দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সোমবার | ৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৪শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি | দুপুর ১২:৪২
তালায় মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলার অভিযোগ, আটক...
তালায় মাদক কারবারিকে গ্রেপ্তার করতে গিয়ে ‘মব’ সৃষ্টি...
মধু পল্লীতে গাছতলায় শ্রেণিকক্ষ: ২৭১ শিশুর শিক্ষাজীবনে অনিশ্চয়তা
আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্স অনিয়মের আখড়া: জনভোগান্তি চরমে
দেবহাটায় অবৈধ বালু উত্তোলনে ৫০ হাজার টাকা জরিমানা,...
তালায় রাস্তায় বন্ধ করে একটি পরিবারকে উচ্ছেদের পাঁয়তারা
আশাশুনিতে ইট আত্মসাৎ ও অন্য রাস্তার ইটে কাজ...
কলারোয়ায় ইয়াবাসহ আটক: ৫ জনের কারাদণ্ড ও জরিমানা
সাতক্ষীরা জেলা মটর শ্রমিক ইউনিয়নের নির্বাচন সম্পন্ন: সভাপতি...
কিশোর গ্যাংয়ের অপতৎপরতা বৃদ্ধি, তা দমনে প্রয়োজনীয় প্রশাসনিক...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
আশাশুনি

আশাশুনির কাদাকাটি-হলদেপোতা টু প্রতাপনগর সড়কের বেহাল দশা

কর্তৃক kobirubel.satnadee জুলাই ২৭, ২০২১
জুলাই ২৭, ২০২১ ০ কমেন্ট 354 ভিউস

সচ্চিদানন্দদেসদয়, আশাশুনি প্রতিবেদক: আশাশুনি উপজেলার কাদাকাটি (হলদেপোতা) থেকে গোয়ালডাঙ্গা হয়ে প্রতাপনগর সড়কটি বেহাল দশায় পরিনত হয়েছে। সড়কটির হলদেপোতা থেকে তেঁতুলিয়া বাজার অংশে একাধিক স্থানে ধ্বস লেগে মূল সড়ক ভাঙতে শুরু করেছে। এছাড়াও পিচ পাথর উঠে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। দ্রুত সংস্কার না করলে সড়কটি ব্যবহার অনুপযোগি হতে পারে। এ সড়ক দিয়ে প্রতাপনগর, খাজরা, আনুলিয়া, বড়দল ও কাদাকাটি ইউনিয়নসহ বিভিন্ন এলাকার মানুষ সাতক্ষীরা জেলা শহর সহ দেশের বিভিন্ন প্রান্তে যাতায়াত করেন। সড়কটি দিয়ে এ্যাম্বুলেন্স, ট্রাক, নসিমন, করিমন, ইজিবাইক, মাহিন্দ্র, মটর ভ্যান, মোটরসাইকেলসহ বিভিন্ন ধরনের যানবাহন চলাচল করে। সড়কটির দু’পাশে যদুয়ারডাঙ্গা বাজার, তেঁতুলিয়া বাজার, গোয়ালডাঙ্গা বাজার, তুয়ারডাঙ্গা মৎস্য সেট, কাকবাসিয়া বাজার, গদাইপুর বাজার, কাপসন্ডা বাজার, চেউটিয়া বাজার, আনুলিয়া বাজার, বিছট বাজার, প্রতাপনগর বাজার, কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, মৎস্য সেট ও হাটবাজার অবস্থিত। সেখানের বাজারগুলোতে বিভিন্ন জিনিসপত্র ক্রয়-বিক্রয় হয়ে থাকে। এসব এলাকার অধিকাংশ মানুষ মৎস্য ঘেরের উপর নির্ভরশীল। এই রাস্তা দিয়ে মানুষ কোটি কোটি টাকার মৎস্য চিংড়ী বিদেশে রপ্তানী করার জন্য নিয়ে যান। কাজেই সড়কটিকে ব্যাস্ততম সড়ক হিসাবে ধরা হয়। তবে ব্যক্তিস্বার্থ চরিতার্থ করতে মুনাফা লোভি ব্যবসায়ী ও ব্যক্তিবর্গ সড়কের অবস্থার কথা তোয়াক্কা না করে ট্রাকে অতিরিক্ত মাল বহন করায় সড়ককে আরও নষ্ট করে চলেছে। অন্যপথে কিংবা নৌপথে মালামাল পরিবহন খরচ বেশী হওয়ায় ব্যবসায়ী ও অন্যরা এই সড়ক দিয়েই রাস্তার ধারণ ক্ষমতা ছাড়া অতিরিক্ত লোড নিয়ে ট্রাকসহ বিভিন্ন যানবাহনে তাদের মালামাল আনা নেওয়া করে আসছেন। সড়কের অধিকাংশ এলাকায় মৎস্য ঘের, পুকুর, খাল-বিল থাকায় বর্ষা মৌসুমসহ সকল সময় পানির ঢেউয়ে রাস্তার পার্শ্ববর্তী অংশ ক্ষয়ে যাচ্ছে। সড়কের পাশে আউট ড্রেন না থাকায় এবং সড়ক নির্মানের সময় প্যালা সাইটিং না দেওয়ায় সড়কটি অরক্ষিত হয়ে আছে। নানাবিধ কারণে সড়কের অনেক স্থানে মাটিতে ফাঁটল ধরে ধ্বস লেগেছে। মাটি সরতে শুরু করায় মূল সড়কের ইট বা সিলকোটে ফাঁটল ধরেছে। এছাড়াও অসংখ্য স্থানে রাস্তা বসে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। আর এহেন অবস্থায় অতিরিক্ত মাল বোঝাই করে এই পথে ট্রাক দ্রুত গতিতে চলাচল করায় সড়কের অবস্থা আরও শোচনীয় হয়ে পড়েছে। এভাবে চলতে থাকলে বর্ষার মৌসুম শেষ হওয়ার আগেই এ সড়ক চলাচলের জন্য একেবারেই অযগ্য হয়ে পড়বে। এমতাবস্থায় সড়কটি দ্রুত সংস্কারের মাধ্যমে ভোগান্তি থেকে পরিত্রাণ চায় ভুক্তভোগী এলাকাবাসী।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
ঝাউডাঙ্গায় মন্দিরের জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ
পরবর্তী পোস্ট
আশাশুনিতে মোবাইল কোর্টে জরিমানা

রিলেটেড পোস্ট

আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্স অনিয়মের আখড়া: জনভোগান্তি চরমে

অক্টোবর ৪, ২০২৬

আশাশুনিতে ইট আত্মসাৎ ও অন্য রাস্তার ইটে কাজ...

অক্টোবর ৪, ২০২৬

আশাশুনির ওসি আরিপ পুলিশ কন্ট্রোল রুমে বদলী

অক্টোবর ৩, ২০২৬

আশাশুনিতে জাতীয়তাবাদী মহিলা দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

অক্টোবর ৩, ২০২৬

আশাশুনিতে বজ্রপাতে কাঠমিস্ত্রী নিহত

অক্টোবর ২, ২০২৬

আনুলিয়ায় চাঁদাবাজী, হত্যার হুমকি, মাছ লুট ও জবর...

অক্টোবর ১, ২০২৬

আশাশুনির বুধহাটা ইভটিজিংয়ের প্রতিবাদ করায় পিটিয়ে জখম, দুজন...

সেপ্টেম্বর ৩০, ২০২৬

আশাশুনির প্রতাপনগরে ১০০ মিটার বেড়িবাঁধ নদীগর্ভে

সেপ্টেম্বর ২৮, ২০২৬

আশাশুনিতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাবেক চেয়ারম্যান আলিম মোল‍্যা...

সেপ্টেম্বর ২৭, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting