দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ৬ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | বিকাল ৫:৪৮
আদালতের নোটিশের মধ্যেই বিরোধপূর্ণ জমিতে দোকান বসানোর অভিযোগ
দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রুটিন পরিদর্শন করলেন সাতক্ষীরার...
আশাশুনিতে বৃক্ষরোপণ কর্মসূচি ও আইনশৃঙ্খলা বিষয়ক সমাবেশ
কাদায় বেহাল কৈখালীর ‘আলহাজ্ব মরহুম আদম গাজীর কেয়ার’...
দেবহাটায় ২৫ গ্রাম গাঁজাসহ চিহ্নিত মাদক কারবারি রাজ্জাক...
কালিগঞ্জে বিএনপি কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১
দেবহাটায় নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন 
কালিগঞ্জে ‘বিএনপি’ কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১:-
সরকারি চাকুরে নারীর চরিত্র হননে ব্যস্ত এরা কারা?
নলতায় বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকী উপলক্ষে...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
জাতীয়

হাসপাতালগুলোকে এক হাজার শয্যায় উন্নীত করবো: স্বাস্থ্যমন্ত্রী

কর্তৃক kobirubel.satnadee ফেব্রুয়ারি ১৭, ২০২৩
ফেব্রুয়ারি ১৭, ২০২৩ ০ কমেন্ট 396 ভিউস

জাতীয় ডেস্ক:

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ‘হাসপাতালগুলোতে শয্যাসংখ্যার চেয়ে বেশি রোগী ভর্তি হচ্ছে। আমাদের হাসপাতালগুলোকে এক হাজার শয্যায় উন্নীত করবো।’

শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতাল মিলনায়তনে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন।

অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী বলেন, হাসপাতালে নার্সের সংখ্যা ঠিক থাকলেও ৩০-৪০ শতাংশ চিকিৎসক কম রয়েছে। করোনার মধ্যে নার্স ও চিকিৎসক নিয়োগ দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে চিকিৎসকের সংখ্যা বৃদ্ধি করা হবে। বেশ কিছু পরীক্ষা-নিরীক্ষার মেশিন নষ্ট রয়েছে। এসব মেশিন যাতে মেরামত করে মানুষের সেবায় দেওয়া হয় সেই ব্যবস্থা করা হবে। যেসব মেশিন মেরামত হবে না সেখানে নতুন মেশিন দেওয়া হবে।’

তিনি আরও বলেন, ‘বর্তমান সরকার মানুষকে সেবা দিয়েই মন জয় করতে চায়। বাংলাদেশে আগে এত মেডিক্যাল কলেজ ও হাসপাতাল ছিল না। মাত্র ৮টি মেডিক্যাল কলেজ ছিল। এখন সরকারি মেডিক্যাল কলেজ রয়েছে ৩৭টি। আর বেসরকারি ৭০টি মেডিক্যাল কলেজ রয়েছে, অনেক ইনস্টিটিউট হয়েছে। প্রতিটি বিভাগীয় শহরে মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হবে এবং প্রতিটি জেলা পর্যায়ে মেডিক্যাল কলেজের পরিকল্পনা রয়েছে।’

কিডনি ডায়ালাইসিসের প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘সরকারিভাবে ডায়ালাইসিসের যে খরচ আছে সেটিই রয়েছে, বৃদ্ধি করা হয়নি।’

হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপির সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন– স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশিদ আলম, স্বাস্থ্য শিক্ষা অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. টিটো মিঞা এবং পরিচালক অধ্যাপক ডা. শামিউল ইসলাম প্রমুখ।

সভার আগে মন্ত্রী হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করেন। এর আগে সকালে ২৫০ শয্যা বিশিষ্ট দিনাজপুর জেনারেল হাসপাতাল পরিদর্শন করেন তিনি।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
গণতন্ত্র সম্মেলনের পরোয়া শেখ হাসিনা করে না: ওবায়দুল কাদের
পরবর্তী পোস্ট
বিদেশিদের আনাগোনা বেশি হওয়া ভালো: হাছান মাহমুদ

রিলেটেড পোস্ট

রংপুর-৩ আসনের ভোট নিয়ে প্রশ্ন: সময়ের হিসাব তুলে...

জুলাই ৩১, ২০২৬

দল থেকে ব’হি’ষ্কা’র হওয়া এমপি নজরুলের আসন শূন্য...

জুলাই ২২, ২০২৬

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

জুলাই ২২, ২০২৬

তিস্তা মহাপরিকল্পনা ও ভূরাজনীতি : বদ্বীপের অর্থনৈতিক মুক্তির...

জুলাই ২, ২০২৬

হাইকোর্টের স্থগিতাদেশ বহাল, তবুও কালুরঘাট ফেরিঘাটে দ্বিতীয় দরপত্র

জুলাই ২, ২০২৬

হৃদয়ের গুলিতে আজাদ নিহত, পুলিশ হেফাজতে ইসহাক

জুলাই ২, ২০২৬

সাতক্ষীরায় গণসংহতি আন্দোলনের গণজাগরণ: জেলা কার্যালয়ে নেতাকর্মীদের ভীড়

জুন ৩০, ২০২৬

ভারতের মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন আ.লীগের সাবেক এমপি...

জুন ২৭, ২০২৬

জাতির নেতৃত্ব দিতে প্রস্তুত হতে হবে,সোনালি সময় নষ্ট...

জুন ২২, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting