দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ৩০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি | দুপুর ২:৫৫
সাতক্ষীরা মেডিকেল কলেজ ছাত্রশিবিরের উদ্যোগে নাইট ক্রিকেট টুর্নামেন্ট...
তালায় টিসিবির পণ্য বিক্রয়ের উদ্বোধন
দেবহাটার গণ্ডি পেরিয়ে ফেয়ার মিশনের আন্তর্জাতিক যাত্রা
সাতক্ষীরায় ক্ষতিগ্রস্ত সড়ক নিয়ে ফেসবুকে পোস্ট, চিঠি পেল...
শাশুড়ির পরকিয়া ধরাই কাল হল পুত্রবধুর
সাতক্ষীরা সীমান্তে বিজিবির কঠোর সতর্কতা,পলাতক আসামি ঠেকাতে বাড়ানো...
হাইকোর্টের আদেশে নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ে দায়িত্ব নিলেন...
কালিগঞ্জে ইয়াবা সহ   মাদকের গডফাদার ওবায়দুল্লাহ আটক
যুবদল নেতা সুমনের নেতৃত্বে ১০ পিচ স্বর্নের বার...
চুনা ম্যানগ্রোভকে ওইসিএম স্বীকৃতিতে স্থানীয়দের সম্মতি
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
Uncategorized

আশাশুনির ১১ ইউপি’র নির্বাচন আজ

কর্তৃক kobirubel.satnadee জানুয়ারি ৫, ২০২২
জানুয়ারি ৫, ২০২২ ০ কমেন্ট 447 ভিউস

সচ্চিদানন্দদেসদয়,আশাশুনি থেকে: আজ (বুধবার) আশাশুনি উপজেলার ১১ ইউনিয়নে ইউপি নির্বাচন। নির্বাচনকে ঘিরে উৎসবের আমেজ বিরাজ করছে পাড়া মহল্লায়। তবে অনেকেই বলছেন ইউপি নির্বাচন উৎসবের আমেজ ছড়ালেও ভোট গ্রহণের সময় এগিয়ে আসার সাথে সাথে বাড়ছে উদ্বেগ উৎকণ্ঠা। ভোটারদের মধ্যে চলছে উত্তেজন আর চরম হিসাব-নিকাশ পাওয়া-না পাওয়ার সমীকরণ। ইতোমধ্যে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, শান্তিপূর্ণ নির্বাচনের লক্ষে নির্বাচন কমিশন ব্যাপক প্রস্তুতি গ্রহন করেছেন। আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা বেশ তৎপর। ইতিমধ্যে উপজেলা জুড়ে পুলিশি টহলও বেশ  জোরদার।  বিশৃঙ্খলা আর অপ্রীতিকর ঘটনা এড়ানোর স্বার্থে দিন-রাত কাজ করে যাচ্ছে পুলিশ। পুলিশের কর্মকর্তারা প্রত্যেক প্রার্থীর উপর সতর্ক নজরদারিসহ আইন ভঙ্গকরা হলে কঠোর ব্যবস্থা গ্রহণ করার হুশিয়ারী বার্তাও পৌঁছে দিচ্ছে বিভিন্ন প্রার্থীর কর্মী সমর্থকদের কাছে। পাশাপাশি ম্যাজিষ্ট্রেট ও  গোয়েন্দা বিভাগের সদস্যরাও রয়েছেন মাঠে। প্রশাসনের কড়া নজর রয়েছে প্রার্থী ও কর্মী-সমর্থকদের উপর।

সোমবার রাত ৮ পর  নির্বাচনী প্রচার-প্রচারণা শেষ হয়েছে। এলাকার আওয়ামী লীগের একাধিক প্রার্থী নির্বাচনে দাঁড়িয়ে থাকায় কে কাকে ভোট দিবে তা নির্নয় করতে পারছে না অনেক সাধারন ভোটার। আশাশুনির বুধহাটা ইউনিয়নে ছয়জন, কুল্যা ইউনিয়নে চারজন, দরগাহপুর ইউনিয়নে ছয়জন, বড়দলে সাতজন, আশাশুনি সদরে তিনজন, শ্রীউলায় তিনজন, খাজরায় সাতজন, আনুলিয়ায় তিনজন, প্রতাপনগরে ছয়জন ও কাদাকাটিতে চারজন চেয়ারম্যান প্রার্থী রয়েছে। এসব ইউনিয়নে আওয়ামী লীগের দলীয় প্রার্থী ছাড়াও জাতীয় পার্টি দুইটি ইউনিয়নে, ইসলামী আন্দোলন বাংলাদেশ চারটি ইউনিয়নে ও জাতীয় সমাজতান্ত্রীক দল (জাসদ) একটি ইউনিয়নে চেয়ারম্যান পদে দলীয় প্রতীকে নির্বাচনে অংশ নিয়েছেন। উপজেলার গড় হিসাবে প্রতি ইউনিয়নে আ.লীগের দলীয় প্রার্থীর (নৌকা প্রতীক) বিপক্ষে ৩ জন করে প্রার্থী জয়ের জন্য লড়াই করছেন বলে জানা গেছে। এলাকার ভোটারা জানান, নির্বাচন ঘিরে  প্রার্থীদের মধ্যে টান টান উত্তেজনা বিরাজ করছে।

আশাশুনির ১ নং শোভনালী ইউনিয়নে আওয়ামী লীগ, আওয়ামী লীগ বিদ্রোহী প্রার্থী ও জামায়ত সমর্থিত প্রার্থীর মধ্যে ত্রিমুখী লড়াই হবে বলে ভোটাররা জানান। ২ নং বুধহাটা ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী এবং বিএনপি (স্বতন্ত্র) প্রার্থীর মধ্যে লড়াই হবে। ৩ নং কুল্যা ইউনিয়নের আওয়ামী লীগের প্রার্থী এবং আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর মধ্যে, ৪ নং দরগাপুর ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী এবং আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর মধ্যে, ৫ নং বড়দল ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী এবং বিএনপির সমর্থিত প্রার্থীর মধ্যে,  ৬ নং আশাশুনি সদর ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী এবং আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর মধ্যে লড়াই হবে, ৭নং শ্রীউলা ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী এবং আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর মধ্যে লড়াই,  ৮নং খাজরা ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী এবং আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর মধ্যে,  ৯ নং আনূলিয়া ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী এবং বিএনপির সমর্থিত প্রার্থীর মধ্যে লড়াই, ১০ নং প্রতাপনগর ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী এবং জামায়াত সমর্থিত প্রার্থীর মধ্যে লড়াই হতে পারে বলে জানা গেছে। ১১ নং কাদাকাটি ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী এবং আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর মধ্যে লড়াই হবে বলে জানা গেছে।

আশাশুনি উপজেলা নির্বাচন কর্মকর্তা কামরুজ্জামান শিকদার জানান, উপজেলার ১১টি ইউনিয়নে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণের জন্য প্রস্তুতি নেওয়া হয়েছে।  উপজেলায় এই প্রথম ১ টি ইউনিয়নে (বুধহাটা) ইভিএম এর মাধ্যমে ভোট নেয়া হবে। নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে প্রতিটি কেন্দ্রে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করাসহ আনুষঙ্গিক সব ব্যবস্থা নেয় হয়েছে। নির্বাচনে কোন প্রার্থী আচরণবিধি লঙ্ঘন করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
২ টাকার বিনিময় পথশিশু ও ছিন্নম‚ল মানুষের মাঝে খাদ্য বিতরণ অব্যাহত
পরবর্তী পোস্ট
রোটারী ক্লাব অব রয়েল সাতক্ষীরার ফ্রি চক্ষু সিবির

রিলেটেড পোস্ট

কালিগঞ্জে বিএনপির সাংগঠনিক কার্যক্রম পরিচালনায় ৩ সদস্যের নতুন...

সেপ্টেম্বর ২৫, ২০২৬

দ্বিতীয় স্ত্রীর লাশ উদ্ধারের ঘটনায় শ্যামনগরে এমপি গাজী...

সেপ্টেম্বর ২১, ২০২৬

সাতক্ষীরায় যুবদলের নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে বিশাল আনন্দ...

সেপ্টেম্বর ২০, ২০২৬

মানব পাচার প্রতিরোধে সাতক্ষীরায় সক্রিয় কর্মী দলের দ্বি-মাসিক...

সেপ্টেম্বর ১৯, ২০২৬

সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে দুই দিনব্যাপী পরিচ্ছন্নতা ও সচেতনতা...

সেপ্টেম্বর ১৮, ২০২৬

সাতক্ষীরায় মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন

সেপ্টেম্বর ১২, ২০২৬

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় পৌর দীঘিতে মৎস্য...

সেপ্টেম্বর ১১, ২০২৬

সাতক্ষীরায় দই-মিষ্টির কারখানায় ভোক্তা অধিকারের অভিযান, দুই প্রতিষ্ঠানকে...

সেপ্টেম্বর ৮, ২০২৬

সাতক্ষীরা সরকারি কলেজে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা...

আগস্ট ২৭, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting