দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শুক্রবার | ২রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ২১শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি | রাত ৮:৩১
সাতনদী পত্রিকার সম্পাদককে হুমকি: পাইকগাছা প্রেসক্লাবের নিন্দা ও...
আশাশুনিতে বজ্রপাতে কাঠমিস্ত্রী নিহত
শ্যামনগর উপজেলা নাগরিক উন্নয়ন ফোরামের নবগঠিত কমিটি ঘোষণা
ছেলে ও পৌত্রের নির্যাতনের অভিযোগে হাসপাতালে ৮০ বছরের...
কলারোয়ায় জলাবদ্ধতায় মানিকনগর প্রাথমিক বিদ্যালয়: ভোগান্তিতে শিক্ষার্থীরা
নগরঘাটায় ফুটবল টুর্নামেন্টের বিজয়ী দলের পুরস্কারের গরু-ছাগলের মাংসে...
আগরদাঁড়ী মাদ্রাসা ছাত্রশিবিরের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
সাতক্ষীরা জেলার সার্বিক উন্নয়ন অগ্রগতি ও সম্ভাবনা
পাইকগাছায় মাদক ও অপহরণ মামলার আসামিসহ গ্রেফতার ৪:...
পাইকগাছায় অসাধু চিংড়ি ব্যবসায়ীদের জরিমানা ও দেড় লাখ...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
আশাশুনি

আশাশুনিতে ইটবাহী ট্রাকের ভারে ভেঙ্গে পড়লো মরিচ্চাপ ব্রিজ

কর্তৃক kobirubel.satnadee মে ২৫, ২০২১
মে ২৫, ২০২১ ০ কমেন্ট 360 ভিউস

আশাশুনি প্রতিবেদক: আশাশুনিতে মরিচ্চাপ নদীর বেইলি ব্রিজ ভেঙে ইটবোঝাই ট্রাক নদীতে পড়ে গেছে, ফলে আশাশুনি উপজেলা সদরের সাথে সাতক্ষীরার যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। জনদূর্ভোগ চরম আকার ধারন করেছে। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে ইট বোঝাই ট্রাক মরিচ্চাপ সেতুর উপর দিয়ে যাওয়ার সময় ব্রিজটি ভেঙ্গে ইট বোঝাই ট্রাকটি নদীর চরে পড়ে যায়। এসময় ট্রাকে থাকা চার জনের কারও কোন ক্ষতি না হলেও ব্রিজে যাতয়াত বন্ধ হয়ে যায়। বিঘ্ন ঘটে  সাতক্ষীরা-আশাশুনি মেইন সড়কে চলাচল রত জনগনের। সরেজমিনে দেখা গেছে, আশাশুনি উপজেলার মরিচ্চাপ নদীর উপর বেইলি ব্রিজ দীর্ঘদিন ধরে জরাজীর্ণ অবস্থায় ছিল । কোনরকম জোড়াতালি দিয়ে সড়ক ও জনপথ বিভাগ চলাচলের উপযোগী করে তোলে। দীর্ঘদিন ধরে ব্রিজ সংস্কারের মাধ্যমে যোগাযোগ রাখা হয়েছিল এবং সড়ক ও জনপথ বিভাগের পক্ষ থেকে  ব্রিজের দুই পাশে সাইনবোর্ডের মাধ্যমে সতর্ক করা হয়েছিল ৫ টনের বেশি কোন যানবাহন ব্রিজের উপর দিয়ে যাতায়াত করতে পারবে না। প্রত্যক্ষদর্শীরা জানান, সেতু কর্তৃপক্ষ ক্ষতিগ্রস্ত ব্রিজে ১০ টনের বেশী মালামাল বহনে নিষেধাজ্ঞা জারী করলেও ইট ভাটার ট্রাক চালকরা সেটা মানেন না। সকালে উপজেলার শ্রীকলস গ্রামের আব্দুস সামাদের এমএমবি ইটভাটা থেকে প্রায় ১৮ টন ইট লোড নিয়ে ৩ টি ট্রাক সাতক্ষীরার দিকে রওয়ানা দেয়। এ সময় স্থানীয়রা সেতুর উপর দিয়ে না যাওয়ার জন্য ট্রাক চালকদের নিষেধ করেন। তার পরও তারা তাদের নিষেধ না শুনে ট্রাক গুলো নিয়ে ওই সেতুুর উপর দিয়ে যাওয়ার চেষ্টা করে। এক পর্যায়ে দ্বিতীয় ট্রাকটি (যশোর ট ১১-১৭৬৫) ওই ব্রিজের মাঝামাঝি স্থানে যাওয়ার পর বিকটশব্দে ব্রিজের শীট ভেঙ্গে ইট সহ নদীর চরে আটকে যায়। পরে সেখানে সব ধরনের যানবাহন পারাপার বন্ধ হয়ে যায়।  দুর্ঘটনা কবলিত ট্রাকের লোকজন তাদের ইট সরাতে দেখা যায়। বর্তমানে ব্রিজের শরু বীট দিয়ে অত্যন্ত ঝুঁকি নিয়ে সাতক্ষীরা-আশাশুনি সড়কে পায়ে হেটে যাতায়াত করছেন সাধারন যাত্রীরা।  ট্রাক ড্রাইভার সাতক্ষীরা শহরের ইটাগাছার নাইমুর রহমান জানান, তার ট্রাকে প্রায় ১৮ টন ইট বোঝাই ছিলো। তিনি আরো জানান, এরকম মালামাল নিয়ে তারা নিয়মিত যাওয়াত করে থাকলেও কোন সমস্যা হয়না। যত দ্রুত সম্ভব ট্রাকটি অপসারন করানোর চেষ্টা চলছে বলে তিনি জানান। এ বিষয়ে আশাশুনি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সভাপতি এবিএম মোস্তাকিম এর নিকট জানতে চাইলে তিনি  বলেন, আশাশুনি মরিচ্চাপ নদীর উপর বেইলি ব্রিজ দীর্ঘদিন ধরে অবহেলিত ছিল। কোনরকম সংস্কার করে এই উপজেলার সাথে সাতক্ষীরা জেলার যোগাযোগ রক্ষা করা হয়েছিল। কিন্তু ব্রিজে ভারী যানবাহন চলাচল নিষেধ এর পরেও অতিরিক্ত লোড নিয়ে ইট বোঝাই ট্রাক যাওয়ার ফলে বেইলি ব্রিজটি ভেঙে যাওয়ায় এ জনপদের মানুষ এখন চরম ভোগান্তিতে পড়েছে। আমি সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তার সাথে কথা বলেছি তিনি আশ্বস্ত করেছেন তিন থেকে চার দিনের মধ্যে ব্রিজটি মেরামত করা এবং যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক করা হবে। এ ব্যপারে উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে কথা হলে তিনি বলেন যত দ্রুত সম্ভব ভাঙ্গা যাওয়া স্থানটি পূর্ন সংস্কার করে জন সাধারন চলাচলের উপযোগী করা হবে। সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী ঘটনাস্থান পরিদর্শন করেছেন। তিনি ভাটা ও ট্রাক মালিকের সাথে কথা বলেছেন, ব্রিজের ভাঙ্গন স্থান সংস্কার করে দ্রুত চালু করার জন্য তিনি যথাযথ ব্যবস্থা নেবেন বলে আশ্বস্ত করেন।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
পারুলিয়ায় ঘূর্ণিঝড় ‘ইয়াস’ মেকাবেলায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত
পরবর্তী পোস্ট
রক্ষক যেখানে ভক্ষক!

রিলেটেড পোস্ট

আশাশুনিতে বজ্রপাতে কাঠমিস্ত্রী নিহত

অক্টোবর ২, ২০২৬

আনুলিয়ায় চাঁদাবাজী, হত্যার হুমকি, মাছ লুট ও জবর...

অক্টোবর ১, ২০২৬

আশাশুনির বুধহাটা ইভটিজিংয়ের প্রতিবাদ করায় পিটিয়ে জখম, দুজন...

সেপ্টেম্বর ৩০, ২০২৬

আশাশুনির প্রতাপনগরে ১০০ মিটার বেড়িবাঁধ নদীগর্ভে

সেপ্টেম্বর ২৮, ২০২৬

আশাশুনিতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাবেক চেয়ারম্যান আলিম মোল‍্যা...

সেপ্টেম্বর ২৭, ২০২৬

কাদাকাটিতে ডা. গাউসুল হক মোড়লের দাফন সম্পন্ন

সেপ্টেম্বর ২৭, ২০২৬

আশাশুনি ও প্রতাপনগরে জামায়াতের গণসংযোগ অনুষ্ঠিত

সেপ্টেম্বর ২৭, ২০২৬

মুক্তিযোদ্ধার ভাড়া দেওয়া দোকানে আগুন, তিন দিনেও মামলা...

সেপ্টেম্বর ২৩, ২০২৬

কৃষক পরিবার থেকে উঠে আসার গল্প 

সেপ্টেম্বর ২৩, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting