দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সোমবার | ৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৪শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি | দুপুর ১২:১৯
তালায় মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলার অভিযোগ, আটক...
তালায় মাদক কারবারিকে গ্রেপ্তার করতে গিয়ে ‘মব’ সৃষ্টি...
মধু পল্লীতে গাছতলায় শ্রেণিকক্ষ: ২৭১ শিশুর শিক্ষাজীবনে অনিশ্চয়তা
আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্স অনিয়মের আখড়া: জনভোগান্তি চরমে
দেবহাটায় অবৈধ বালু উত্তোলনে ৫০ হাজার টাকা জরিমানা,...
তালায় রাস্তায় বন্ধ করে একটি পরিবারকে উচ্ছেদের পাঁয়তারা
আশাশুনিতে ইট আত্মসাৎ ও অন্য রাস্তার ইটে কাজ...
কলারোয়ায় ইয়াবাসহ আটক: ৫ জনের কারাদণ্ড ও জরিমানা
সাতক্ষীরা জেলা মটর শ্রমিক ইউনিয়নের নির্বাচন সম্পন্ন: সভাপতি...
কিশোর গ্যাংয়ের অপতৎপরতা বৃদ্ধি, তা দমনে প্রয়োজনীয় প্রশাসনিক...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
খেলাধুলা

২০২৩ বিশ্বকাপ গতবারের ১০ অধিনায়কের কাউকেই দেখা যাবে না এবার!

কর্তৃক kobirubel.satnadee এপ্রিল ১০, ২০২৩
এপ্রিল ১০, ২০২৩ ০ কমেন্ট 434 ভিউস

স্পোর্টস ডেস্ক :

আগে এর ব্যতিক্রম হয়নি কখনও। প্রতিটি ওয়ানডে বিশ্বকাপেই এমন অধিনায়কের দেখা মিলতো, যিনি আগের আসরেও নেতৃত্বের দায়িত্ব পালন করেছেন। কিন্তু আসন্ন বিশ্বকাপে হয়তো নতুন অভিজ্ঞতার মুখোমুখি হতে যাচ্ছে ক্রিকেট বিশ্ব। যেখানে এবারই প্রথম নতুন ১০ অধিনায়কের দেখা মিলতে যাচ্ছে। অর্থাৎ আগের বিশ্বকাপে নেতৃত্ব দেওয়া কাউকেই এই প্রথম অধিনায়ক হিসেবে দেখা যাবে না।

বলা যায় ঝামেলাটা বাঁধিয়েছেন কেন উইলিয়ামসন! বাকি দলগুলোর নেতৃত্বে পরিবর্তন এলেও নিউজিল্যান্ড এক্ষেত্রে ব্যতিক্রম ছিল বলা চলে। গত আসরে কেন উইলিয়ামসনের নেতৃত্বেই কিউইরা রানার্স আপ হয়েছিল। নেতৃত্বে পরিবর্তন না আসায় এবারও সম্ভাবনা ছিল একজন পুরনো অধিনায়ককে অন্তত এই বিশ্বকাপে দেখার। কিন্তু চোট আঘাত তার ছিটকে যাওয়াকেই নির্দেশ করছে। তাতে বাকি দলগুলোর মতো নতুন অধিনায়ক নিয়েই তাদের বিশ্বকাপ খেলার প্রস্তুতি নিতে হচ্ছে।

গত আসরের প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট কেনের জায়গায় এবার অধিনায়ক হতে পারেন টম ল্যাথাম। আবার এমন সম্ভাবনাও আছে দলগুলোয় বর্তমানে যাদের অধিনায়ক নির্বাচন করে রাখা আছে। টুর্নামেন্টের আগ মুহূর্তে সেই জায়গায় পরিবর্তন আসতে পারে।

মূলত এই চার বছরের ব্যবধানে পরিবর্তন আর অবসর ভাবনা দলগুলোর নেতৃত্বে পরিবর্তন এনেছে। অ্যারন ফিঞ্চ অবসরে যাওয়ায় অস্ট্রেলিয়ার অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন প্যাট কামিন্স। বাংলাদেশ গতবার মাশরাফি বিন মুর্তজার অধীনে খেললেও ২০২০ সালের পর থেকে তিনি আন্তর্জাতিক ক্রিকেটে নেই। তার জায়গায় নেতৃত্বে রয়েছেন তামিম ইকবাল।

পরিবর্তন এসেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ডের বেলাতেও। যার নেতৃত্বে চ্যাম্পিয়ন হওয়া, সেই ইয়ন মরগান গত বছর অবসর নিয়েছেন। তার জায়গায় ইংলিশদের নেতৃত্বে এখন জশ বাটলার। ভারতীয় দলেও বিরাট কোহলিকে সরিয়ে রোহিত শর্মাকে অধিনায়ক করা হয়েছে।

পাকিস্তান গত আসরে সরফরাজ আহমেদের নেতৃত্বে খেলেছিল। এবার তারা খেলবে বাবর আজমের অধিনায়কত্বে। আফগান দলেরও একই অবস্থা। গত আসরে নেতৃত্ব দেওয়া গুলবাদিন নাইবের জায়গায় বর্তমানে দলটির অধিনায়ক হাশমতউল্লাহ শাহিদি।

বাছাইয়ে নেমে যাওয়া শ্রীলঙ্কা-ওয়েস্ট ইন্ডিজের অবস্থাও একই। গতবার মূল আসরে খেলা দল দুটির অধিনায়কত্বেও পরিবর্তন এসেছে। দিমুথ করুনারত্নের জায়গায় দলটির অধিনায়ক এখন দাসুন শানাকা, ক্যারিবীয়দের শাই হোপ। গতবার জেসন হোল্ডার ছিলেন ওয়েস্ট ইন্ডিজের দায়িত্বে।

দক্ষিণ আফ্রিকা এখন পর্যন্ত মূল পর্ব নিশ্চিত করেনি যদিও। আয়ারল্যান্ড সিরিজের দিকে তারা এখন তাকিয়ে। সেই দলটাও খেলছে নতুন অধিনায়ক নিয়ে। ফাফ দু প্লেসির জায়গায় তাদের নেতৃত্বে দিচ্ছেন তেম্বা বাভুমা।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
বাংলাদেশের মেয়েদের শ্রীলঙ্কা সফরের সূচি চূড়ান্ত
পরবর্তী পোস্ট
এক হাজার গোলে অবদান মেসির, অবশেষে জয়ে ফিরলো পিএসজি

রিলেটেড পোস্ট

সাতক্ষীরা মেডিকেল কলেজ ছাত্রশিবিরের উদ্যোগে নাইট ক্রিকেট টুর্নামেন্ট...

সেপ্টেম্বর ২৯, ২০২৬

সাতক্ষীরায় বিসিবি কোয়ালিফাইড আম্পায়ারদের রি-ফ্রেশ কোচিং

সেপ্টেম্বর ২৮, ২০২৬

সাতক্ষীরা জেলা রেফারীজ এসোসিয়েশনের নির্বাচন

সেপ্টেম্বর ১১, ২০২৬

লামিন ইয়ামাল ও নিকো উইলিয়ামসের অভিবাসী পরিবার ও...

জুলাই ২৪, ২০২৬

অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নামছে আর্জেন্টিনা

জুলাই ১২, ২০২৬

পুলিশ সুপার কাপ” ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

জুলাই ৪, ২০২৬

জিকো মনে করেন, জাপানের বিপক্ষে কঠিন পরীক্ষার মুখে...

জুন ২৭, ২০২৬

ইরানের শেষ মুহূর্তে করা ‘গোল’ বাতিল হলো যে...

জুন ২৭, ২০২৬

খুলনায় আন্তর্জাতিক মানের টার্ফ, নতুন প্রজন্মকে মাঠে ফেরানোর...

জুন ১৭, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting