেন। তখন তিনি তা দিতে অস্বীকার করেন। এরপর আজ শুক্রবার(১৩ জুন) সকালে বিএনপিকর্মী সাইদ সহ জামান মোল্লা, রাজ্জাক মোল্লা, ইকবাল, রফি, লুৎফর, আব্দুল্লাহ্ সহ বেশ কয়েকজন এসে ওই জলাধার জবর দখল শুরু করে। তাদের বাধা দিতে গেলে ইজারা নেওয়া জামিনুর মোল্লা, তার স্ত্রী মর্জিনা খাতুন সহ তার ছেলে সুমন ও রায়হানকে বেধড়ক পিটিয়ে আহত করে তারা। এসময় সুমন মোবাইলে হামলার ভিডিও ধারন করার সময় তার মোবাইলটি কেড়ে নিয়ে ভেঙে দেয় বিএনপি কর্মী সাইদ। এছাড়া তাদের বাড়িতে থাকা একটি মোটরসাইকেল ভাংচুর করে তারা। গুরুতর আহত জামিনুর মোল্লা বলেন, আমি পানি উন্নয়ন বোর্ডের কাছ থেকে ২ বিঘা খাস জলাধার লিজ নিয়ে মাছ চাষ করতাম। বিএনপি কর্মীরা আগেও আমার কাছে চাঁদা চেয়েছে। তা না দেওয়ায় আজ মারধর করেছে। হাতে দা দিয়ে কোপ দিয়েছে। এদিকে আহত মর্জিনা খাতুন বলেন, সাইদ ও তার সন্ত্রাসী বাহিনা হামলা করার সময় তার ছেলে সুমন সেটা মোবাইলে ভিডিও করছিলো। তাকে মারধর করে মোবাইল ভেঙে দিয়েছে সন্ত্রাসীরা। এ ব্যাপারে সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) শামিনুর রহমান জানান, ঘটনাটি শুনেছি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
কালিগঞ্জের কৃষ্ণনগর নোংরা ডোবায় পড়ে এক শিশুর মৃত্যু
পরবর্তী পোস্ট
সাতক্ষীরায় গ্রামীণ উন্নয়নে ৩৬৮৮ কোটি টাকার প্রকল্প: স্থানীয় সরকার সচিব

রিলেটেড পোস্ট

প্রতাপনগরে ঘূর্ণিঝড়কালীন সমন্বিত স্বাস্থ্য ঝুঁকি বিষয়ক মহড়া অনুষ্ঠিত

জুন ১৮, ২০২৬

প্রতিবাদ বিজ্ঞপ্তি

জুন ১৮, ২০২৬

সাতক্ষীরায় মানবাধিকার কর্মী সুরক্ষা আইন প্রণয়নের দাবিতে সংলাপ

জুন ১৮, ২০২৬

সাতক্ষীরায় তিন দিন নিখোঁজ গৃহবধু চন্দনা।

জুন ১৭, ২০২৬

কৃষক দলনেতা রোকনুজ্জামান- ছাত্রদলনেতা জাকিরের নেতৃত্বে সংখ্যালঘুদের পরিবারে...

জুন ১৭, ২০২৬

সাতক্ষীরায় জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

জুন ১৭, ২০২৬

সাতক্ষীরা কমিউনিটি গ্রুপ’র পোস্টার ও লিফলেট ক্যাম্পেইন

জুন ১৭, ২০২৬

শ্যামনগরে ইউনিসেফের সহায়তায় সুবিধাবঞ্চিত শিশু ও পরিবারকে ফ্যামিলি...

জুন ১৭, ২০২৬

শ্যামনগরের সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

জুন ১৭, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting