দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সোমবার | ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৩ই সফর, ১৪৪৮ হিজরি | বিকাল ৩:৩৩
বহিষ্কৃত জামায়াত এমপি গাজী নজরুল গ্রেপ্তার
কালিগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় আহত পত্রিকা পরিবেশক
সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতি’ ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের...
সাতক্ষীরা জেলা ট্রাক মালিক সমিতির কমিটি থেকে একযোগে...
সাতক্ষীরায় শিবির কর্মীকে কুপিয়ে জখম
৭দিনেও মামলা হয়নি  সুমাইয়া হত্যার
কলারোয়ায় দুর্নীতিবিরোধী বিতর্ক ও রচনা প্রতিযোগিতার উদ্বোধন
দেবহাটায় আল-খিদমাহ ফাউন্ডেশনের মাদক বিরোধী র‌্যালী অনুষ্ঠিত
গুনাগারকাটি দরবার শরীফ জিয়ারত করলেন এম.পি রবিউল বাশার
শ্যামনগরে জলবদ্ধতায় ক্ষতির মুখে ফসলী জমি
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
আশাশুনিসাতক্ষীরা জেলা

আশাশুনিতে চিরস্তায়ী বন্দোবস্ত প্রাপ্ত সম্পত্তির সীমানা নির্ধারণ

কর্তৃক kobirubel.satnadee মার্চ ২০, ২০২৩
মার্চ ২০, ২০২৩ ০ কমেন্ট 417 ভিউস

আশাশুনি প্রতিবেদক:

আশাশুনি সদরের শ্রীকলস গ্রামে চিরস্থায়ী বন্দোবস্ত প্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা পরিবারের জমি মাপ জরিপ করে সীমানা নির্দ্ধারন করা হয়েছে। সোমবার (২০ মার্চ) বিকালে উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার, সদর ইউনিয়ন ভূমি অফিসের ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা, সদর ইউপি চেয়ারম্যানের উপস্থিতিতে স্থানীয় সার্ভেয়ার জমি মাপজোক করে সীমানা চিহ্নিত করে দেন।

শ্রীকলস গ্রামের বীর মুক্তিযোদ্ধা মৃত মুনছুর গাজীর ছেলে মিজানুর রহমান দিং শ্রীকলস মৌজায় এসএ ১ নং খতিয়ানে ৫২০, ৫৬৪ দাগে ভ‚মিহীন ও মুক্তিযোদ্ধা পরিবার হিসাবে ১২৩/৮৭-৮৮ ও ১১৬/৮৭-৮৮ চিরস্থায়ী বন্দোবস্ত কেসের মাধ্যমে ৫৮৪১ ও ৫৮১২ নং রেজিষ্ট্রী দলিল প্রাপ্ত হয়ে, নামপত্তন ও জমির খজনাদি পরিশোধ করে শান্তিপূর্ণ ভোগ দখল ও বসবাস করে আসছেন। ভ‚মি অফিস ২০১১ সালে ভুলবশতঃ জমির মধ্যে ২.০০ একর জমি একসনা বন্দোবস্ত প্রদান করেন সিরাহ গাজী দিং এর নামে। মিজানুর রহমান দিং ডিসি অফিসে মিস কেস ১৬/১২ (খাস) রুজু করলে বিজ্ঞ আদালত ডিসিআর বাতিল করেন।

এনিয়ে বিবাদী পক্ষ রিভিউ মামলা করলে প্রতিপক্ষ অতিঃ বিভাগীয় কমিশনার (রাঃ) খুলনা আদালতে ১৪/২০১৩ নং মামলা করলে স্থগিত আদেশ হয়, কিন্তু পরে বিজ্ঞ আদালত মামলাটি পুনরায় নিন্ম আদালতে প্রেরন করেন। আদেশের বিরুদ্ধে রিজিয়া দিং ভূমি আপীল বোর্ডে ৫-৬৯/২০১৩ (খাস) আপীল করেন, বিজ্ঞ আদালত ১০/৯/১৩ তারিখের তর্কিত আদেশের কার্যকারিতা স্থগিত করতঃ শুনানীর জন্য গ্রহন করেন। শুনানী শেষে ২৭৯/১৭ তাং আপীল বোর্ড আপীল মঞ্জুর করেন এবং বিভাগীয় কমিশনার (রাঃ) খুলনার মিস আপীল ১৪/১৩ মামলার ০১/০৯/১৩ তাং আদেশ রদ রহিত করেন এবং বাদী পক্ষের অনুকূলে রায় ঘোষণা করেন। কিন্তু সিরাজ দিং আপীল বোর্ডে মামলা চলমান থাকাকালীন মহামান্য হাইকোর্টে ২৬২১/১৪ রিট পিটিশান দাখিল করেন। হাইকোর্ট প্রতিবেদন চাইলে সহকারী কমিশনার (ভূমি), ইউএনও ও ডিসি মহোদয় প্রতিবেদন দাখিল করেন। যাতে বিবাদী মিজানুর দিং এর পক্ষে মতামত দেওয়া হয়। পরবর্তীতে মহামান্য হাইকোর্ট বিবাদীর দরখাস্ত যথার্থতা খুজে পেয়ে বাদীর দরখাস্ত নামঞ্জুর করেন এবং রুলটি বিনা খরচায় খারিজ করেন।

উল্লেখ্য, ইতিপূর্বে মিজানুর দিং দেং ০১/০৮ নং মামলা করলে বিজ্ঞ সহকারী জজ আদালত উক্ত জমি ইজারা প্রদানে চিরস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ দ্বারা বারিত করেন। এরপর মিজানুর দিং ১২/০৭/২০ তাং ইউনেও বরাবর ১২৫৪(ক) নং আবেদন করলে সার্ভেয়ার জমি মাপজরিপ করতঃ সীমানা নির্ধারন করে লাল পতাকা টানিয়ে জমি বুঝিয়ে দেন। এরপরও প্রতিপক্ষ সীমানা খুটি ও লাল পতাকা অপসারণ করলে প্রশাসনের পক্ষে পুনরায় সাইনেবোর্ড স্থাপন করে জমি বুঝিয়ে দেওয়া হয়। কিন্তু তারও প্রতিপক্ষ থেমে খাকেনি। নানা ষড়যন্ত্র করে আসছিল।

ইতিমধ্যে নদী খননের ফলে এলাকার জমির সীমানা নষ্ট হয়ে যায়। ফলে সোমবার সরকারি সার্ভেয়ার অমল কান্তি ঘোষ, সদর ইউনিয়ন ভূমি অফিসের ভূমি সহকারী কর্মকর্তা রনজিৎ কুমার মন্ডল, সদর ইউপি চেয়ারম্যান হোসেনুজ্জামান এর উপস্থিতিতে তাদের পরামর্শ মত স্থানীয় সার্ভেয়ার হাফিজুর রহমান জমি মাপ জরিপ করে জমির সীমানা নির্দ্ধারন করেন। তাদের দেখানো সীমানা বুঝে পেয়ে চিরস্থায়ী বন্দোবস্ত প্রাপ্ত পরিবার সাইন বোর্ড স্থাপন করেন।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
আশাশুনিতে সাবেক রাষ্ট্রপতি এরশাদের জন্মদিন পালন
পরবর্তী পোস্ট
আশাশুনিতে ৬০০ কৃষককে সার ও বীজ প্রদান

রিলেটেড পোস্ট

বহিষ্কৃত জামায়াত এমপি গাজী নজরুল গ্রেপ্তার

জুলাই ২৭, ২০২৬

সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতি’ ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের...

জুলাই ২৬, ২০২৬

সাতক্ষীরায় শিবির কর্মীকে কুপিয়ে জখম

জুলাই ২৬, ২০২৬

কলারোয়ায় দুর্নীতিবিরোধী বিতর্ক ও রচনা প্রতিযোগিতার উদ্বোধন

জুলাই ২৬, ২০২৬

দেবহাটায় আল-খিদমাহ ফাউন্ডেশনের মাদক বিরোধী র‌্যালী অনুষ্ঠিত

জুলাই ২৬, ২০২৬

গুনাগারকাটি দরবার শরীফ জিয়ারত করলেন এম.পি রবিউল বাশার

জুলাই ২৬, ২০২৬

আশাশুনিতে ফ্যামিলি কার্ডের তথ্য যাচাইকারী আবেদনকারীদের মৌখিক পরীক্ষা

জুলাই ২৬, ২০২৬

আশাশুনি উপজেলা জাতীয়তাবাদী ওলামা দলের আহ্বায়ক কমিটির অনুমোদন

জুলাই ২৬, ২০২৬

তালায় মিথ্যা অপবাদ দিয়ে জমি দখলের চেষ্টা

জুলাই ২৬, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting