দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বৃহস্পতিবার | ১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৩০শে সফর, ১৪৪৮ হিজরি | সন্ধ্যা ৭:৪৬
অপপ্রচার চালিয়ে শ্যামনগরে এক নারী এনজিও কর্মীকে ফাঁসানোর...
এবার এস এস সিতে হাবিবার সাফল্য
কালিগঞ্জ ডায়াবেটিক হসপিটাল ঘেরাও ও মানববন্ধন
সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে প্রাইম “ব্যাংক স্কুল ক্রিকেট ২০২৬”...
সুন্দরবনে বাঘের আক্রমণে ক্ষতিগ্রস্ত তিন পরিবারকে স্বাবলম্বী করল...
তালার মহান্দী- কাটবুনিয়া সড়ক নির্মাণকাজের উদ্বোধনে জেলা পরিষদ...
শ্রেণিকক্ষ থেকে কর্মসংস্থান: উচ্চশিক্ষায় ২+২ মডেলের বিপ্লব
খুলনায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে প্রস্তুতি সভা
আশাশুনির গোদাড়ায় তিনজনকে কুপিয়ে পালিয়ে যাওয়া প্রধান আসামি...
সাতক্ষীরার ক্রীড়াঙ্গনের উজ্জ্বল নক্ষত্র ইমাদুল হক খান
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
আশাশুনি

আশাশুনিতে সামাজিক দূরত্ব মানছে না কেউ

কর্তৃক kobirubel.satnadee এপ্রিল ২, ২০২১
এপ্রিল ২, ২০২১ ০ কমেন্ট 369 ভিউস

সচ্চিদানন্দদেসদয়, আশাশুনি প্রতিবেদক: দেশে ইতি মধ্যে করোনার দ্বিতীয় ঢেউ শুরু হয়ে গেছে।করোনার রাগাম টেনে ধরার জন্য ইতি মধ্যে ১৮ টি নিয়ম প্রতিপালন করার জন্য প্রঞ্জাপন জারি করা হয়েছে। করোনার মহামারি রোধে সামাজিক দূরত্ব নিশ্চিত করা জরুরি বলে সকলে মনে করছেন। কিন্তু চারদিকে তাকালে বোঝার উপায় নেই করোনার ঝুঁকিতে আছে দেশ। প্রতিদিন রীতিমতো বাজারে ভিড় জমাচ্ছে মানুষ। কেউ আসছে বাজার করতে, আবার কেউ কেউ অকারণেই ভিড় করছে। গাদাগাদি করে গায়ে গায়ে ঘেঁষে দাঁড়িয়ে পণ্য কিনছে। অন্যদেরও ঝুঁকির মধ্যে ফেলছে। সামাজিক দূরত্ব ও স্বাস্থ্য বিধি মেনে দোকান পাটে করা গেলেও আশাশুনির কোন জায়গায় স্বাস্থ্য বিধি মানা হচ্ছে না।মনে হচ্ছে সকলের ক্ষেত্রে রয়েছে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব উপেক্ষিত। আশাশুনি উপজেলার বিভিন্ন বাজারে দেখা গেছে, মানুষ অন্য স্বাভাবিক সময়ের মতোই বাজারে ভিড় করছে। সবার মুখে মাস্ক নেই। সামাজিক দূরত্ব কোনোভাবেই মানা হচ্ছে না। খাদ্যসহায়তা নিতে, ১০ টাকা কেজির চাল নিতেও মানা হচ্ছে না সামাজিক দুরত্ব। ব্যাংকে লোকে-লোকারণ্য, দীর্ঘ লাইন দেখে মনে হচ্ছে যেন করোনা ভাইরাস সম্পর্কে কোনো মাথাব্যাথাই নেই তাদের কারো।সামাজিক দূরত্ব বজায় রাখার সরকারি নির্দেশনা অমান্য করে যারা অহেতুক অকারণে বাইরে বের হচ্ছেন তাদের জরিমানা করছে ভ্রাম্যমাণ আদালত। তবুও অকারণে মানুষের বের হওয়া থামানো যাচ্ছে না। কয়েকটি বাজারে দেখা যায়, সাধারণ ক্রেতারা প্রতিটি দোকানেই ভিড় করে আছেন। বিক্রেতারাও হিমশিম খাচ্ছেন ক্রেতাদের চাহিদা মেটাতে। প্রতিটি দোকানে সাত-আটজন করে ক্রেতার উপস্থিতি নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। কাঁচাবাজার, মাছবাজার, নিত্যপণ্যের বাজারেও দেখা গেছে ক্রেতাদের গা ঘেঁষাঘেঁষি করে দাঁড়িয়ে পণ্য কেনার দৃশ্য।রমজান উপলক্ষে মানুষ দোকানের বাইরে দড়ি দিয়ে ঘিরে রাখা হলেও সেটা পেরিয়ে মানুষ দোকানে চলে আসছে জানিয়ে ব্যবসায়ীরা বলছেন, আমাদের পেটের তাগিদে দোকান খোলা রাখতে হচ্ছে। তবে সরকারি ঘোষণা মোতাবেক স্বাস্থ্য বিধি মানার চেষ্টা করছি। তবুও ক্রেতারা এতটাই ভিড় করে যা দেখে মনে হয়, দেশে কোনো বিশেষ পরিস্থিতি নেই। মানুষ নিজ থেকে সচেতন না হলে সরকার নানা পদক্ষেপ নিয়েও লাভ নেই বলে তারা মন্তব্য করেন।আশাশুনি উপজেলার বুধহাটা বাজারে রীতিমতো জনসমাবেশের উপস্থিতি দেখা গেছে এ খানে নেই কোন স্বাস্থ্য বিধি মানার প্রবনতা,মাস্ক পরার বাধ্যবাধকতা। বাজারটিতে হাজার হাজার মানুষের উপস্থিতিই জানান দেয়, করোনা তাদের কাছে কিছুই না। অনেকে গণমাধ্যমকর্মীদের কাছে প্রতিনিয়ত সচেতন লোকজন মোবাইল ফোনে জানাচ্ছেন, উপজেলার প্রতিটি এলাকায় সরকারি নির্দেশনা উপেক্ষা করে সবকিছুই চলছে অনেকটা স্বাভাবিকভাবে। পানের টেবিল থেকে শুরু করে কাপড়ের দোকান, কসমেটিক, জুতার দোকান, সেলুনের দোকান,স্বর্নকারের দোকান,এ্যলুমিনিয়ামের দোকান,শোরুম,চায়েরদোকান,হোটেল রেস্তোরা সব জায়গায় লংগন করা হচ্ছে স্বাস্থ্য বিধি।অভিঞ্জ মহল মনে করেন এই মূহুর্তে যদি স্বাস্থ্য বিধি ও জনসচেতনতা বাড়ানো না যায় তাহলে করোনার থেকে রেহাই পাবে না আশাশুনির বিভিন্ন অঞ্চল।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
দেবহাটায় মাস্ক পরায় উদ্বুদ্ধ ও ভ্রাম্যামান আদালত পরিচালনা
পরবর্তী পোস্ট
আশাশুনিতে বাঁধ ভাঙ্গার ফলে জীবন যাত্রার মান বিঘ্নিত

রিলেটেড পোস্ট

আশাশুনির গোদাড়ায় তিনজনকে কুপিয়ে পালিয়ে যাওয়া প্রধান আসামি...

আগস্ট ৪, ২০২৬

আশাশুনিতে সাবেক মাদ্রাসা শিক্ষার্থীর সার্টিফিকেট হারিয়ে যাওয়ায় থানায়...

আগস্ট ৩, ২০২৬

আশাশুনির বুধহাটায় জানাজা চলাকালে চেয়ারম্যান প্রার্থী এ্যাড. শহিদুলের...

আগস্ট ২, ২০২৬

 খোলপেটুয়া- কপোতাক্ষ নদী এখন বিএনপি – জামায়তের বালু...

আগস্ট ২, ২০২৬

আশাশুনির বুধহাটায় জানাজা চলাকালে চেয়ারম্যান প্রার্থী এ্যাডঃ শহিদুলের...

আগস্ট ২, ২০২৬

আশাশুনির ৯টি প্রতিষ্ঠানে এমপি মুহাদ্দিস রবিউল বাশারের পক্ষে...

আগস্ট ২, ২০২৬

আশাশুনিতে অবসরপ্রাপ্ত সেনা কল্যাণ সংস্থার কমিটি গঠন

আগস্ট ১, ২০২৬

আশাশুনির শ্রীউলায় গাঁজা ও নগদ টাকাসহ মাদক কারবারি...

আগস্ট ১, ২০২৬

বুধহাটায় দীর্ঘ ৩৬ বছর ইমামতির পর মাওলানা আব্দুল...

জুলাই ৩১, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting