দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বৃহস্পতিবার | ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৭ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি | রাত ১২:১২
মনিরামপুরে ৩ হাজার ৮৮০ কৃষকের হাতে প্রণোদনা
অন্ধ ঘোড়ার দেখভাল করা কলেজছাত্র সোহানের পাশে তারেক...
শ্যামনগরে ফুটবল ম্যাচ শেষে সংঘর্ষ, আহত-৫
শ্যামনগরে ৫ লাখ টাকা চাঁদা না দেওয়ায় মাছের...
তালায়  সড়ক দূর্ঘটনায় স্কুল ছাত্র নিহত
শ্যামনগরে শিবিরের বিক্ষোভ মিছিল
ঈশ্বরীপুরে সাইবার ইউজার দলের ২১ সদস্য বিশিষ্ট কমিটি
সাতক্ষীরায় কৃষি কর্মকর্তার বিরুদ্ধে চার লাখ টাকার দূনীতি...
কালিগঞ্জে মাছের ঘের থেকে যুবকের মরদেহ উদ্ধার, পরিবারের...
কালিগঞ্জে ধান-চাল সংগ্রহে কর্মকর্তাদের কোটি টাকা ঘুষ বানিজ্য
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
আন্তর্জাতিক

অবশেষে প্রকাশ্যে এসেই একনায়ক কিম প্রমাণ করলেন তিনি মরেন নাই

কর্তৃক kobirubel.satnadee মে ২, ২০২০
মে ২, ২০২০ ০ কমেন্ট 364 ভিউস

সব জল্পনার অবসান ঘটিয়ে এ বার প্রকাশ্যে এলেন উত্তর কোরিয়ার একনায়ক শাসক কিম জং-উন। শুক্রবার (১ মে) দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএ একটি কারখানা উদ্বোধন অনুষ্ঠানে তিনি যোগ দিয়েছেন বলে খবর প্রচার করেছে।

কেসিএনএ’র বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, শুক্রবার রাজধানী পিয়ংইয়ংয়ের কাছাকাছি সাঞ্চিয়ন নামক স্থানে একটি সার কারখানার উদ্বোধন করেছেন কিম। এসময় তার সঙ্গে বোন কিম ইয়ো-জং ও রাষ্ট্রের শীর্ষস্থানীয় কর্মকর্তারা ছিলেন। ফিতা কেটে কারখানাটি উদ্বোধনী করেন কিম। এসময় উপস্থিত কর্মকর্তা, ব্যবসায়ী ও অতিথিরা উচ্ছ্বাসে ফেটে পড়েন।

গত ১২ এপ্রিলের পর থেকে প্রকাশ্যে দেখা যাচ্ছিল না উত্তর কোরিয়ার এই একনায়ক শাসককে। গুজব ওঠে কিম মারা গেছেন।

গত ১৫ এপ্রিল পিতামহ এবং উত্তর কোরিয়ার প্রতিষ্ঠাতা কিম ইল সুংয়ের জন্মদিন অনুষ্ঠানেও অনুপস্থিত ছিলেন কিম। বিষয়টি গুজবের আগুনে ঘি ঢালে।

এরপর গত সপ্তাহে কোরিয়ান পিপলস রেভুল্যুশনারি আর্মির ৮৮তম বার্ষিকীর মতো গুরুত্বপূর্ণ অনুষ্ঠানেও দেখা যায়নি কিমকে। এসব বিষয়কে নজরে এনে কিম মারা গেছেন আশঙ্কার খবর প্রকাশ করে কয়েকটি সংবাদমাধ্যমে।

এরইমধ্যে প্রতিবেশী দেশ দক্ষিণ কোরিয়ার গণমাধ্যম কোরিয়া জংআং ডেইলি জানায়, করোনায় আক্রান্ত হয়েছে কিমের এক নিরাপত্তারক্ষী। আর এ কারণেই বেশ কয়েকদিন ধরে আইসোলেশনে রয়েছেন কিম।

এছাড়া নিউইয়র্ক পোস্টসহ কিছু সংবাদ মাধ্যম জানায়, গত বছরের আগস্ট থেকে হৃদযন্ত্রের বিভিন্ন সমস্যায় ভুগছেন কিম। এপ্রিলের শুরুতে পায়েকতু নামের এক পাহাড়ি এলাকা থেকে ঘুরে আসার পর থেকেই তার সেই সমস্যা আরও প্রকট হয়। সেজন্য করোনাকালে সতর্কতাস্বরূপ আড়ালে গিয়ে থাকছেন কিম। তবে কিমের মৃত্যু বা অসুস্থতার খবর সব সময়ই উড়িয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

গত সোমবার হোয়াইট হাউসে নিয়মিত ব্রিফিংয়ের সময় কিমের ব্যাপারে ট্রাম বলেছেন, হ্যাঁ, কিম কেমন আছেন আমি জানি। কিন্তু এ ব্যাপারে এখনই আমি কিছু বলব না। আমি আশা করি, তিনি ভালো আছেন। খুব দ্রুতই আপনারাও তার ব্যাপারে জানতে পারবেন। আমি কেবল তার শুভ কামনা করছি।

শুক্রবার প্রকাশ্যে এসে মৃত্যুর গুঞ্জনকে মিথ্যা প্রমাণিত করলেও এই ২০ দিন কেন বিশ্ববাসীর আড়ালে ছিলেন কিম তা নিয়ে প্রশ্ন থেকেই গেল।

পূর্বপশ্চিমবিডি

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
মুন্সীগঞ্জ থানার ওসি করোনায় আক্রান্ত
পরবর্তী পোস্ট
কেনো তবে দুশ্চিন্তা?

রিলেটেড পোস্ট

ভারতের মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন আ.লীগের সাবেক এমপি...

জুন ২৭, ২০২৬

প্রিপেইড মিটারে রিচার্জ সংকট, সাতক্ষীরায় ওজোপাডিকো কার্যালয়ে গ্রাহকদের...

জুন ৮, ২০২৬

আমি যা বলবো, নেতানিয়াহু সেটাই করবেন: ট্রাম্প

মে ২০, ২০২৬

মাথা উঁচু করে দ্রুত ফিরব: আনন্দবাজারকে শেখ হাসিনা

মে ১৯, ২০২৬

৬৮ হাজার টন ডিজেল নিয়ে রাতে আসছে আরও...

এপ্রিল ১৪, ২০২৬

মোস্তাফিজ ইস্যুতে দুঃখ প্রকাশ আইপিএল চেয়ারম্যানের

এপ্রিল ২, ২০২৬

এবার আকাশসীমা ব্যবহারে যুক্তরাষ্ট্রের অনুরোধ প্রত্যাখ্যান করলো অস্ট্রিয়া

এপ্রিল ২, ২০২৬

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলা ‘তুচ্ছ’, ‘আরও বিধ্বংসী’ জবাবের হুঁশিয়ারি ইরানের

এপ্রিল ২, ২০২৬

ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন ঘাঁটি শত্রুদের নাগালের সম্পূর্ণ...

এপ্রিল ২, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting