দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বৃহস্পতিবার | ১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৫শে জিলহজ, ১৪৪৭ হিজরি | রাত ১:৫৬
এখন টিভির প্রতিষ্ঠা বার্ষিকীতে ছাত্রদল নেতা বাপ্পী-শাহিনের শুভেচ্ছা
মুক্তিযোদ্ধারা দেশ ও জাতির শ্রেষ্ঠ সন্তান : জেলা...
চাঁদার দাবীতে তালায় সংখ্যালঘু নেতাকে মারধোর
চাঁদার টাকা না দিয়ে বিপাকে নায়েব
জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে নারকেলতলা ট্রাক শ্রমিক ইউনিয়নের...
পাইকগাছায় ৩ দিন ব্যাপী চিংড়ি চাষ প্রশিক্ষণ
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে তালতলা হাইস্কুলে আলোচনা সভা
খুলনায় পরিবেশ সুরক্ষা, মাদক ও বাল্যবিবাহমুক্ত সমাজ গঠনে...
পাইকগাছায় গণধোলাইয়ের পর যুবক আটক
মেঘনায় নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
কলারোয়া

আবারও বিতর্কে জড়ালেন কলারোয়ার আলোচিত নায়েব আনিসুর টাকার বিনিময়ে মিথ্যা প্রতিবেদন

কর্তৃক kobirubel.satnadee জুন ১১, ২০২৩
জুন ১১, ২০২৩ ০ কমেন্ট 396 ভিউস

নিজস্ব প্রতিবেদক: কলারোয়ার বামনখালী ইউনিয়ন ভূমি অফিসের (ভারপ্রাপ্ত) সহকারী নায়েব আনিসুর রহমানের বিরুদ্ধে মোটা অংকের টাকার বিনিময়ে আদালতে মিথ্যা প্রতিবেদন দাখিলের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী দেয়াড়া ইউনিয়নের মৃত আকরম আলীর ছেলে গোলাম রসুল জানান, গত ২৫ জানুয়ারী উপজেলার দেয়াড়া গ্রামের মামলাবাজ আবু বাক্কার খান পূর্ব শক্রতার জেরে কোন ঘটনা ছাড়াই মিথ্যা গল্প রচনা করে আমাদের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করে। ঐ মামলার সুষ্ঠু তদন্তের জন্যে বিজ্ঞ আদালত (১৪৫ ধারা) তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল করতে ইউনিয়ন ভূমি অফিসের নায়েব আনিছুর রহমানকে নির্দেশ দেন। কিন্তু তিনি কৌশলে মামলার বাদীর সাথে মোটা অংকের টাকার বিনিময়ে সরেজমিনে তদন্ত ছাড়াই আইনের প্রতি শ্রদ্ধা না দেখিয়ে আদালতে আসামিদের বিরুদ্ধে মিথ্যা তদন্ত রিপোর্ট পেশ করেন। গোলাম রসুল আরো জানান, তদন্তের জন্য নায়েব আমাদেরকে কোন ধরনের নোটিশ দেন নাই। এমনকি কোন দিন নালিশি জমির সরেজমিনে তদন্ত করেননি বলে আমরা জানতে পেরেছি। আমারা নালিশি জমি দীর্ঘদিন যাবত ক্রয় সূত্রে ভোগ দখল করে আসছি। বাদী পক্ষের সাথে কখনো কোন রকম ঝামেলা সৃষ্টি হয়নি। আমাদের মূল দলিল ও এসএ রেকর্ড আছে। ভুলবশতঃ ৯০ এর রেকর্ড না থাকার কারণে বিজ্ঞ আদালতে রেকর্ড সংশোধনী মামলা, ল্যান্ড সার্ভে ও সিভিল মামলা চলমান আছে। যার মামলা নং ৭২/১০। মিথ্যা তদন্ত প্রতিবেদন দাখিলের বিষয়টি জানতে পেরে গণমাধ্যম কর্মীদের কাছে এমনটাই দাবি করেছেন হয়রানির শিকার হওয়া ভুক্তভোগী ওই পরিবারের সদস্যরা। এ সময় ওই এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার লোকজনও এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে সঠিক তদন্ত করার দাবি জানান। মামলার বাদী আবু বক্কার জানান, আমার ৯০ এর রেকর্ড আছে, কিন্তু জমির দখল নাই। এ বিষয়ে অভিযুক্ত নায়েব আনিসুর রহমান জানান, আইন মেনেই ১৪৫ ধারার তদন্ত প্রতিবেদন দাখিল করেছি। কোন মিথ্যা প্রতিবেদন দাখিল করিনি। উল্লেখ্য; নায়েব আনিসুর রহমান তালা সদর ইউনিয়ন ভূমি অফিসে দায়িত্বে থাকাকালীন তার নানা অনিয়মের প্রতিবেদন বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ হওয়ার পর তাকে কলারোয়ার বামনখালি ইউনিয়ন ভূমি অফিসে বদলি করা হয়।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
জমি দখল করতে মরিয়া হয়ে উঠেছে ডাক্তার আমিরুল শেখ
পরবর্তী পোস্ট
সন্ত্রাসবাদ ও উগ্রবাদ বিরোধী জনসচেতনতামূলক পথনাটক ‘মুখোশ’র প্রদর্শনী ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম’র উদ্যোগে

রিলেটেড পোস্ট

মুক্তিযোদ্ধারা দেশ ও জাতির শ্রেষ্ঠ সন্তান : জেলা...

জুন ১০, ২০২৬

সাতক্ষীরা সীমান্তে ১৩ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ

জুন ৯, ২০২৬

সরকারী আদেশ উপেক্ষা করে কলারোয়ার ধানদিয়ায় রাস্তার উপর...

জুন ৯, ২০২৬

কলারোয়ায় সর্বস্তরের মানুষের ভালবাসায় সিক্ত হলেন-হাবিব

জুন ৫, ২০২৬

জেলা পরিষদের প্রশাসক হাবিবকে প্রেসক্লাব নেতৃবৃন্দের শুভেচ্ছা

জুন ৪, ২০২৬

কলারোয়ায় ইভটিজিং ও শিশু নির্যাতন প্রতিরোধ বিষয়ে আলোচনা...

জুন ৪, ২০২৬

সাবেক এমপি মুজিবুর গ্রেপ্তার

জুন ৩, ২০২৬

সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হলেন হাবিবুল ইসলাম হাবিব

জুন ৩, ২০২৬

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হলেন হাবিব কন্যা অরনী

জুন ২, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting