দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শনিবার | ৪ঠা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৯শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি | বিকাল ৫:৫৯
ডুমুরিয়ায় মাদকবিরোধী মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত
ডুমুরিয়ায় ট্রাকের ধাক্কায় তালার মোটরসাইকেল চালক নিহত, আহত...
সাতক্ষীরায় শাখা ডাকঘর কর্মচারীদের মানববন্ধন, ৬ জুলাই থেকে...
পুলিশ সুপার কাপ” ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
সাতক্ষীরায় এক বন্ধুর ছিনতাইয়ের কবলে আরেক বন্ধু 
সাতক্ষীরায় নানা আয়োজনে এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
খুলনায় দশম শ্রেণির ছাত্রীকে গুলি
আশাশুনিতে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধুর মৃত্যু
সাতক্ষীরায় মাদক ব্যাবসা বন্ধের দাবিতে বিক্ষোভ
ঢাকা দ্বিতীয় বিভাগ ফুটবল লিগে সুযোগ পেলেন মাসুম...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
আন্তর্জাতিক

২০২২ সালে আবিষ্কার হয়েছে ২ শতাধিক নতুন গ্রহ

কর্তৃক kobirubel.satnadee জানুয়ারি ২, ২০২৩
জানুয়ারি ২, ২০২৩ ০ কমেন্ট 544 ভিউস

আন্তর্জাতিক ডেস্ক: জ্যোতির্বিজ্ঞান ও মহাকাশ গবেষণায় ২০২২ সাল ছিল ব্যাপকভাবে সফল। সদ্য বিদায়ী এই বছরটিতে ২৩৫টিরও বেশি নতুন গ্রহ আবিষ্কার করেছেন মহাকাশবিজ্ঞানীরা।
রোববার এক টুইটবার্তায় এ তথ্য নিশ্চিত করেছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা ন্যাশনাল অ্যারোনেটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন (নাসা)। টুইটবার্তায় বলা হয়েছে, ‘(আবিষ্কৃত) ৫ হাজারের কিছু কম সংখ্যক গ্রহ নিয়ে ২০২২ সাল শুরু করেছিলাম আমরা। বছর শেষে এই সংখ্যা পৌঁছেছে ৫ হাজার ২৩৫টিতে।’
‘আবিষ্কৃত এসব গ্রহের ৪ শতাংশ পাথর বা শিলা দিয়ে গঠিত, আমাদের পৃথিবী এবং প্রতিবেশী মঙ্গলের মতো। বাকিগুলো গ্যাসীয় গোলক।’
রোববার এ সংক্রান্ত একটি বিবৃতিও প্রকাশ করেছে মার্কিন এই মহাকাশ গবেষণা সংস্থার সদরদপ্তর। সেখানে বলা হয়েছে, ২০২২ সালে সর্বশেষ নতুন যে গ্রহটি আবিষ্কৃত হয়েছে, সেটির নাম এইচডি ১০৯৮৩৩ বি। আমাদের সৌরজগতের গ্রহ নেপচুনের সমান আকৃতির এই গ্যাসীয় গ্রহটি যে নক্ষত্রকে কেন্দ্র করে ঘুরছে, সেটির আকার-আয়তন ও বয়স আমাদের সূর্যের মতোই।
এছাড়া চলতি বছর যেসব শিলাগঠিত গ্রহের সন্ধান পাওয়া গেছে, সেগুলোর অন্তত দু’টিতে আমাদের গ্রহ পৃথিবীর মতো পানি থাকার সম্ভাবনা আছে বলে রোববারের বিবৃতিতে উল্লেখ করে নাসা বলেছে, ‘এই দু’টি গ্রহে পানি আছে কিনা তা এখনও নিশ্চিত হওয়া যায়নি; তবে আমাদের বিজ্ঞানীরা গ্রহ দু’টির ভর ও উপাদান বিশ্লেষণ করে জানতে পেরেছেন; এগুলোতে পাথুরে শিলার পাশাপাশি এমন পদার্থের উপস্থিতি বিপুল পরিমাণে আছে, যেটির ওজন শিলার চেয়ে কম, কিন্তু হাইড্রোজেন বা হিলিয়ামের চাইতে বেশি।’

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
সংসদ উপনির্বাচনে ৩টি আসনে জাসদের প্রার্থী ঘোষনা
পরবর্তী পোস্ট
পোপ ষোড়শ বেনেডিক্টের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

রিলেটেড পোস্ট

ভারতের মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন আ.লীগের সাবেক এমপি...

জুন ২৭, ২০২৬

প্রিপেইড মিটারে রিচার্জ সংকট, সাতক্ষীরায় ওজোপাডিকো কার্যালয়ে গ্রাহকদের...

জুন ৮, ২০২৬

আমি যা বলবো, নেতানিয়াহু সেটাই করবেন: ট্রাম্প

মে ২০, ২০২৬

মাথা উঁচু করে দ্রুত ফিরব: আনন্দবাজারকে শেখ হাসিনা

মে ১৯, ২০২৬

৬৮ হাজার টন ডিজেল নিয়ে রাতে আসছে আরও...

এপ্রিল ১৪, ২০২৬

মোস্তাফিজ ইস্যুতে দুঃখ প্রকাশ আইপিএল চেয়ারম্যানের

এপ্রিল ২, ২০২৬

এবার আকাশসীমা ব্যবহারে যুক্তরাষ্ট্রের অনুরোধ প্রত্যাখ্যান করলো অস্ট্রিয়া

এপ্রিল ২, ২০২৬

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলা ‘তুচ্ছ’, ‘আরও বিধ্বংসী’ জবাবের হুঁশিয়ারি ইরানের

এপ্রিল ২, ২০২৬

ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন ঘাঁটি শত্রুদের নাগালের সম্পূর্ণ...

এপ্রিল ২, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting