দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৫ই জিলকদ, ১৪৪৭ হিজরি | রাত ৩:১৯
শ্যামনগরের গাবুরাতে পরিবারে আয় বাড়াতে ২৫ জন নারী-পুরুষকে...
৫ আগস্টের পর ফকির থেকে কোটিপতি! নগরঘাটায় মাদক...
পাটকেলঘাটায় সর্প দংশনে কৃষকের মৃত্যু
ইএসডিও’র নির্বাহী পরিচালকের সাতক্ষীরা জেলায় বাস্তবায়নাধীন কার্যক্রম পরিদর্শন
আশাশুনি সদর ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে ত্রৈমাসিক...
সাতক্ষীরায় নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি ও...
যুব-নেতৃত্বে বিকল্প কর্মসংস্থান, সাইবার সুরক্ষা, যুব-নারী-বান্ধব স্বাস্থ্য সেবা...
শ্যামনগরে সুপেয় পানির সংকট তুলে ধরতে দৌড়ে অংশ...
সাতক্ষীরায় জেলা মানব পাচার প্রতিরোধ নেটওয়ার্কের রিফ্রেসার প্রশিক্ষণ...
সাতক্ষীরায় জমি সংক্রান্ত বিরোধে কুপিয়ে বৃদ্ধ আহত
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
জাতীয়লিড নিউজসাতক্ষীরা জেলা

হোয়াইট হাউজের কালো ধণ; দুদকে চলছে অনুসন্ধান;

কর্তৃক kobirubel.satnadee ডিসেম্বর ১, ২০২২
ডিসেম্বর ১, ২০২২ ০ কমেন্ট 521 ভিউস
  • যুদ্ধাপরাধ মামলার আসামি ও তাদের ৯ সহোদরের নামে শত কোটি টাকার সম্পদ;
  • নামে-বেনামে ভূয়া কোম্পানি খুলে ব্যাংক লোন গ্রহণ পূর্বক আত্মসাত;

নিজস্ব প্রতিবেদক: ভুয়া কোম্পানি খুলে শত শত কোটি টাকা হাতিয়ে নিয়েছে সাতক্ষীরার লাবসার যুদ্ধাপরাধ মামলার আসামি ও তাদের ৯ সহোদর। জাল-জালিয়াতির মাধ্যমে বিভিন্ন ভূয়া কোম্পানি খুলে ব্যাংক লোন গ্রহণ পূর্বক আত্মসাত, মূল্য সংযোগ কর ও আয়কর ফাঁকি, মানিলন্ডারিং এর সম্পৃক্ত অপরাধকরাসহ বিদেশে অর্থ পাচার এবং নামে-বেনামে কোটি কোটি টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধানে নেমেছে দুদক।
অনুসন্ধানে জানা যায়, খুলনা বটিয়াঘাটা উপজেলার যুদ্ধাপরাধ মামলা নং ১৯/২০১১ এর ৩ ও ৪ নং এজাহারভুক্ত আসামি শেখ মোজাহেদুল হক ও শেখ মাসুদুল হক। তাদের সহদর শেখ মারেজুল হক, শেখ মাহেনুল হক, শেখ সাইদুল হক, শেখ মফিজুল হক, শেখ মহিদুল হক, মনিকা পারভিন। তাদের পিতা মৃত শেখ আব্দুর রশিদ। তাদের নামে ভূয়া কোম্পানি খুলে ব্যাংক লোন নিয়ে অর্থ আত্মসাৎ, আয়কর ফাঁকি, মানি লন্ডারিং সহ বিদেশে অর্থ পাঁচার ও শত শত কোটি টাকার আয় বহির্ভুত সম্পদ অর্জনের বিরুদ্ধে অনুসন্ধান করছে দুদক। দুদকের প্রধান কার্যালয়ের ই/ আর নং-১৪/২০২২ (বিশেষ তদন্ত) মুলে কমিশনের চেয়ারম্যান এর নির্দেশে অনুসন্ধান করছে দুদকের প্রধান কার্যালয়ের বিশেষ-২ তদন্ত সেলের উপ-পরিচালক মোঃ ফারুক আহমেদ।
৯ ভাই বোনের মধ্যে মুজাহিদ ও মাসুদ খুলনা বটিয়াঘাটা উপজেলার যুদ্ধাপরাধ মামলা নং ১৯/২০১১ এর ৩ ও ৪ নং এজাহারভুক্ত আসামি এবং তাদের বিরুদ্ধে যুদ্ধাপরাধ মামলা তদন্তের জন্য আদালত যুদ্ধাপরাধ ট্রাইবুনালে প্রেরন করেন। উক্ত যুদ্ধাপরাধ মামলার বাদী বীর মুক্তিযোদ্ধা মনিরুল ইসলাম জানান, উক্ত ৯ ভাই বোনের নামে রয়েছে বিপুল পরিমাণ অর্থ সম্পদ। তিনি আরো বলেন তাদের শত শত কোটি টাকার সম্পদ হস্তান্তরে নিষেধাজ্ঞা দিয়ে তারপরে তদন্ত করা উচিৎ, কেননা তারা সম্পদ হস্তান্তর করে সে টাকা দিয়ে সকল অভিযোগকে যেমন প্রভাবিত করতে পারে, তেমনি তারা অর্থ পাচার করে বিদেশে পালিয়ে যেতে পারে। বাদী জানান, অভিযুক্ত ভাই বোনদের মধ্যে মারেজুল, ময়নুল, মাহেনুল ও মনিকা পারভিন এর নামে রয়েছে প্রায় ৪ শত কোটি টাকার সম্পদ। তারা ৪ জন ওয়েসিস কালার লিমিটেড, নুর ডিজাইন ও ডেভেলপার নামে দুটি কোম্পানির মাধ্যমে ব্যাংক থেকে বিপুল পরিমাণ অর্থ লোন নিয়েছেন, বাদি আরো বলেন, শুধু মারেজুলের নামেই টঙ্গী সাব রেজিস্ট্রার অফিসে রয়েছে প্রায় ৪০ টার মতো দলিল, তাছাড়া মোহাম্মদপুর মেট্রোপলিটন হাউজিং মিরপুর সনি সিনেমা হলের পার্শ্বে। টঙ্গী আউচপাড়ায় এবং দত্ত বাড়ী রোড়ে এবং নিজ গ্রাম লাবসায় রয়েছে কোটি টাকার অট্টালিকা। স্থানীয়সূত্রে জানা যায়, মাত্র অল্প ক’বছরের মধ্যে যুদ্ধাপরাধ মামলার আসামী ও তাদের ভাই বোনদের শত শত কোটি টাকার সম্পদ হতবাক। এদিকে যুদ্ধাপরাধ মামলার আসামিদের ও তাদের ভাই বোনদের নামে উক্ত শত শত কোটি টাকার অবৈধ সম্পদের যথাযথ তদন্তের জন্য বাদী কমিশনের চেয়ারম্যান বরাবর লিখিত আবেদন এর প্রেক্ষিতে তদন্ত শুরু করেছে দুদক।
অন্যদিকে তাদের খুলনাপ্রেস ক্লাবে সংবাদ সম্মেলনও করেছেন বাদী বীর মুক্তিযোদ্ধা মনিরুল ইসলাম। সংবাদ সম্মেলনে তিনি জানান, যুদ্ধাপরাধ মামলার আসামীদের বাড়ী সাতক্ষীরার যুদ্ধাপরাধ মামলার আসামী আব্দুল খালেক মন্ডলের বাড়ীর পার্শ্বে হওয়ায় তার সহযোগী হিসেবে বৃহত্তর খুলনা জেলার বিভিন্ন এলাকায় গণহত্যার সাথী ছিলো আসামী মুজাহিদ ও মাসুদ। তিনি মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলেন ‘প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী যুদ্ধাপরাধ মামলার আসামীদের বিশাল সম্পদের উৎস ও দুর্নীতির যথাযথ তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।’

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
চাঁদার দাবিতে সাতক্ষীরা ট্রমা সেন্টারে হামলা
পরবর্তী পোস্ট
কালিগঞ্জ বাল্যবিয়ে প্রতিরোধে ব্র্যাকের সমন্বয় সভা

রিলেটেড পোস্ট

শ্যামনগরের গাবুরাতে পরিবারে আয় বাড়াতে ২৫ জন নারী-পুরুষকে...

এপ্রিল ২১, ২০২৬

৫ আগস্টের পর ফকির থেকে কোটিপতি! নগরঘাটায় মাদক...

এপ্রিল ২১, ২০২৬

পাটকেলঘাটায় সর্প দংশনে কৃষকের মৃত্যু

এপ্রিল ২১, ২০২৬

ইএসডিও’র নির্বাহী পরিচালকের সাতক্ষীরা জেলায় বাস্তবায়নাধীন কার্যক্রম পরিদর্শন

এপ্রিল ২১, ২০২৬

আশাশুনি সদর ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে ত্রৈমাসিক...

এপ্রিল ২১, ২০২৬

সাতক্ষীরায় নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি ও...

এপ্রিল ২১, ২০২৬

যুব-নেতৃত্বে বিকল্প কর্মসংস্থান, সাইবার সুরক্ষা, যুব-নারী-বান্ধব স্বাস্থ্য সেবা...

এপ্রিল ২১, ২০২৬

শ্যামনগরে সুপেয় পানির সংকট তুলে ধরতে দৌড়ে অংশ...

এপ্রিল ২১, ২০২৬

সাতক্ষীরায় জেলা মানব পাচার প্রতিরোধ নেটওয়ার্কের রিফ্রেসার প্রশিক্ষণ...

এপ্রিল ২১, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting