দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
রবিবার | ৪ঠা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৩শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি | সকাল ৭:৪৫
দেবহাটায় ৬৯৬ বোতল উইনকেরেক্সসহ নারী আটক
আশাশুনির ওসি আরিপ পুলিশ কন্ট্রোল রুমে বদলী
আশাশুনিতে জাতীয়তাবাদী মহিলা দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত
শ্যামনগরে সাংবাদিকের বাড়িতে হামলা-ভাঙচুর
সাতক্ষীরায় সনাতন ধর্মাবলম্বী নেতাদের সঙ্গে পুলিশের মতবিনিময়
খুলনায় পর্দা উঠল ২৮তম জাতীয় ক্রিকেট লিগের
জাতীয় কাউন্সিলে কেন্দ্রীয় কার্যকরী পরিষদে সাতক্ষীরার তিন মুফাসসির
নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক- ৪৫
বুড়িগোয়ালিনী তারুণ্যের শক্তি ইয়ুথ টিমের উদ্বোধন
মারামারি ঠেকাতে গিয়ে ছুরির আঘাতে প্রাণ গেল কিশোরের
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
দেবহাটা

স্মৃতির পাতায় আজও দেবহাটার জমিদার বাড়ি

কর্তৃক kobirubel.satnadee ফেব্রুয়ারি ১৩, ২০২১
ফেব্রুয়ারি ১৩, ২০২১ ০ কমেন্ট 821 ভিউস

এস,কে অভি,দেবহাটা: ব্রিটিশ শাসনামলেই সাতক্ষীরার দেবহাটায় প্রতিষ্ঠিত হয় পৌরসভা । এখানে ছিল ১৮ জমিদারের বাস। কালের বিবর্তনে হারিয়ে গেছে ইতিহাস ঐতিহ্যের নিদর্শন।

বাংলাদেশ-ভারতের আন্তর্জাতিক সীমানা নির্ধারক ইছামতি নদীর তীরঘেসা টাউন শ্রীপুর, সুশীলগাতী ও দেবহাটা পাশাপাশি তিনটি গ্রাম। উপমহাদেশের প্রখ্যাত চিকিৎসক ডা. বিধান চন্দ্র রায়েরও পৈতৃক নিবাস ছিল সাতক্ষীরার এই অজপাড়াগাঁ দেবহাটার টাউনশ্রীপুর গ্রামে।

প্রায় ১৫০ বছর আগে দেবহাটার টাউনশ্রীপুর গ্রামে প্রতিষ্ঠিত হয়েছিল দেবহাটা পৌরসভা। এই গ্রামে ছিল ১৮ জমিদারের বসবাস। কিন্তু কালের বিবর্তনে সব কিছু হারিয়ে গেছে।

ভারত-বাংলাদেশের মধ্য দিয়ে বয়ে চলা ইছামতি নদী কালিগঞ্জ অভিমুখ থেকে দেবহাটার সীমান্তে প্রবেশ করে নওয়াপাড়া, নাংলা গাংআটি, বসন্তপুর, দেবহাটাসদর, সুশীলগাতী, শিবনগর, টাউনশ্রীপুর, চর-রহিমপুর, ভাতশালা, কোমরপুর সীমানা দিয়ে সাতক্ষীরা সদর উপজেলার সীমান্তঘেঁসা হাড়দ্দাহর পাশ দিয়ে ছুটে চলেছে বঙ্গপোসাগর অভিমুখে।

ব্রিটিশ শাসনামলে এ অঞ্চলে মানুষের আনাগোনা ছিল ভারতের কলকাতায়। ইছামতির ওপারে ভারতের হাসনাবাদ রেল স্টেশন। যার কারণে ব্রিটিশ শাসনামলে এ অঞ্চলে মানুষের দ্বিতীয় ঠিকানা ছিল কলকাতা। সেদিনের দেবহাটা গ্রাম এখন উপজেলা সদর কিন্তু ঐতিহ্যবাহী টাউন শ্রীপুর পৌরসভা এখন একটি অনুন্নত গ্রাম। সাতক্ষীরা শহর থেকে প্রায় ২৫ কিলোমিটার দূরে ইছামতি নদীর তীরঘেসা গ্রামটির নাম টাউন শ্রীপুর। ডা. বিধান চন্দ্র রায়ের জন্মের আগেই ব্রিটিশ সরকার ১৮৬৭ সালে দেবহাটাকে পৌরসভা ঘোষণা করে। আর এই পৌরসভার কার্যালয় ছিল দেবহাটার টাউন শ্রীপুর গ্রামে। ওই সময় বিভাগীয় শহর খুলনাতেও পৌরসভা প্রতিষ্ঠিত হয়নি। তৎকালীন ভারতের সেনাবাহিনীর প্রধান শঙ্কর রায় চৌধুরীও ছিলেন এই অঞ্চলেরই একজন। ভারতের সেনা প্রধানের দায়িত্ব পালনকালেই ১৯৯৭ সালে শঙ্কর রায় চৌধুরী তাঁর জন্ম ভিটা টাউন শ্রীপুর গ্রামে এসেছিলেন। পাকিস্থান সরকার সম্ভবত ১৯৫০-১৯৫১ সালে টাউন শ্রীপুর পৌরসভা বিলুপ্ত ঘোষণা করে। পাকিস্তান সরকারের এ সিদ্ধান্তের বিরুদ্ধে তৎকালীন সময়ে রাওয়ালপিন্ডি হাই হাইকোর্টে মামলা করেছিলেন জমিদার অনীল স্বর্ণকার। কিন্তু দেবহাটা টাউন শ্রীপুরে আর পৌরসভা ফিরে আসেনি। ১৮ জমিদারের বাস থাকা দেবহাটা, টাউন শ্রীপুর ও সুশীলগাঁতী গ্রামে এখন আর নেই তেমন কোন ঐতিহাসিক নিদর্শন। নিদর্শনের মধ্যে জমিদারদের যে কয়েকটি বাড়ি ও ভিটা ছিল যা সংরক্ষনের অভাবে সেগুলোও এখন স্থানীয় প্রভাবশালীদের দখলে। জমিদারদের কেউ কেউ ছিলেন অত্যাচারী, আবার কেউ কেউ ছিলেন মানবদরদি। আবার কোনো কোনো জমিদার সমাজে কিছু অবদানও রেখে গেছেন। দেবহাটার টাউন শ্রীপুরে জমিদারদের বিশাল অট্টালিকা, ধর্মীয় উপাসনালয় ও থিয়েটার রুম যার এখন আর তেমন কোন অস্তিত্ব নেই।

ব্রিটিশ আমলের আধাপাঁকা রাস্তা এখন পিচঢালা পথ, যার গন্তব্য দেবহাটা থেকে উঠে এসেছে জেলা শহর অভিমুখে। একই সাথে আধুনিকতার ছোয়ায় হারিয়ে গেছে হিন্দু সম্প্রদায়ের কুমারদের হাতে তৈরী মাটির নিত্য প্রয়োজনীয় প্রাচীন আসবাবপত্র। হারিয়ে গেছে এই এলাকার মানুষের কাছ থেকে তাদের সে সময়ের যাতায়াতের একমাত্র মাধ্যম গ্রামীণ হেলিকপ্টার। আধুনিকতার ছোয়ায় সব মিলিয়ে এখানকার শান্তি প্রিয় মানুষ যেমন পেয়েছে চলাচলের পাকা রাস্তা, সুন্দর মনোরম পরিবেশে শিক্ষা প্রতিষ্ঠান, হাতের নাগালে স্বাস্থ্য সেবা কেন্দ্র, এমনকি ম্যানগ্রোভ বনের মত একটি সুন্দর নিদর্শন। যা এ উপজেলার পর্যটনের হাতছানি দিচ্ছে। তার পরও প্রাচীন সেই নিদর্শন গুলো এখানকার মানুষের চিরস্মরণীয় হয়ে থাকবে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
মণিরামপুরে অগ্নিকান্ডে ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি
পরবর্তী পোস্ট
আশাশুনির ঘোলা ত্রিমোহিনী খেয়াঘাটের অবৈধ ইজারাদারের লাগামহীন অর্থ আদায়ের অভিযোগ

রিলেটেড পোস্ট

দেবহাটায় ৬৯৬ বোতল উইনকেরেক্সসহ নারী আটক

অক্টোবর ৩, ২০২৬

সখিপুর ফাজিল মাদ্রাসায় নিয়োগ পরীক্ষা ঘিরে দূনীতির অভিযোগ

অক্টোবর ৩, ২০২৬

দেবহাটায় উৎসবমুখর পরিবেশে ওসির বিভিন্ন মন্দির পরিদর্শন

অক্টোবর ১, ২০২৬

দেবহাটা সখিপুরের মেম্বার নজরুলের উদ্যোগে শিশুদের মাঝে খেলাধুলার...

সেপ্টেম্বর ৩০, ২০২৬

দেবহাটার গণ্ডি পেরিয়ে ফেয়ার মিশনের আন্তর্জাতিক যাত্রা

সেপ্টেম্বর ২৯, ২০২৬

দেবহাটায় জামাত নেতার স্ত্রী’র মৃত্যুতে কুলিয়া আঞ্চলিক প্রেসক্লাবের...

সেপ্টেম্বর ২৮, ২০২৬

দেবহাটায় শিশুদের মাঝে ডেঙ্গু প্রতিরোধে স্বাস্থ্য শিক্ষা প্রদান

সেপ্টেম্বর ২৭, ২০২৬

দেবহাটায় কেমিষ্ট এন্ড ড্রাগিস্টস্ সমিতির সাংগঠনিক সভা ও...

সেপ্টেম্বর ২৬, ২০২৬

দেবহাটা কুলিয়া ইউনিয়নকে মডেল ও আধুনিক করে গড়তে...

সেপ্টেম্বর ২৫, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting