দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বৃহস্পতিবার | ১লা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ২০শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি | দুপুর ২:৪১
স্বর্ণ ছিনিয়ে নেওয়ার ঘটনায় সাতনদীতে সংবাদ প্রকাশ: যুবদল...
সাতক্ষীরায় হ্যাণ্ডকাপ পরা অবস্থায় আদালত চত্ত্বর থেকে পালানোর...
আশাশুনির বুধহাটা ইভটিজিংয়ের প্রতিবাদ করায় পিটিয়ে জখম, দুজন...
খুঁটিতে বাঁধা বাবা, পাশে ছোট্ট তুবা— বদলে যেতে...
গুরুতর অসুস্থ কে এম মোজাহিদুল ইসলাম প্রিন্স: চিকিৎসকদের...
শ্যামনগরে জলবায়ু সচেতনতা ক্যাম্পেইন ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
দেবহাটা সখিপুরের মেম্বার নজরুলের উদ্যোগে শিশুদের মাঝে খেলাধুলার...
সাতক্ষীরায় নদীকৃত্য দিবস পালিত দখল-দূষণমুক্ত জীবন্ত নদীর দাবি
তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকীতে সাতক্ষীরা রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের আনন্দ...
নবারুন স্কুলের বহিস্কৃত প্রধান শিক্ষক মালেক গাজীর বিরুদ্ধে...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
খুলনা

আবারও খুলনা রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার সম্মাননা পেলেন সাতক্ষীরার কাজী মনিরুজ্জামান

কর্তৃক kobirubel.satnadee সেপ্টেম্বর ১৯, ২০২৩
সেপ্টেম্বর ১৯, ২০২৩ ০ কমেন্ট 399 ভিউস

আরিফুল ইসলাম আশা: টানা তৃতীয় বারের মত খুলনা রেঞ্জের শ্রেষ্ঠ এসপি হলেন সাতক্ষীরার পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান পিপিএম। মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) সকালে খুলনা রেঞ্জ অফিসের সভাকক্ষে রেঞ্জ ডিআইজি মঈনুল হক বিপিএম-বার, পিপিএম এর সভাপতিত্বে অনুষ্ঠিত আগষ্ট মাসের ক্রাইম কনফারেন্সে সাতক্ষীরার পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান পিপিএম কে রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার হিসেবে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়। এর আগে পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান পিপিএম জুন ও জুলাই মাসেও খুলনা রেঞ্জের শ্রেষ্ঠের শ্রেষ্ঠ পুলিশ সুপার হিসেবে সম্মাননা পেয়েছিলেন। আগষ্ট মাসেও পুরুস্কার পেয়ে তিনি খুলনা রেঞ্জে টানা তৃতীয় বারের মতো শ্রেষ্ঠ পুলিশ সুপার হলেন। সভায় আগষ্ট মাসে অপরাধ দমন ও সঠিক সময়ের ভিতরে সুচারু তদন্ত কাজ সম্পন্ন করে খুলনা রেঞ্জের শ্রেষ্ঠ সার্কেল হিসাবে পুরুস্কার পেয়েছেন সাতক্ষীরা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মীর আসাদুজ্জামান। রেকর্ডব্রেক পরিমান মাদক উদ্ধার ও ৫৭ টি সাজা প্রাপ্ত আসামী আটক করে সাতক্ষীরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. মহিদুল ইসলাম খুলনা রেঞ্জের শ্রেষ্ঠ ওসি হিসেবে পুরুস্কার পেয়েছেন। সভায় রেঞ্জ ডিআইজি সাতক্ষীরা থানার ওসি মহিদুল ইসলামের হাতে শ্রেষ্ঠ ওসির পুরুস্কার তুলে দেন। এছাড়া খুলনা রেঞ্জের শ্রেষ্ঠ সাব-ইন্সপেক্টর হিসাবে পুরুস্কার পেয়েছেন সাতক্ষীরা থানার এসআই হাফিজ। এসআই হাফিজুর রহমান আগষ্ট মাসে সাতক্ষীরা থানা এলাকায় অভিযান চালিয়ে ৮ কেজি ৫০০ গ্রাম ভারতীয় রুপা উদ্ধার করেছে, ৫৫ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী আটক করেছেন, ১১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক করেছেন, ১৫ বোতল বিদেশী মদ উদ্ধার, জিআর মামলার ৬ জন আসামী, সিআর মামলার ৪ জন আসামী ও ১৩ জন সাজা প্রাপ্ত আসামীকে আটক করেছেন তিনি। এছাড়াও এসআই হাফিজ ২ জন ভিক্টিম উদ্ধার করেছেন ও ১৫ টি রিকল নিষ্পত্তি করে খুলনা রেঞ্জের শ্রেষ্ঠ সাব-ইন্সপেক্টর হয়েছেন। এছাড়া শ্রেষ্ঠ এএসআই হিসাবে সাতক্ষীরা থানার এএসআই শাহানুর রহমান খুলনাা রেঞ্জের শ্রেষ্ঠ এএসআই হিসাবে পুরুস্কার পেয়েছেন। এএসআই শাহানুর ছুটিতে থাকায় তার পক্ষে সাতক্ষীরা থানার ওসি মহিদুল ইসলাম রেঞ্জ ডিআইজির নিটক থেকে পুরুস্কার গ্রহণ করেন। অপরাধ পর্যালোচনা সভায় খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ) নিজামুল হক মোল্যা, অতিরিক্ত ডিআইজি (অপারেশন) হাসানুজ্জামান, অতিরিক্ত ডিআইজি (ক্রাইম এন্ড ম্যানেজমেন্ট) জয়দেব চৌধুরী, খুলনা রেঞ্জ অফিসের পুলিশ সুপারগণ, খুলনা রেঞ্জের দশ টি জেলার পুলিশ সুপার গণ সহ রেঞ্জ অফিসের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা গণ উপস্থিত ছিলেন।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
বিএনপির কিছু যায়-আসে না, শমসের-তৈমুর প্রসঙ্গে মির্জা ফখরুল
পরবর্তী পোস্ট
সড়কের উপর বালু রাখায় ভ্রাম্যমান আদালতে জরিমানা

রিলেটেড পোস্ট

৪ হাজার ২৬১ কোটির রেলপথ, গন্তব্যে ছুটছে মাত্র...

সেপ্টেম্বর ২৮, ২০২৬

খুলনা মেডিকেলে বিভাগীয় প্রধান নিয়োগের প্রতিবাদে ইন্টার্নদের কর্মবিরতি

সেপ্টেম্বর ২৬, ২০২৬

ডাম্পিং গ্রাউন্ড না থাকায় গ্যারেজে পড়ে নষ্ট কোটি...

সেপ্টেম্বর ২৪, ২০২৬

ভৈরবের ভাঙনে ঘরহারা মানুষ, এবার মেয়েদের বিয়েতেও বাধা

সেপ্টেম্বর ২৩, ২০২৬

ভাত চুরির অভিযোগ থেকে আজমুলের মৃত্যু: ৬০ ঘণ্টা...

সেপ্টেম্বর ২১, ২০২৬

সেপ্টেম্বর ১৪, ২০২৬

সরকারি সরবরাহে ওষুধ, তবু বাইরে থেকে কিনছেন রোগীরা

সেপ্টেম্বর ৮, ২০২৬

খুমেকের ক্যান্টিনে ‘অদৃশ্য’ হাত, মিলছে না মালিকের হদিস

সেপ্টেম্বর ৭, ২০২৬

খুলনায় ডাবের দামে পুড়ছে পকেট

সেপ্টেম্বর ৫, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting