দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বৃহস্পতিবার | ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১০ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি | সকাল ১০:১০
ধর্মান্ধরা হামলে পড়েছে সাতক্ষীরা জেলা প্রশাসকের উপর 
শ্রীফলকাটিতে সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন পানির প্ল্যান্টের শুভ...
আলিপুর হইতে কুলিয়া বাজারে সড়কের দুপাশে অ-প্রয়োজনীয় অংশ...
আলিপুর হইতে কুলিয়া বাজারে সড়কের দুপাশে অ-প্রয়োজনীয় অংশ...
খানপুরের গৌরব: কামিল হাদিসে এ প্লাস পেয়ে বোর্ড...
সাতক্ষীরা জেলা প্রশাসকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ
বল্লী মুজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের...
শ্যামনগরে জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন ও কর্মপরিকল্পনা সভা...
শ্যামনগরে নাওয়াবেঁকী গণমুখী ফাউন্ডেশনের উদ্যোগে লবণসহিষ্ণু গাছের চারা...
শ্যামনগরের গোলাখালী দ্বীপে ‘সুন্দরবন ইকোপার্ক’ নির্মাণে সম্ভাবনাময় নতুন...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
আশাশুনি

আশাশুনিতে সুদখোর গ্রাম ডাক্তারের খপ্পরে চাউল ব্যবসায়ী

কর্তৃক kobirubel.satnadee নভেম্বর ১৪, ২০২১
নভেম্বর ১৪, ২০২১ ০ কমেন্ট 322 ভিউস

আশাশুনি প্রতিবেদক: আশাশুনির গোয়ালডাঙ্গা বাজারে সুদখোর গ্রাম ডাক্তারের খপ্পরে পড়ে সর্বশান্ত হতে বসেছে এক কিশোর চাউল ব্যবসায়ী। ১০ হাজার টাকায় দিনে ১০০ টাকা কর্জ নিয়ে ৫ মাসে ১ লক্ষ ২০ হাজার টাকার মামলার জালে আটকা পড়েছে জামালনগর গ্রামের সেলিম ফকির নামে ওই কিশোর।

সেলিমের বাবা মিজানুর রহমান ফকির জানান, সুদখোর গ্রাম ডাক্তার আরমিন ইসলাম সানা কেয়ারগাতি গ্রামের মতিয়ার রহমানের ছেলে। গত বছর ২৯ নভেম্বর সেলিম দিনে ১০০ টাকা চুক্তিতে ডাক্তারের কাছ থেকে আমার অজান্তে ১০ হাজার টাকা নেয়। অপরদিকে (৩০ জুন’২০ থেকে ৬/৯/২১) আরমিন সেলিমের দোকান থেকে বিভিন্ন সময় ২৮ হাজার ৬৭২ টাকার মালামাল বাকিতে নেয়। ডাক্তার সে টাকা সেলিমকে না দিয়ে তার সুদের ১৫ হাজার টাকা ও আসল ১০ হাজার টাকা ফেরৎ দেওয়ার জন্য তাকে চাপ দিতে থাকে। সেলিম উভয়ের দেনা-পাওনা সমন্বয় করে বিষয়টি নিঃষ্পত্তি করার কথা বললে ডাক্তার রাজী হয়না।

এরপর আরমিন তার হিসেবের খাতায় সেলিমের নেওয়া ১০ হাজার টাকার স্থলে ২৫ হাজার টাকা এবং তার নীচে আরও ২৫ হাজার টাকা বসিয়ে মোট ৫০ হাজার টাকা ঋণ দেখায়। এতেও সে তৃপ্ত না হয়ে সেলিমের জন্ম নিবন্ধনের কার্ডের ফটোকপি করে তার নীচের অংশে নিজে সাক্ষী হয়ে কেয়ারগাতি গ্রামের কোহিনুর গাইনের নাম উল্লেখ করে ৫ হাজার টাকা মাসিক সুদে আরও ২৫ হাজার টাকা ঋণ দেওয়া হয়েছে বলে দেখায়। একই কাগজে বিশেষ দ্রষ্ট্রব্যে দফে লিখে আরও ২৫ হাজার টাকা যোগ করে। ওই কাগজে সে নিজে সেলিমের নাম সাক্ষর করে ফাঁকা নন জুডিশিয়াল ষ্ট্যাম্প ( খ ঘ ৮০৪৬৫৮ ও ক ঞ ৩০৬১৫০৯) রাখা হয়েছে উল্লেখ করে। এছাড়াও একই কাগজে ২০/১/২১ ও ২৮/১/২১ তারিখে (২৫+২৫) ৫০ হাজার টাকা নেওয়া বলে উল্লেখ করা হয়েছে। এরপর আরমিন আমার কিশোর ছেলের বিরুদ্ধে ১১/১০/২১ ইং তারিখে হয়রানিমূলকভাবে সাতক্ষীরার বিজ্ঞ আমলী (৮ নং আশা:) আদালতে ১ লক্ষ ২০ হাজার টাকার সিআর- ২৬০/২১ নং মামলা দায়ের করেছে। আরমিন আমার কাছ থেকে নন জুডিশিয়াল ষ্ট্যাম্পে চুক্তিনামা করে ৩/২/২০১৫ তারিখে জমি বন্ধক রেখে ৫০ হাজার টাকা নেয়। পরে আমার সরলতার সুযোগ নিয়ে ভিন্ন দলিল ফটোকপি করার নাম করে চুক্তিনামার ১০০ টাকার ষ্ট্যাম্পটি নিয়ে যায়।

এ ব্যাপারে গ্রাম্য ডাক্তার আরমিন সানার কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি সেলিমের কাছে প্রকৃত ৫০ হাজার টাকা পাব। কিন্তু আদালতে ছোট টাকার মামলা নেয় না তাই ১ লক্ষ ২০ হাজার টাকার মামলা করেছি। সেলিম আমার কাছে কোন টাকা পাবে না। সে আমার টাকা দিবে না বলে আমার নামে মিথ্যা বলছে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
মুন্সিগঞ্জে মোটর ভ্যান সমিতির উদ্বোধন
পরবর্তী পোস্ট
চাপড়ায় সড়কে বালির স্তুপ, দুর্ঘটনায় আহত-৮

রিলেটেড পোস্ট

আশাশুনিতে মতপ্রকাশ ও ডিজিটাল মিডিয়া সাক্ষরতা বিষয়ক ‘ফ্রিড’...

জুন ২৪, ২০২৬

আশাশুনিতে সংঘবদ্ধ হামলার অভিযোগ, ৫ জনের বিরুদ্ধে আদালতে...

জুন ২৪, ২০২৬

রাফাতের রহস্যজনক মৃত্যুর ঘটনায় সুষ্ঠু তদন্ত ও বিচারের...

জুন ২৪, ২০২৬

আশাশুনিতে জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলা, আহত- ৪

জুন ২৩, ২০২৬

আশাশুনিতে পানি কমিটির সদস্যদের নিয়ে ওয়ার্কশপ অনুষ্ঠিত

জুন ২৩, ২০২৬

আশাশুনিতে ইউপি চেয়ারম্যানসহ ৬ জন গ্রেফতার

জুন ২১, ২০২৬

আশাশুনিতে নকল দুধ তৈরির জেলিসহ ট্রাক জব্দ

জুন ২০, ২০২৬

সাতক্ষীরায় একদিনে মিলল তিন মরদেহ

জুন ১৯, ২০২৬

সাতক্ষীরায় ঘূর্ণিঝড়কালীন স্বাস্থ্যঝুঁকি বিষয়ক মহড়া অনুষ্ঠিত

জুন ১৮, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting