দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সোমবার | ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৩রা জিলকদ, ১৪৪৭ হিজরি | দুপুর ১২:৩৫
প্রাথমিক বৃত্তি পরীক্ষাঃ কক্ষ পরিদর্শকদের নিরপেক্ষতা নিয়ে অভিযোগ...
সাতক্ষীরায় ইজিবাইকের ধাক্কায় স্কুলছাত্রীর মৃত্যু
রূপান্তরের আয়োজনে মানব  পাচার প্রতিরোধ ক্যাম্পেইন
আশাশুনিতে ট্রাকলোডে চাঁদা না  পেয়ে ব্যবসায়ীকে পিটিয়ে জখম
বাংলাদেশ রিটেইল অ্যাওয়ার্ডস ২০২৬-এ ‘সেরা ই-কমার্স প্ল্যাটফর্ম (বি-টু-বি)’...
তেলের দাম বৃদ্ধির সিদ্ধান্ত আত্মঘাতি : মোমিন মেহেদী
কলারোয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু 
আশাশুনির বড়দলে পহেলা বৈশাখ উপলক্ষে জমজমাট সাংস্কৃতিক সন্ধ্যা...
 প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে কটুক্তির প্রতিবাদে শ্যামনগরে  বিএনপি...
চুকনগরের আপার ভদ্রা নদী খনন প্রকল্পের কারণে উচ্ছেদ...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
আশাশুনি

আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সেবা ভেঙ্গে পড়েছে!

কর্তৃক kobirubel.satnadee ফেব্রুয়ারি ১২, ২০২১
ফেব্রুয়ারি ১২, ২০২১ ০ কমেন্ট 299 ভিউস

সচ্চিদানন্দদেসদয়,আশাশুনি থেকে: আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকদের অবহেলায় চিকিৎসা সেবা ভেঙ্গে পড়েছে। রোগিরা ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও চিকিৎসকের খোঁজ না পেয়ে ব্যর্থ মনোরথ হয়ে ফিরতে বাধ্য হচ্ছে।

হাসপাতালে দীর্ঘদিন চিকিৎসক সংকট চরম আকার ধারণ করেছিল। মাত্র ৩ জন চিকিৎসক অমানসিক কষ্ট করে চিকিৎসা দিয়ে এসেছেন। তখন বর্তমানের মত এতটা অবহেলার চিত্র দেখা যায়নি। বর্তমানে ১১ জন চিকিৎসক এখানে পোষ্টিং নিয়ে এসেছেন। প্রতিদিন নিয়মিত ভাবে চিকিৎসক ডিউটি বন্টন করা হয়ে থাকে। কিন্তু চিকিসকদের দায়িত্ব পালনে অবহেলার কারনে রোগিদেরা চিকিৎসা না পেয়ে ফিরতে বাধ্য হচ্ছেন। এতে হাসপাতালের উপর রোগিদের আস্থা হারাতে বসেছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুদেষ্ণা সরকার হাসপাতালে দায়িত্ব পাওয়ার পর থেকে তার সুদক্ষতার কারণে হাসপাতালের চিত্র পরিবর্তন হয়েছে। অবকাঠামোগত ও হাসপাতাল কমপাউন্ডের চিত্র নান্দনিক হয়েছে। চিকিৎসা সেবার মান উন্নয়নে আনা হয়েছে নতুন নতুন ব্যবস্থা। এতে রোগিদের আস্থা ফিরে আসলেও তার অনুপস্থিতি ও বিভিন্ন সময় সুযোগ কাজে লাগিয়ে কর্তব্যরত চিকিৎসকদের কারো কারো অবহেলায় চিকিৎসা সেবা থমকে যেতে বসেছে। ঘন্টার পর ঘন্টা রোগিরা বসে থাকলেও চিকিৎসকদের দেখা না পেয়ে তাদের অনেককে ফিরতে হয়ে থাকে।

বৃহস্পতিবার এমন অভিযোগের সত্যতা জানতে একদল সাংবাদিক হাসপাতালে গমন করেন। তখন বেলা পৌণে ১২ টা। হাসপাতালে গিয়ে দেখা যায় ইমার্জেন্সিসহ তাদের চেম্বারে কোন চিকিৎসক নেই। ইউএইচএ ছুটি নিয়ে বাড়িতে গেছেন। এসুযোগে চিকিৎসকরা কর্মস্থলে না থাকায় রোগিরা লাইনে বসে আসেন। অসংখ্য রোগির মধ্যে দুর্গাপুর গ্রামের হালিমা খাতুন, পারভীন, শ্রীকলস গ্রামের মর্জিনা খাতুন, আশাশুনির রাফেজা খাতুন, রহমত গাজী, জালাল গাজী, আবুল হোসেন, সিরাজ গাজীসহ রোগিরা জানান, তারা বেলা ১১ টা কিংম্বা আগে পরে হাসপাতালে এসেছেন। বেলা সোয়া ১ টা পর্যন্ত তাড়া অপেক্ষায় থাকলেও কোন চিকিৎসককে না পেয়ে অপেক্ষা করে রয়েছেন। অনেকে দীর্ঘক্ষণ অপেক্ষা করেও চিকিৎসকের খোজ না পেয়ে ফিরতে বাধ্য হয়েছে।

এব্যাপারে খবর নিতে ইউএইচএ ডাঃ সুদেষ্ণা সরকারের মোবাইলে রিং করলে বন্ধ পাওয়া যায়। সিভিল সার্জনের সাথে মোবাইলে কথা বললে তিনি সাংবাদিকদের জানান, ইউএইচএ ছুটিতে থাকায় আরএমও ডাঃ দীপন বিশ্বাস দায়িত্বে আছেন। তারা অনুপস্থিত থাকলে অভিযোগ পেলে আইনী ব্যবস্থা নেওয়া হবে। এরপর আরএমও দীপন বিশ্বাসের সাথে মোবাইলে কথা বললে তিনি জানান, তিনি দ্বিতীয় তলায় আছেন। ইমার্জেন্সিতে ২ জন চিকিৎসকের দায়িত্ব আছে। কোন ডাক্তার ইমার্জেন্সিতে নাই বললে তিনি বলেন, আমি আসছি, দেখি কি হয়েছে। কিন্তু তিনি দীর্ঘক্ষণ আসেননি। এব্যাপারে তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য উর্দ্ধতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করা হয়েছে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
দেবহাটায় স্বেচ্ছাসেবী সংগঠন ফেয়ার মিশনের বার্ষিক বনভোজন ও প্রীতিভোজ
পরবর্তী পোস্ট
১নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী জুলফিকার রহমান উজ্জলের মতবিনিময় সভা

রিলেটেড পোস্ট

রূপান্তরের আয়োজনে মানব  পাচার প্রতিরোধ ক্যাম্পেইন

এপ্রিল ১৯, ২০২৬

আশাশুনিতে ট্রাকলোডে চাঁদা না  পেয়ে ব্যবসায়ীকে পিটিয়ে জখম

এপ্রিল ১৯, ২০২৬

আশাশুনির বড়দলে পহেলা বৈশাখ উপলক্ষে জমজমাট সাংস্কৃতিক সন্ধ্যা...

এপ্রিল ১৯, ২০২৬

বুধহাটা পশ্চিম পাড়া জামে মসজিদ ও হেফজ খানায়...

এপ্রিল ১৮, ২০২৬

গদাইপুরে পহেলা বৈশাখ উপলক্ষে জমজমাট “সিরাজ সাংস্কৃতিক মেলা”...

এপ্রিল ১৮, ২০২৬

আশাশুনির বাঁকড়া সাঁকো নদীতে ভেসে গেছে //এমপি রবিউল...

এপ্রিল ১৮, ২০২৬

আশাশুনি উপজেলা ক্লাইমেট এ্যাকশন ফোরামের অর্ধ বার্ষিক সমন্বয়...

এপ্রিল ১৬, ২০২৬

আশাশুনির প্রতাপনগরে গভীর নলকূপ দেওয়ার নামে অর্থ আত্মসাতের...

এপ্রিল ১৬, ২০২৬

আশাশুনিতে কেন্দ্র সচিব ও  প্রতিষ্ঠান প্রধানদের নিয়ে সভা

এপ্রিল ১৬, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting