দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বৃহস্পতিবার | ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১০ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি | রাত ৮:৪৮
সাতক্ষীরা জেলা প্রশাসকের বক্তব্য বিকৃত করার অপচেষ্টায় জেলা...
কুলিয়ায় সিএসএল প্রজেক্টের সমাপনী অনুষ্ঠান
বহেরা এ.টি মাধ্যমিক বিদ্যালয়ে স্কাউটের দীক্ষা অনুষ্ঠান
বিদায় সংবর্ধনায় সম্মানিত হলেন প্রধান শিক্ষক রাশিদ
সাতক্ষীরায় প্রশিক্ষিত নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ
পাইকগাছায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, সার ও বৃক্ষ...
শ্যামনগরে কৃষি পুনর্বাসন প্রণোদনা কর্মসূচির আওতায় নারিকেলের চারা...
নোয়াখালীতে আবাসিক হোটেলে ডিবির অভিযান, আটক- ১৪
কাঠালতলা বাজার কমিটির নির্বাচন সম্পন্ন
নির্যাতিতদের সমর্থনে নোয়াখালীতে ‘অধিকার’র র‍্যালি ও আলোচনা সভা
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
তালানির্বাচিত খবরলিড নিউজসাতক্ষীরা জেলা

সমবায় কর্মকর্তা অজয় ঘোষ এখন ভূমিদস্যুদের নেতা

কর্তৃক kobirubel.satnadee আগস্ট ৭, ২০২২
আগস্ট ৭, ২০২২ ০ কমেন্ট 680 ভিউস

হাবিবুর রহমান: তালায় হাইব্রিড আওয়ামী লীগের পাতিনেতা, চরমপন্থী বাহিনীর সদস্য, সরকারী কর্মচারীদের সমন্বয়ে গঠিত ভূমিদস্যু, দখলবাজ, চাঁদাবাজ ও টেন্ডারবাজদের কব্জায় রসাতলে গিয়েছে তালা উপজেলা। তাদের ত্রাসের রাজত্ব কায়েম করতে গঠিত করেছে তৎকালীন চরমপন্থী বাহিনীর সদস্য ও বিশেষ বাহিনী নিয়ে দুটি স্পেশাল টিম। এমনকি এসকল সরকারী কর্মচারীদের সরব উপস্থিতির দেখা মেলে বিভিন্ন দলীয় অনুষ্ঠানেও।
তালা উপজেলা জুড়ে ত্রাসের রাজত্ব কায়েম করতে আওয়ামী লীগের পাতিনেতা, চরমপন্থী বাহিনীর সদস্য, সরকারী কর্মচারীদের নিয়ে গঠিত তালিকায় রয়েছে আওয়ামী লীগের বহিস্কৃত নেতা ও আলোচিত লুৎফর নিকারী হত্যা মামালা প্রধান আসামী, ভ‚মিদস্যুদের গডফাদার সরদার গোলজার, শফি সরদার, শিমুল, তৎকালীন চরমপন্থী বাহিনীর সেকেন্ড ইন কমান্ড সিরাজুল মোড়ল, উপজেলা সমবায় অফিসের কর্মকর্তা অজয় কুমার ঘোষ, উপজেলা নির্বাহী অফিসের হিসাব সহকারী মনিরুজ্জামান মনির সহ আরও অনেকে।
উপজেলা সমবায় অফিসের কর্মকর্তা ও ঘোষ নগর গ্রামের অমল ঘোষের পুত্র অজয় কুমার তালায় সরকারী চাকুরী করে। সেই সুবাদে দখলবাজদের সাথে আতাঁত করে জমি জবর দখল করে হয়েছেন কোটিপতি। এই অজয় কুমার তালা উপজেলা সমবায় অফিসকে গড়ে তুলেছেন নিজের মত করে। সেখানে সরকারী কোন সুবিধা নিতে গেলে তাকে দিতে হয় বিশেষ অংকের অর্থ। সমবায় অফিসে সমিতির লাইসেন্স ও লাইসেন্স আপডেট করতে গেলে ফাইল প্রতি ৩০-৪০ হাজার টাকা না দিলে কাজ না হয়ে ঝুলে থাকবে। এমনকি সরকারী ওই অফিসে দিনে ও রাতে গোপনে-প্রকাশ্য বৈঠক করেন তালা ক্ষমতাশালী ভ‚মিদস্যুরা। তালা রাজ্জাক ডেকোরেটর ও সমবায় অফিসে হলো ভ‚মিদস্যুদের বৈঠকখানা। এসকল ভ‚মিদস্য‚রা বিবাদমান জমির মালিক দুই পক্ষের সাথে আলোচনা বসেন মীমাংশার নাম করে। পরে বিবাদমান জমি তাদের নিজেদের নামে লিখে নেয় তালার এই ভূমিদস্যুরা। এরপর করা হয় দখল কার্যক্রম। তার চলমান প্রক্রিয়া হিসেবে তালা উপজেলা হাসপাতালে সামনে ও টেলিফোন এক্সচেজ্ঞ অফিসের পিছে ৩ একর জমি জবর দখল করার বিশেষ উৎসবে মেতে উঠেছেন এই সকল ভূমিদস্যুরা। যার সাথে সরাসরি অজয় কুমার ঘোষ জড়িত। প্রকাশ থাকে যে, জরীপ ৩৫ ডিপি ২০৬৫ খতিয়ানে ২.৯৩ একর জমির পুরো জাল জালিয়াতির আশ্রয় নিয়ে দখল করার চেষ্টা করছে তারা। উক্ত খতিয়ানে ১ নং ক্রমিকে আকিমুদ্দীন শেখ এর নামের নিচে গ্রুপ লাইন টানা এবং অত্র খতিয়ানে আবুল কাশেম গংদের কোন দখল নাই। জরীপে ৩১ ধারা শেষে যা প্রিন্টে চলে যায়। কিন্তু জাল-জালিয়াতির মাধ্যমে পর্চা সৃষ্টি করে জমির রেষ্ট্রিঃ করে নাম পত্তন করেছে অজয়। জমি দখলে না থাকলে জমির নিবন্ধন ও নামপত্তন করা যায়না। কিন্তু তারপরও জাদুবলে অজয় এসএ ১৪৩ নং খতিয়ানের ২৭৭ দাগের ২.৯৩ একর জমির মধ্যে ৬ শতক জমি নিজ নামে নিয়েছে প্রশাসনিক ঝামেলা সামাল দেয়ার জন্য।
অজয় কুমার ঘোষ তার আপন কাকা মাষ্টার দুলাল ঘোষের কয়েক ১ একর ৭৪ শতক ভিটা বাড়ি ও ১২ বিঘা ঘেরের জমি জোর প‚র্বক দখল করে নিয়েছে। এর পাশপাশি অজয় কুমার ঘোষ তালার স্থানীয় হওয়ার সুবাদে সরকারী চাকুরীর সাথে আওয়ামী লীগের বিভিন্ন প্রোগ্রামে তার উপস্থিতি ও তার ব্যবহৃত ফেসবুক আইডিতে উপজেলার কিছু পাতিনেতা এবং পোড় খাওয়া কিছু আওয়ামী লীগ নেতার ছবি পোস্ট করে নিজের সুবিধা হাসিল করে চলেছেন।
এই সমবায় অফিসের কর্মকর্তা অজয় কুমার ঘোষের বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক সমবায় নেতারা বলেন, তালার সমবায় দপ্তরে কোন কাজ করতে গেলে অজয় কে মোটা অংকের ঘুষ দিতে হবে। টাকা দিতে অস্বীকার করলে তার সন্ত্রাসী ও ভ‚মিদস্যু বাহিন দ্বারা হেনস্তা করা হয়। মূলত প্রতিমাসে অজয় কুমার ঘোষ অফিস থেকে মোটে না হলেও ৩ লক্ষ টাকা ইনকাম করেন।
অজয় কুমার ঘোষের বড় কাকা মাষ্টার দুলাল ঘোষের মেয়ে জানান, আমরা এখন খুব অসহায়ত্বর মাঝে দিন যাপন করছি। এই অজয় ও তার বাবা অমল ঘোষ তৎকালীন ইউএনওর মাধ্যমে ক্ষমতার দাপট দেখিয়ে আমাদের দাদু কাছ হতে প্রাপ্ত ১ একর ৭৪ শতক জমি দখল করে নিয়েছেন। ঘেরের ১২ বিঘা জমি দখল করে বিক্রয় করে দিয়েছেন অজয়। এ নিয়ে আদালতে মামলা চলমান রয়েছে। এছাড়া তালায় কিছু ভূমিদস্যু ও সন্ত্রাসীদের সাথে অজয় সখ্যতা গড়ে তুলে বিরোধপূর্ণ ৪ শতক জমির একটি জাল দলিল তৈরী করে ৮ শতক জমি দখল করার পায়তারা করছেন।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
তালাজুড়ে ‘ইমার্জেন্সি টিম’ আতংক
পরবর্তী পোস্ট
শ্যামনগর নৌ পুলিশের অভিযানে ভারতীয় গরু সহ নৌকা জব্দ

রিলেটেড পোস্ট

সাতক্ষীরা জেলা প্রশাসকের বক্তব্য বিকৃত করার অপচেষ্টায় জেলা...

জুন ২৫, ২০২৬

কুলিয়ায় সিএসএল প্রজেক্টের সমাপনী অনুষ্ঠান

জুন ২৫, ২০২৬

বহেরা এ.টি মাধ্যমিক বিদ্যালয়ে স্কাউটের দীক্ষা অনুষ্ঠান

জুন ২৫, ২০২৬

বিদায় সংবর্ধনায় সম্মানিত হলেন প্রধান শিক্ষক রাশিদ

জুন ২৫, ২০২৬

সাতক্ষীরায় প্রশিক্ষিত নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ

জুন ২৫, ২০২৬

শ্যামনগরে কৃষি পুনর্বাসন প্রণোদনা কর্মসূচির আওতায় নারিকেলের চারা...

জুন ২৫, ২০২৬

কালিগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ

জুন ২৫, ২০২৬

শ্যামনগরে জলবায়ু সহনশীল কৃষি বিষয়ক সংলাপ অনুষ্ঠিত

জুন ২৫, ২০২৬

কালিগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

জুন ২৫, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting