দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সোমবার | ২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৪ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি | সন্ধ্যা ৬:২৪
হার্ডওয়্যার ব্যবসায়ী হারুন জানান, দোকান খুলতে গেলে দোকানের...
শ্যামনগরে “আনিশা মেকওভার অ্যান্ড বিউটি পার্লার”-এর শুভ উদ্বোধন
সাতক্ষীরায় আগাম উৎপাদন তারিখ দিয়ে বেকারি পণ্য বিক্রি...
নওয়াবেঁকি গণমুখী ফাউন্ডেশনের উদ্যোগে চারা  বিতরণ 
শ্যামনগরে ছাত্রশিবিরের বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত
শ্যামনগরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের শুভ উদ্বোধন
সাতক্ষীরায় নিজের স্ত্রী-সন্তানের অত্যাচার-নির্যাতন থেকে রক্ষা পেতে অসহায়...
লবণাক্ততা ও জলবায়ু পরিবর্তনে ঝুঁকিতে সাতক্ষীরার কৃষি
সাতক্ষীরায় ৭৪ কোটি টাকার মাদক ধ্বংস করল বিজিবি
সাতক্ষীরায় ৭৩ কোটি ৭৫ লাখ টাকার মাদক ধ্বংস...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
খেলাধুলা

স্পেনের ‘রাজা’ এখন রিয়াল মাদ্রিদ

কর্তৃক kobirubel.satnadee জুলাই ১৭, ২০২০
জুলাই ১৭, ২০২০ ০ কমেন্ট 411 ভিউস
স্পোর্টস ডেস্ক: অধিনায়ক সের্হিয়ো রামোস জানিয়ে রেখেছিলেন, বৃহস্পতিবার রাতেই করতে চান শিরোপা উদযাপন। ২ পয়েন্টের সমীকরণ মিলিয়ে এক ম্যাচ হাতে রেখে স্প্যানিশ ফুটবলের সিংহাসনের বসতে তর সইছিল না রিয়াল মাদ্রিদের। ফর্মের তুঙ্গে থাকা মাদ্রিদের অভিজাতরা কথা রেখেছে। ঘরের মাঠে ভিয়ারিয়ারকে ২-১ গোলে হারিয়ে জিতে নিয়েছে ২০১৯-২০ মৌসুমের লা লিগা। তাতে আবারও স্পেনের ‘রাজা’ রিয়াল মাদ্রিদ।

করিম বেনজেমার জোড়ায় ‘লস ব্লাঙ্কোস’ জিতলো ৩৪তম লা লিগার শিরোপা। চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার চেয়ে আট শিরোপা বেশি। স্তাদিও আলফ্রেদো স্টেডিয়ামে শেষ বাঁশি বাজতেই তাই উৎসবের নগরী মাদ্রিদ। দুই মৌসুম অপেক্ষা শেষে আবারও যে এসেছে লিগ শিরোপা। বার্সেলোনাকে পেছনে ফেলে এক ম্যাচ আগেই লক্ষ্যে পৌঁছে গেছে জিনেদিন জিদানের দল।

রিয়ালের সামনে ছিল সহজ সমীকরণ- জিতলেই শিরোপা। ভিয়ারিয়াল শক্ত প্রতিপক্ষ হলেও ঘরের মাঠ ও চলমান ফর্মে বৃহ্স্পতিবার রাতেই উৎসবের সব প্রস্তুতি সেরে রেখেছিল রিয়াল। বেনজেমার দুর্দান্ত পারফরম্যান্সে প্রত্যাশিত জয়ে লিগ পুনরুদ্ধারের আনন্দে মাতে তারা। ফরাসি স্ট্রাইকারের দুই গোলে ম্যাচের নিয়ন্ত্রণ প্রায় শেষ পর্যন্ত নিজেদের কাছে রেখেছিল রিয়াল। শেষ দিকে ভিয়ারিয়াল এক গোল করলেও তাতে শিরোপা উৎসবে বাধা পড়েনি কোনও।

২৯ মিনিটে বেনজেমা পান প্রথম গোল। এরপর ৭৭ মিনিটে জয়ের ভিত শক্ত হয় ফরাসি তারকার পেনাল্টি গোলে। রামোস একাদশে ছিলেন, এরপরও স্পট কিক নিয়েছেন তিনি। লা লিগার সর্বোচ্চ গোলের প্রতিযোগিতায় থাকতেই হয়তো পেনাল্টি নিয়ছেন বেনজেমা। তার স্পট কিকের রেকর্ড কিন্তু দুর্দান্ত, শতভাগ সফল। রিয়ালের হয়ে লা লিগায় নেওয়া ১০ পেনাল্টির প্রত্যেকটি জালে জড়িয়েছেন এই স্ট্রাইকার।

সবচেয়ে লম্বা লিগ জিতলো রিয়াল। গত বছরের ১৭ আগস্ট সেল্তা ভিগোর বিপক্ষে শুরু করা লা লিগায় ১১ মাস পর পেলো পুরস্কার। মাঝে করোনাভাইরাসের কারণে খেলা বন্ধ ছিল তিন মাস। মূলত বিরতির পর থেকেই অপ্রতিরোধ্য তারা। গত মার্চে খেলা বন্ধ হওয়ার আগে যারা বার্সেলোনা থেকে ২ পয়েন্ট পিছিয়ে ছিল, সেই তারাই ৭ পয়েন্টে এগিয়ে থেকে এক ম্যাচ হাতে রেখে জিতলো শিরোপা।

বিরতির পর খেলা ১০ ম্যাচে তাদের জয়ের রেকর্ড শতভাগ। ক্রিস্টিয়ানো রোনালদো মাদ্রিদ ছাড়ার পর রিয়ালের গোলসংখ্যা কমে গেছে, তবে এমন ধারাবাহিক রিয়ালকে গত কয়েক বছরে দেখা যায়নি। যার পুরো কৃতিত্ব পাবেন কোচ জিদান। দুই দফায় রিয়ালের কোচ হিসেবে তিনি জিতলেন ১১ শিরোপা।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
শিরোপা হারিয়ে মেসি বলছেন, অনেক কিছু বদলাতে হবে
পরবর্তী পোস্ট
চিত্রনাট্য লিখছেন শেখ সেলিম, অভিনয় করবেন নিজেই

রিলেটেড পোস্ট

জিকো মনে করেন, জাপানের বিপক্ষে কঠিন পরীক্ষার মুখে...

জুন ২৭, ২০২৬

ইরানের শেষ মুহূর্তে করা ‘গোল’ বাতিল হলো যে...

জুন ২৭, ২০২৬

খুলনায় আন্তর্জাতিক মানের টার্ফ, নতুন প্রজন্মকে মাঠে ফেরানোর...

জুন ১৭, ২০২৬

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির সভাপতি তামিম ইকবাল

জুন ৭, ২০২৬

চট্টগ্রাম বিভাগকে পরাজিত করে সেমিফাইনালে সাতক্ষীরার গণেশপুর সরকারি...

জুন ৬, ২০২৬

কালিগঞ্জের বসন্তপুর ইকোপার্ক সক্ষমতা যাচাই ফাইল আটক লাল...

মে ২৪, ২০২৬

জাতীয়তাবাদী ক্রীড়াদল সাতক্ষীরা জেলা শাখার নবগঠিত কমিটির শুভেচ্ছা...

মে ২২, ২০২৬

শুরু হচ্ছে জব্বারের বলী খেলার ১১৭তম আসর দ্বাদশবারের মতো পৃষ্ঠপোষক বাংলালিংক ও সরাসরি সম্প্রচার টফিতে

এপ্রিল ২২, ২০২৬

শ্যামনগরে সুপেয় পানির সংকট তুলে ধরতে দৌড়ে অংশ...

এপ্রিল ২১, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting