দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
রবিবার | ৯ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৬শে সফর, ১৪৪৮ হিজরি | রাত ১০:২৭
সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে প্রাইম “ব্যাংক স্কুল ক্রিকেট ২০২৬”...
সুন্দরবনে বাঘের আক্রমণে ক্ষতিগ্রস্ত তিন পরিবারকে স্বাবলম্বী করল...
তালার মহান্দী- কাটবুনিয়া সড়ক নির্মাণকাজের উদ্বোধনে জেলা পরিষদ...
শ্রেণিকক্ষ থেকে কর্মসংস্থান: উচ্চশিক্ষায় ২+২ মডেলের বিপ্লব
খুলনায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে প্রস্তুতি সভা
আশাশুনির গোদাড়ায় তিনজনকে কুপিয়ে পালিয়ে যাওয়া প্রধান আসামি...
সাতক্ষীরার ক্রীড়াঙ্গনের উজ্জ্বল নক্ষত্র ইমাদুল হক খান
সাতক্ষীরায় মাদক সহ গ্রেফতার-১
সাতক্ষীরায় ব্লিস হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণ
সাতক্ষীরায় ইজিবাইকের নির্বিঘ্ন চলাচল ও চালকদের হয়রানি বন্ধের...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
জাতীয়

১৫দিনেই মিলবে ড্রাইভিং লাইসেন্স, পৌঁছে যাবে বাড়িতেও

কর্তৃক kobirubel.satnadee ফেব্রুয়ারি ২৮, ২০২৩
ফেব্রুয়ারি ২৮, ২০২৩ ০ কমেন্ট 367 ভিউস

জাতীয় ডেস্ক:
দীর্ঘদিনের অভিযোগ আর ভোগান্তির অবসান ঘটতে যাচ্ছে ড্রাইভিং লাইসেন্স প্রত্যাশীদের। ‘স্মার্ট বাংলাদেশ’ বাস্তবায়নের অংশ হিসেবে জেলা পর্যায়ে মাত্র ১৫ দিনেই ড্রাইভিং লাইসেন্স প্রদানের নতুন কার্যক্রম শুরু করেছেন বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) টাঙ্গাইল বিআরটিএ সহকারী পরিচালক মো. আলতাব হোসেন সময় সংবাদকে তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, এখন থেকে আবেদনকারীর বাড়িতেও লাইসেন্স পৌঁছে দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এতে করে ড্রাইভিং লাইসেন্স প্রত্যাশীদের আর কোন প্রকার ভোগান্তি হবে না।

লাইসেন্স প্রত্যাশীরা জানান, বছরের পর বছর ঘুরেও মিলছেনা ড্রাইভিং লাইসেন্স। তবুও প্রতিদিন বিএরটিএ অফিসে লাইসেন্স প্রত্যাশী শত শত মানুষ ভিড় করেন।

তারা জানান, দুর্ভোগ আর ভোগান্তির অপর নাম বিআরটিএ অফিস। টাকা বা দালাল ছাড়া মিলে না ড্রাইভিং লাইসেন্স।

পূর্বে পেশাদার লাইসেন্স পেতে পরীক্ষা নেয়ার ১৫ দিন পর দেয়া হতো পরীক্ষার ফলাফল। এরপর সাত থেকে দশদিন পর পুলিশ ভেরিফিকেশন হাতে পাবার সপ্তাহখানেক পর নেয়া হতো আঙুলের ছাপ। এরপর বছরের পর বছর ঘুরেও মিলতো না ড্রাইভিং লাইসেন্স।

লাইসেন্স প্রত্যাশীদের এ ভোগান্তির কথা মাথায় রেখে স্মার্ট বাংলাদেশের বাস্তবায়ন করতে চলেছে বিআরটিএ কর্তৃপক্ষ। একদিনে আঙুলের ছাপ ও পরীক্ষা নেয়াসহ সকল কার্যক্রম শেষ করে ১৫দিনের মধ্যে ড্রাইভিং লাইসেন্স হয়ে যাবে। এই লাইসেন্স আবেদনকারীর বাড়িতে পৌঁছে দেয়া হবে। আজ থেকে জেলা পর্যায়ে বিআরটিএ কর্তৃপক্ষ এ কার্যক্রম শুরু করেছে।

এই সুযোগ গ্রহন করতে সকাল থেকেই আবেদনকারীরা বিআরটিএ অফিসে ভিড় জমিয়েছেন। একদিনে আঙুলের ছাপ ও পরীক্ষা দিতে পেরে খুশি ড্রাইভিং লাইসেন্স প্রত্যাশীরা।

তারা জানান, আগে অনেক ভোগান্তি হতো। আজকে একই দিনে আঙুলের ছাপ ও পরীক্ষা নেয়া হয়েছে। আশা করি সময় মতোই ড্রাইভিং লাইসেন্স প্রদান করা হবে।

সহকারী পরিচালক মো. আলতাব হোসেন ভোগান্তির কথা স্বীকার করে জানান, এখন থেকে আর কোনো ভোগান্তি হবে না। এখন আবেদনকারীর বাড়িতেও লাইসেন্স পৌঁছে দেয়া কথা জানিয়েছেন তিনি।

বর্তমানে টাঙ্গাইল জেলায় দুই হাজার ৩৪টি ড্রাইভিং লাইসেন্স (স্মার্ট কার্ড) আবেদনকারীদের হাতে পাওয়ার অপেক্ষায় রয়েছে। আজ একদিনে ১২০জন আবেদনকারীর আঙুলের ছাপসহ অন্যান্য প্রক্রিয়া সম্পন্ন করতে পেরেছে কর্তৃপক্ষ।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
ভারপ্রাপ্ত মেয়র কাজী ফিরোজ হাসানের জন্মদিন পালন
পরবর্তী পোস্ট
পরীক্ষায় অংশ না নিয়েও ট্যালেন্টপুলে বৃত্তি লাভ !

রিলেটেড পোস্ট

রংপুর-৩ আসনের ভোট নিয়ে প্রশ্ন: সময়ের হিসাব তুলে...

জুলাই ৩১, ২০২৬

দল থেকে ব’হি’ষ্কা’র হওয়া এমপি নজরুলের আসন শূন্য...

জুলাই ২২, ২০২৬

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

জুলাই ২২, ২০২৬

তিস্তা মহাপরিকল্পনা ও ভূরাজনীতি : বদ্বীপের অর্থনৈতিক মুক্তির...

জুলাই ২, ২০২৬

হাইকোর্টের স্থগিতাদেশ বহাল, তবুও কালুরঘাট ফেরিঘাটে দ্বিতীয় দরপত্র

জুলাই ২, ২০২৬

হৃদয়ের গুলিতে আজাদ নিহত, পুলিশ হেফাজতে ইসহাক

জুলাই ২, ২০২৬

সাতক্ষীরায় গণসংহতি আন্দোলনের গণজাগরণ: জেলা কার্যালয়ে নেতাকর্মীদের ভীড়

জুন ৩০, ২০২৬

ভারতের মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন আ.লীগের সাবেক এমপি...

জুন ২৭, ২০২৬

জাতির নেতৃত্ব দিতে প্রস্তুত হতে হবে,সোনালি সময় নষ্ট...

জুন ২২, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting