দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৯ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি | রাত ২:১২
ভূ-অর্থনীতি ও আগামীর সম্ভাবনা
“এজাহার আছে, আহত মানুষ আছে, সংবাদ সম্মেলন আছে—তবুও...
আশাশুনিতে জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলা, আহত- ৪
আশাশুনিতে পানি কমিটির সদস্যদের নিয়ে ওয়ার্কশপ অনুষ্ঠিত
খুলনায় মালিকের হাতে ফিরল ৫০টি হারানো মোবাইল ফোন
নোয়াখালীতে আ.লীগের ১২ নেতাকর্মী গ্রেপ্তার
শ্যামনগরে জেন্ডার রেসপনসিভ গভর্নেন্স বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
 দেবহাটায় ভারতীয় গলদা চিংড়ি রেনু জব্দ, খালে অবমুক্ত
কালিগঞ্জে আটক আনিসুরের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা
সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে সংবর্ধনা ও মতবিনিময়...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
ঢাকা

হোটেলে নববধূর লাশ, পলাতক পুলিশ সদস্য

কর্তৃক kobirubel.satnadee জানুয়ারি ৭, ২০২১
জানুয়ারি ৭, ২০২১ ০ কমেন্ট 353 ভিউস

সাতনদী অনলাইন ডেস্ক: বছরের প্রথম দিন ১ জানুয়ারি পুলিশের বিশেষ শাখার (এসবি) কনস্টেবল জাহিদুল ইসলাম রুবেলের সঙ্গে বিয়ে হয় কুমিল্লার মেহনাজ জেরিন নিপার। এর ঠিক পাঁচ দিনের মাথায় লাশ হয়ে বাড়ি ফিরতে হলো নিপাকে।

গত ৩ জানুয়ারি গ্রামের বাড়ি থেকে স্বামী রুবেলের সঙ্গে ঢাকায় আসেন নিপা। চাকরির কারণে স্বামী রুবেল থাকেন মেসে। তাই স্ত্রীকে নিয়ে ওঠেন রাজধানীর উত্তর কমলাপুরের সিটি প্যালেস ইন্টারন্যাশনাল নামে একটি আবাসিক হোটেলে। এই হোটেল থেকে মঙ্গলবার উদ্ধার করা হয় মেহনাজ জেরিন নিপার (২৪) লাশ। নিপার স্বজনদের অভিযোগ, স্বামী রুবেলই তাকে হত্যা করেছেন। এ অভিযোগের বিষয়ে গতকাল ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মতিঝিল বিভাগের উপ-কমিশনার (ডিসি) জামিল হাসান ও মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াসির আরাফাত খান কথা বলতে রাজি হননি। মতিঝিল থানা পুলিশ জানায়, মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় ওই নারীর লাশ উদ্ধার করা হয়। এ সময় ভিতর থেকে রুমের দরজা বন্ধ ছিল। এ ঘটনায় নিপার ভাই আহসানুল কবির আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে জাহিদুল ইসলাম রুবেলের বিরুদ্ধে একটি মামলা করেছেন। হোটেল সিটি প্যালেস ইন্টারন্যাশনালের কর্মচারীরা জানান, গত ৩ জানুয়ারি স্বামী-স্ত্রী পরিচয়ে দুজন হোটেলের একটি রুম ভাড়া নেন। এরপর ওই নারীর স্বামী অসুস্থতার জন্য হাসপাতালে ভর্তি হওয়ার কথা বলে হোটেল থেকে চলে যান। এ সময় ওই নারী হোটেলে একাই ছিলেন। মঙ্গলবার সকালে কোনো সাড়াশব্দ না পাওয়ায় খবর পেয়ে পুলিশ এসে রুমের দরজা ভেঙে লাশ উদ্ধার করে। লাশ উদ্ধারের পর ঢাকা মেডিকেল কলেজ মর্গে নিয়ে যায় পুলিশ। নিপার বাড়ি কুমিল্লার ব্রাহ্মণপাড়ার দাশিয়ায়। তিনি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে সমাজকল্যাণ বিভাগের স্নাতকোত্তরের শিক্ষার্থী ছিলেন। মর্গ সূত্র জানায়, নিপার শরীরের বিভিন্ন স্থানে নির্যাতনের চিহ্ন পাওয়া গেছে। নিপার ভাই আহসানুল কবির বলেন, ‘আমার বোনের মৃত্যুর জন্য জাহিদুলই দায়ী। না হলে বিয়ের পাঁচ দিন পার না হতেই কেন সে আত্মহত্যা করল?’

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
নতুন ব্যাটিং কোচ পেল টাইগাররা
পরবর্তী পোস্ট
সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

রিলেটেড পোস্ট

বিয়েতে দাওয়াত না দেওয়ায় মহাসড়কে বন্ধুদের বিক্ষোভ

মে ১৫, ২০২৬

উত্তরায় শপিংমলে ভাঙচুর-লুটপাটের ঘটনায় ১১ আসামির দুই দিনের...

মার্চ ১৭, ২০২৬

কম দামের পণ্যের জন্য লাইনে বড় লড়াই

ফেব্রুয়ারি ২৬, ২০২৬

এবার আওয়ামী লীগের ধানমন্ডি অফিসের ফটকে বঙ্গবন্ধুর ছবি...

ফেব্রুয়ারি ২১, ২০২৬

অভিনেতা সিদ্দিককে আওয়ামী লীগের দোসর আখ্যা দিয়ে মারধর...

এপ্রিল ২৯, ২০২৫

সাতক্ষীরা সদর উপজেলা সমিতি, ঢাকার নূতন কমিটি গঠন

নভেম্বর ১৪, ২০২৪

খানবাহাদুর আহ্ছানউল্লা’র ১৫০তম জন্মবার্ষিকী উপলক্ষে ফ্রি চিকিৎসা ক্যাম্প

ডিসেম্বর ২২, ২০২৩

খান বাহাদুর আহ্ছানউল্লা’র ১৫০তম জন্মবার্ষিকীতে চিত্রাংকন প্রতিযোগিতা

ডিসেম্বর ২০, ২০২৩

খানবাহাদুর আহ্ছানউল্লা’র আদর্শ বাস্তবায়ন তরুনদের উদ্বুদ্ধ করতে হবে

নভেম্বর ২৮, ২০২৩

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting